বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- তরুণ-তরুণী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে তারুণ্যের উৎসব উদযাপনে নেত্রকোণা সদর উপজেলার কারাতে প্রতিযোগিতা ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার শহরের কালেক্টরেট স্কুল মাঠে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীতে অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যরা।
জেলা প্রশাসক বলেন,খেলাধুলাছেলে-মেয়েদের সুস্বাস্থ্য গড়ে তোলার পাশাপাশি মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মোবাইলসহ ইন্টারনেটের আসক্তিও কমাবে খেলাধুলা।জেলা ক্রীড়া কর্মকর্তা...
অক্টোবর ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর পবা থানার আলোচিত বিউটি বেগম হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির মধ্যে একজন আসামি মো. তারা মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো: তারা মিয়া (৩৩), মো: ফারুক হোসেন (৩০) এবং মো: হেলাল উদ্দিন (২৩)। তারা মিয়া রাজশাহী মহানগরীর পবা থানার বাগসারা গ্রামের মো: আব্দুল বারেকের ছেলে এবং ফারুক পবা থানার মহানন্দাখালী মো: ইছুল মণ্ডলের ছেলে এবং হেলাল একই এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) সাবিনা ইয়াসমিনের তত্বাবধানে ও দিকনির্দেশনায় আরএমপি’র পবা থানা পুলিশ ও ডিবি পুলিশের তৎপরতায় মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তকারী কর্মকর্তা এসআই শারিফুর রায়হান আসামিদের সনাক্ত করেন।...
অক্টোবর ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তাদের লক্ষ্য আগামী সংসদে জনস্বত্বের প্রতিনিধিত্ব করা — সেটা সরকারি দল হিসেবে হলে ভালো, না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করার মাধ্যমে। তিনি বলেন, “আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে রাজি নই।”
সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও উপজেলা সমন্বয় সভার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। নানা প্রশ্নের জবাবে তিনি বলেন, শাপলা চিহ্ন (Election symbol) নিয়ে এনসিপিকে বাধা দেওয়া অগ্রহণযোগ্য এবং স্বাধীনভাবে দাবি আদায়ের ক্ষেত্রেই তারা লড়াই চালাবেন।শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, “অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি স্বাধীন বিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে যৌক্তিক অধিকার আদায় করা প্রয়োজন কিন্তু নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচন...
অক্টোবর ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
ইউক্রেনের প্রায় ৭৮ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার দখলে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধ বন্ধ করে বর্তমান অবস্থা বজায় রেখে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, “উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত। মানুষ হত্যা বন্ধ করতে হবে এবং আলোচনার টেবিলে ফিরে যেতে হবে। যুদ্ধক্ষেত্রে সমাধান খোঁজা অসম্ভব, তাই এখনই সংঘাত থামাতে হবে।”ডনবাস অঞ্চল নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটা যেমন আছে তেমনই রেখে দেওয়া হোক। আমার ধারণা, রাশিয়া ইতিমধ্যে প্রায় ৭৮ শতাংশ জমি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন যেভাবে পরিস্থিতি রয়েছে, সেভাবেই রেখে ভবিষ্যতে আলোচনার...
অক্টোবর ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনগুলোর ওপর শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা ৩৮ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ শুনানি শুরু করেন।আদালতে আবেদনকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট ড. শরীফ ভুঁইয়া, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
এর আগে গত ২৭ আগস্ট আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা আবেদনের অনুমতি দিয়েছিলেন। সে সময় আদালত জানায়, আবেদনগুলোর পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে।১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। কিন্তু ১৯৯৮ সালে এর বৈধতা চ্যালেঞ্জ...
অক্টোবর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এটি নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি মহাপরিচালক (ডিজি), আনসার ও ভিডিপির ডিজি, এনটিএমসি, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিসহ বিভিন্ন বাহিনীর মোট ১৮ জন উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নেন।এ ছাড়া ইসির চার নির্বাচন কমিশনার, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে আসন্ন...
অক্টোবর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পারবেন। তবে সেখানে রাত কাটানোর সুযোগ থাকবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।”
গত নয় মাস ধরে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ওই সময় দ্বীপে সব ধরনের পর্যটন কার্যক্রম স্থগিত করা হয়, জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে। এর ফলে স্থবির হয়ে পড়ে দ্বীপের অর্থনীতি; জাহাজ চলাচল বন্ধ থাকায় জেটিঘাটে নেমে আসে নীরবতা, অনেক কর্মচারী পড়েন বেকার সময়ের...
অক্টোবর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামীর কথাবার্তা ও কর্মকাণ্ডের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। তার মতে, দলটি এক কথা বলে, আরেকভাবে কাজ করে, যা রাজনৈতিক পরিসরে একধরনের অস্পষ্টতা তৈরি করেছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, “জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক। দৃশ্যমান যা দেখায়, অন্তরালে থাকে ভিন্ন কিছু।” তিনি আরও বলেন, বিএনপি, আওয়ামী লীগ বা এনসিপির মতো অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অন্তত কিছুটা সামঞ্জস্য পাওয়া যায়, কিন্তু জামায়াতের ক্ষেত্রে সেটি দেখা যায় না।এ সময় এনসিপির প্রতীক ইস্যু নিয়েও মন্তব্য করেন রুমিন ফারহানা। তার ভাষায়, “গণঅভ্যুত্থানের পর গঠিত এনসিপি দেশের মানুষের সমর্থন পেয়েছে, কিন্তু প্রতীক ইস্যুতে শাপলার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা...
অক্টোবর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোণায় এক ভুয়া সাংবাদিক পরিচয়ধারীর বিরুদ্ধে প্রতারণা,মানহানি,ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন স্থানীয় নারী সাংবাদিক আইরিন আলিফ। এ ঘটনায় তিনি জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।অভিযোগপত্রে আইরিন আলিফ উল্লেখ করেন, তিনি দীর্ঘ চার বছর ধরে জয়নগরস্থ বনবিভাগ অফিস সংলগ্ন গোলাম নওরোজ খান সুবোধের বাসায় ভাড়া থাকতেন। সেখানে সুবোধের ছোট ভাই গোলাম শাহাদাত খানের সঙ্গে তার পরিচয় হয়। শাহাদাত নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন। তবে তার কোনো শিক্ষাগত যোগ্যতা বা সাংবাদিকতার অভিজ্ঞতা না থাকায় প্রথমে তাকে সঙ্গে না নিলেও,স্থানীয়দের অনুরোধে সাময়িকভাবে কিছুটা সহযোগিতা করেন আইরিন।
অভিযোগা কারী আরোও বলেন,শাহাদাতের আর্থিক অসচ্ছলতা দেখে তিনি অনেক সময় আর্থিক সহায়তা...
অক্টোবর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে দেশের ১১টি শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে।
শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় প্রায় ১২ লাখ ২৪ হাজার জন। তাদের মধ্যে উত্তীর্ণের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, আর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ফলে এবারের ফলাফল গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।ছাত্র-ছাত্রীদের মধ্যে অংশগ্রহণের দিক থেকে দেখা গেছে, ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী ফরম পূরণ করেন। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা।
ফলাফল জানতে...