শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ০৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: গত (৬ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, বেলপুকুর থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে
।যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
ডিসেম্বর ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর সবকটি সংসদীয় আসনের বর্তমান এমপিদের আয় বেড়েছে কয়েকগুণ,আঙ্গুল ফুলে হয়েছেন কলাগাছ।আয় বৃদ্ধির হারে সবচেয়ে এগিয়ে রয়েছেন সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার।দ্বাদশ সংসদ নির্বাচনে নিজেদের দেওয়া হলফনামা এবং ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দেওয়া হলফনামা সূত্রে এ তথ্যের পরিসংখ্যানে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে।হলফনামার তথ্য সূত্র বলছে, সম্পদ বেড়েছে রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর।২০১৮ সালে ফারুক চৌধুরীর নিজ নামে নগদ টাকা দেখিয়েছিলেন ৯০ লাখ ৯৫ হাজার ৬০২ টাকা।নির্ভরশীলদের নামে কোন টাকা ছিল না।স্ত্রীর নামে ছিলো ৩৩ লাখ ৯৭ হাজার ১১৪ টাকা ছিলো।২০২৩ সালে এসে স্ত্রীর নগদ টাকা কমে হয়েছে ১১ লাখ ৩১ হাজার ১১৪ টাকা।তবে বেড়েছে নির্ভরশীলদের নামে।
শূন্য থেকে...
ডিসেম্বর ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী নগর ভবন সামনে ১ ঘন্টার ব্যবধানে ২ টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে।মঙ্গলবার রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।তবে এতে কেউ হতাহত হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে প্রথম ককটেলটি বিস্ফোরণ হয় রাজশাহী নগর ভবনের গেটের সামনে।এরপর ১০:৪০ মিনিটের দিকে আবারো আরেকটি ককটেল বিস্ফোরণ হয় একই স্থানে।খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে পরিদর্শন করে।নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।
...
ডিসেম্বর ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: গত (৫ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৬.১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
ডিসেম্বর ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ০৩ ডিসেম্বর ২০২৩ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী সরকারী বালু ঘাট হতে বিকাল ০৫:১০ টায় একজন মাদক ব্যবসায়ীকে ০১ (এক) কেজি হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: সাব্বির রহমান সাকিম (২২)।সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মো: আব্দুল করিম, এসআই (নিরস্ত্র) মো: নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ গত ০৩ ডিসেম্বর ২০২৩ খ্রি. বিকাল ০৫:০০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী সরকারী বালু ঘাটের পানি উন্নয়ন বোর্ডের ড্রিপ মেশিনের...
ডিসেম্বর ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা:- মৃত্যুর দীর্ঘ ০৫ মাস পর সৌদি থেকে এপিবিএন এবং ব্র্যাকের সহযোগিতায় দেশে ফিরেছে মো: হানিফ নামের একজন প্রবাসীর মৃতদেহ।গতকাল সন্ধ্যায় তার লাশ দেশে ফিরলে আজ সকালে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।এয়ারপোর্ট এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গতকাল রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের (BG340) যোগে দেশে ফিরেছেন রিক্রুটিং এজেন্সি অপশন ম্যানপাওয়ার ওভারাসীজ (আরএল ১৩৮৪) এর মাধ্যমে সৌদি গিয়ে নির্যাতনে মৃত হানিফ এর মরদেহ।ব্র্যাক ও এপিবিএন এর যৌথ সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দীর্ঘ ৫ মাস পর দেশে ফিরেছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আব্দুল মোতালেব এর ছেলে মো: হানিফ (৩৪)।আজ সকালে বিমানবন্দর থেকে লাশ গ্রহণ করেন তার পরিবার।
অতিরিক্ত পুলিশ...
ডিসেম্বর ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (৪ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৭৯ কেজি গাঁজা, ৪০ পিস পেথিডিন অ্যাম্পেল ও ৩১ বোতল অ্যালকোহল উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
ডিসেম্বর ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (৩ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-৩ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৮ গ্রাম হেরোইন, ২৭ পিস ইয়াবা, ৮০ পিস ট্যাপেন্টাডল, ৪০ বোতল ফেন্সিডিল ও ২১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
ডিসেম্বর ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী সদর ২ আসনের স্বতন্ত্র প্রার্থীর চেম্বারে ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের বিএনএম প্রার্থীর বাড়িতে বোমা হামলা হয়েছে।২ ডিসেম্বর রাতে একটা ঘন্টার ব্যবধানে এই ককটেল বোমা হামলার ঘটনা ঘটে।জানা গেছে,রাজশাহী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজা-উন-নবী আল মামুনের চেম্বারে বোমা হামলা চালানো হয়।শনিবার রাত সোয়া ৮টার দিকে এ হামলার ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আতংকিত তিনি ও তার পরিবারের লোক জনসহ তার সমর্থকেরা।রেজা-উন নবী আল মামুন বলেন, রাত ৮ টার দিকে আমার কার্যলয়কে লক্ষ করে কেবা কারা হাতবোমা ছোড়ে পালিয়ে যায়।এসময় আমি কার্যলয়ে না থাকলেও আমার লোকজন ভিতরে ছিলো।আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে শুনি দুর্বিত্তরা আমার কার্যলয়কে লক্ষ করে হামলা চালায়।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে আমার প্রতিপক্ষ...
ডিসেম্বর ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (২৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ছয়সূতী বাসস্ট্যান্ড ও অষ্টগ্রাম অটো রাইস মিল সংলগ্ন ব্রিজের নিচে একটি ঝোপ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা'র সাথে যোগাযোগ করা হলে, এক অর্ধগলিত লাশ উদ্ধার করার সত্যতা স্বীকার করে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।এ বিষয়ে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
IPCS News : Dhaka : লোকমান হোসাইন : কিশোরগঞ্জ।
...