শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

ডিসেম্বর ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই’।তাঁদের নিঃশেষে প্রাণদানের স্মৃতি আজ গভীর বেদনায় স্মরণ করবে জাতি।আজ থেকে ৫৪ বছর আগে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা হানাদার পাকিস্তান সেনাবাহিনীর নীলনকশার শিকার হয়ে নির্মম হত্যার শিকার হয়েছিলেন।অমিত বিক্রম বাঙালির জীবনপণ যুদ্ধে হানাদার পাকিস্তানি বাহিনীর চূড়ান্ত পরাজয় তখন ছিল কেবল দিন গণনার বিষয়।সেই অনিবার্য পরাজয়ের প্রাক্কালে মরণকামড় দেওয়ার চেষ্টা করেছিল ঘাতক বাহিনী।স্বাধীনতা অর্জন করলেও বাঙালি জাতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই চক্রান্ত করেছিল তারা।দেশের সেরা বুদ্ধিজীবীদের তালিকা করে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছিল। এ কাজে পাকিস্তানি সেনাদের সরাসরি সহায়তা করেছিল...

রমজানের আগমনী বার্তা, প্রথম রোজার সম্ভাব্য হিসাব

ডিসেম্বর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ পবিত্র রমজান মুসলমানদের কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ ও বরকতময় মাসগুলোর একটি। বছর ঘুরে আবারও রমজান মাস আসতে চলেছে, আর তা নিয়ে ইতোমধ্যেই ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে প্রস্তুতির আবহ তৈরি হয়েছে। কবে থেকে শুরু হতে পারে রোজা—সে হিসাব ঘিরে আগ্রহও বাড়ছে প্রতিদিন।দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য সময় ধরা হচ্ছে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। ওই হিসাবে মধ্যপ্রাচ্যে প্রথম রোজা হতে পারে ১৯ ফেব্রুয়ারি। শুক্রবার ১২ ডিসেম্বর থেকে হিসাব করলে রোজা শুরুর সম্ভাব্য সময়ের আগে এখনও প্রায় ৬৯ থেকে ৭০ দিন বাকি রয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়। সে অনুযায়ী বাংলাদেশে ২০২৬ সালে রমজানের প্রথম দিন...

লন্ডন অধ্যায় শেষ, ২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

ডিসেম্বর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘ সময় প্রবাসে থাকার পর তার দেশে ফেরাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান নিজেও। বৈঠকে দলটির শীর্ষ নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে তারা জানাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এই আগমনকে দল শুধু স্বাগতই...

টার্গেট কিলিং তালিকায় জুলাই সংগঠকরা, উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

ডিসেম্বর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ গতকাল শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি।আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটাপন্ন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।ঘটনার পর সামনে এসেছে আরও উদ্বেগজনক তথ্য।সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে টার্গেট কিলিংয়ের পরিকল্পনার বিষয়ে সরকারকে আগেই অবহিত করা হয়েছিল।কিন্তু সেই তথ্যের ভিত্তিতে কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, এমন অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে। সূত্র জানায়, ওই সম্ভাব্য টার্গেট কিলিংয়ের তালিকায় শরিফ ওসমান বিন হাদির পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

সৌদিতে ঝড়ো হাওয়াসহ ভারি বর্ষণ, বন্যার আশঙ্কা এনসিএমের সতর্কবার্তা

ডিসেম্বর ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারি বৃষ্টি শুরু হয়েছে, যা দ্রুত না থামলে বেশ কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)। মরুপ্রধান এই দেশে এমন আবহাওয়া খুবই বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে ঝড় ও ভারি বর্ষণের প্রবণতা বেড়েছে। গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তর সীমান্তবর্তী অঞ্চলে প্রবল ঝড়-বৃষ্টি বইছে। পাশাপাশি হাইল, তাবুক, আল জৌফ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি বর্ষণ অব্যাহত রয়েছে। বেশ কিছু এলাকায় মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশা তৈরি হয়ে দৃষ্টিসীমা কমে যাচ্ছে, যা পরিবহন ও যাতায়াতে বিঘ্ন ঘটাতে পারে। এনসিএম জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপই এই অস্থির আবহাওয়ার জন্য দায়ী। সাগর উপকূল থেকে ১৮ থেকে ৪০...

‘জনগণের ভালোবাসাই বিজয়ের পথ’—বলেন বিএনপি মহাসচিব

ডিসেম্বর ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন আর আগের মতো নয়; এবার ভোট হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। জনগণের ভালোবাসা ছাড়া এই নির্বাচনে জয় পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির পঞ্চম দিন উদ্বোধন করেন তিনি। সেখানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বর্তমান নির্বাচনী পরিবেশ, দলের প্রত্যাশা এবং রাজনীতির সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, দেশবাসী এবার এমন একটি নির্বাচনের অপেক্ষায় আছে যা সত্যিকার অর্থে জনগণের মতামত প্রতিফলিত করবে। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি বড় সুযোগ। এই নির্বাচনের মধ্য দিয়ে দলটি প্রতিনিধিত্বশীল ও শক্তিশালী একটি...

নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠিয়ে বেকায়দায় ডিআইজি

ডিসেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহীর পুলিশ কমিশনারের বিরুদ্ধে নারী এডিশনাল এসপি’র মেসেঞ্জারে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগ উঠেছে।আইনশৃংখলা বাহিনীতে নারীদের কাজ করা অনেক চ্যালেঞ্জিং।আপনি ভালো থাকতে চাইলেও সব সময় ভালো থাকা যায় না।আর এসব ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা না থাকলে চাকরি করা অনেক টাফ।সূত্রে জানা যায়, যে নারী, পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ করেছে, সে নিজেও পেশাদারি না।তার ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে সে কমিশনারের বিরুদ্ধে এসব কথা বলেছে, যা পুলিশ বাহিনীর শৃঙ্খলার সাথে যায় না। কারণ এটা অভ্যন্তরীণ অভিযোগের বিষয়।প্রত্যাহার করা আরএমপির কমিশনার এর বাড়ি ফেনী এবং যে নারী পুলিশ অভিযোগ করেছে সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ফেনীতে কর্মরত ছিলো।পুলিশ ডিপার্টমেন্টে কানাঘুষা চলে এই লেডি অফিসারের বিরুদ্ধে।সেজন্য তাকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা...

সারদায় ডিআইজি পালাতে সহায়তাকারী কে এই অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ

ডিসেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের দীর্ঘ সাড়ে ১৫ বছরে দমন-পীড়ন, বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন এবং বিএনপি–জামায়াতের নেতাকর্মীদের দমনসহ তিনটি জাতীয় নির্বাচনে প্রশ্নবিদ্ধ ভূমিকার অভিযোগ থাকা শতাধিক পুলিশ কর্মকর্তা এখনও বহাল তবিয়তে উচ্চ পদে দায়িত্ব পালন করছেন।৫ আগস্টের পট-পরিবর্তনের পর অনেকেই রাতারাতি নিজেদের পরিচয় বদলে নতুন বাস্তবতায় আনুগত্য দেখিয়ে তদবিরের মাধ্যমে এসপি, ডিআইজি থেকে শুরু করে অতিরিক্ত আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদ আঁকড়ে ধরেছেন। এতে যোগ্য ও জ্যেষ্ঠ কর্মকর্তারা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন এবং প্রশাসনের ভেতরে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও লজিস্টিকস) মোহাম্মদ তবারক উল্লাহ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।তার বিরুদ্ধে...

জাপানে আটক প্রভাস

ডিসেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ জাপান সোমবার গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে । সে দেশের আইওয়েটের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। রিখ্‌টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৬। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাত সোয়া ১১টা দিকে প্রশান্ত মহাসাগর উপকূলে কম্পনটি হয়। আগামী ১২ ডিসেম্বর জাপানে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী: দ্য এপিক’। ছবির প্রচার করতে গিয়ে জাপানে আটকা প্রভাস। খবর আনন্দবাজার অনলাইনের। সোমবার রাতে ভূমিকম্পের জেরে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে খবর। বেশির ভাগ ক্ষেত্রে কম্পনের ফলে ভারি বস্তু চাপা পড়ে জখম হন তারা। হাচিনোহেতে একটি হোটেলে বেশ কয়েক জন জখম হয়েছেন। তোহোকুতে একজন গাড়িসমেত একটি গর্তে পড়ে যাওয়ার কারণে জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে অভিনেতার জাপান ভ্রমণ। ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের তরফ থেকে উৎকণ্ঠা। যদিও সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল...

নেপালে ‘বালিশ কাণ্ড’–ধাঁচের দুর্নীতি: পোখরা বিমানবন্দর প্রকল্পে ৮৩৬ কোটি রুপি লেনদেনের অভিযোগ

ডিসেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেপালে সরকারি ব্যয়ের অনিয়ম নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি সামনে এসেছে, যা বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আলোচিত ‘বালিশ কাণ্ডে’র সঙ্গে তুলনা টেনে দেশটিতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। রূপপুর প্রকল্পে বালিশের দাম অতিরিক্ত দেখিয়ে যেভাবে তোলপাড় হয়েছিল, ঠিক একই ধরনের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির অভিযোগ এবার ওঠেছে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে। চীনা অর্থায়নে নির্মিত এই প্রকল্পে ব্যয় কৃত্রিমভাবে বাড়িয়ে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ এনেছে নেপালের দুর্নীতি তদন্ত কমিশন। রোববার দায়ের করা মামলায় পাঁচ সাবেক মন্ত্রী, ১০ সাবেক সচিবসহ মোট ৫৫ জন ব্যক্তি ও একটি কোম্পানিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের ব্যয় হিসাব ‘ইচ্ছাকৃতভাবে’ বড় করে দেখানো হয় এবং প্রায় ৭ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার—বাংলাদেশি টাকায় যা...