রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণা জেলায় চলতি মওসুমে রুপা আমন ধান আবাদের ধুম পড়েছে।নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন মওসুমে জেলায় ১ লাখ ৩২ হাজার ৫ শত ৮০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭ শত ৮৩ মে. টন।আর ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৫ শত ২২ মে. টন।নেত্রকোণা জেলা মূলত ধান উদ্ধৃত্ত জেলা হিসেবে পরিচিত।কৃষকরা তাদের উৎপাদিত ধান নিজেদের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও রপ্তানী করে।চলতি আমন মওসুমের প্রথম দিকে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হলেও পরবর্তীতে টানা বৃষ্টিপাত হওয়ায় একটু দেরীতে হলেও নেত্রকোণায় আমনের বীজতলা তৈরী, জমি চাষাবাদ, চারা সংগ্রহ ও ধান রোপনে আদীবাসি নারীসহ স্থানীয় কৃষকরা ব্যস্ত সময়...
সেপ্টেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র এক ব্যক্তির নগদ অ্যাকাউন্ট হতে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৯ হাজার ৬শত টাকা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে আরএমপি’র বেলপুকুর থানা পুলিশ।ঘটনা সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ দুপুরে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোতভাগিরতপুরে মৃত নজরুল ইসলামের ছেলে মো: রিপন আলী (৩৯)কে তাঁর বন্ধু নগদ অ্যাকাউন্টে ১৯ হাজার ৬শত টাকা পাঠায়।পরদিন রিপন দেখতে পান তাঁর নগদ অ্যাকাউন্টে বন্ধুর পাঠানো টাকা নাই।পরবর্তীতে সে মোবাইল ফোনে নগদ অ্যাপের মাধ্যমে জানতে পারেন, একটি মোবাইল নম্বর হতে অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রতারণা করে তাঁর সেই টাকা উত্তোলন করে নিয়েছে।এ বিষয়ে তিনি বেলপুকুর থানা পুলিশকে অবগত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উক্ত জিডি’র পরিপ্রেক্ষিতে আরএমপি’র বেলপুকুর থানার অফিসার ইনচার্জ...
সেপ্টেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহকারী প্রকৌশলী ও বঙ্গবন্ধু চত্বর প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) শেখ কামরুজ্জামান এবং তার স্ত্রী নিশাত তামান্নাকে কারাগারে পাঠিয়েছে আদালত।অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুইটি মামলায় জামিন নিতে আদালতে গিয়েছিলেন তারা।আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা জানান, শেখ কামরুজ্জামান এবং তার স্ত্রী নিশাত তামান্না মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে দুইটি মামলায় জামিনের আবেদন করেন।শুনানি শেষে বিচারক ইসমতআরা বেগম জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি জানান, গত ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সমন্বিত রাজশাহী অঞ্চল কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন তদন্ত শেষে প্রকৌশলী শেখ কামরুজ্জামান ও তার...
সেপ্টেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতিগ্রাম মোড়ে বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা উত্তোলনের কারণে পাতিগ্রাম ও পাঁচঘরিয়া সহ কয়েকটি গ্রামের বাসাবাড়ি কম্পনে ফেটে যাওয়ায় ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।গতকাল সোমবার সকাল ১১টায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতিগ্রাম মোড়ে ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।পাতিগ্রাম ও পাঁচঘরিয়ার প্রায় ৩ হাজার নারী পুরুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।বিক্ষোভ শেষে দুপুর ১২টায় পাতিগ্রাম মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, আমরা ৬ দফা মেনে নেওয়ার জন্য খনি কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েছি।
কিন্তু আমাদের কোন কথা কয়লা খনি কর্তৃপক্ষ...
সেপ্টেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ১১ সেপ্টেম্বর সোমবার বিকালে জাহাঙ্গীর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।জাতীয় স্কুল, মাদ্রাসাও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি,মদন এর আয়োজনে উক্ত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।ফাইনাল খেলা অংশ গ্রহন করেন, বাঁশরী মেহেরুনেচ্ছা উচ্চ বিদ্যালয়,বনাম মদন আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয়।এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী, ইউপি চেয়ারম্যান মোঃ সাফায়ত উল্লা রয়েল, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাওহীদুর...
সেপ্টেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (১১ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন ও পবা থানা-৩ জনকে আটক করে।যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
সেপ্টেম্বর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।১০ সেপ্টেম্বর রোববার দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ মজনু আহমেদ সাগরকে (৪০) গ্রেপ্তার করে র্যাব-৫।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ চালিয়ে একটি প্রাইভেট কারে তল্লাশী করা হয়।এ সময় ওই কার থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা পাওয়া যায়।পরে কারের মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার ভাইভেট কারটিও জব্দ করা হয়েছে।মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে র্যাব জানায়।গ্রেপ্তার মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে।তিনি মোকসেদ আলীর ছেলে।
তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় বসবাস করেন।গ্রেপ্তার...
সেপ্টেম্বর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী ব্যুরো:- রাজশাহী-০৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল কোনো দিন আওয়ামী লীগ করেননি।তার পরিবারের সবাই জামায়াত-বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।এমপি নিজেও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে শিবিরের নেতা ছিলেন যা বাগমারার মানুষ সবাই জানে।এমনকি এমপি এনামুল ড. ইউনুসের (গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা) অন্যতম সহযোগী।আমি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ড. ইউনুসের সঙ্গে এমপি এনামুলের ছবি দেখেছি।গতকাল রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরে রাজশাহীর বাগমারায় তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাগমারার তাহেরপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ এমন কথা করেন।
কালাম বলেন, ‘বাগমারা উপজেলা...
সেপ্টেম্বর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- গতকাল রবিবার সকাল ১১ টায় অস্থায়ী কার্যালয় ষ্টেশন রোড পাফিন চাইনিজের ২য় তলায় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বিএফ ইউজের নির্বাচন এবং ইউনিয়নের কার্যক্রম, সাংগঠনিক বিযয় নিয়ে আলোচনা করা হয়।এ সময় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিশষ্ঠাতা সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম হিরু, সঞ্চালনা করেন অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মানববার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।আলোচনা সভায় নির্বাচন ও ইউনিয়ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, ইউনিয়নের সহ-সভাপতি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি সাদাকাত আলী খান, দৈনিক ভোরের দর্পন পত্রিকার বিরল উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক দৈনিক উত্তরার চিফ রিপোর্টার, ইউনিট চিফ ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি...
সেপ্টেম্বর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রচলিত খাত থেকে আয় বৃদ্ধি ও অপ্রচলিত খাত থেকে বা নতুন নতুন খাত সৃষ্টি করে রাজশাহী সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি করতে চাই।পিপিপি‘র আওতায় বিভিন্ন বহুতল ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে, আরো কয়েকটি ভবন নির্মাণাধীন রয়েছে।
এসব ভবন চালু করে আয় বাড়ানোর হবে।সিটি কর্পোরেশনের আয়ের সুনিশ্চিত খাত থাকতে হবে।এবার সেটি করা হবে।গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে সিটি হল সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ ও হিসাব বিভাগের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি ও ব্যয়ের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক মেয়র এএ্ইচএম খায়রুজ্জামান লিটন।সভায় প্রধান...