মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কুলিয়ারচরে অর্ধগলিত, অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেটঃ ১:৫৮ অপরাহ্ণ | ডিসেম্বর ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ

কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (২৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে  ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ছয়সূতী বাসস্ট্যান্ড  ও অষ্টগ্রাম অটো রাইস মিল সংলগ্ন ব্রিজের নিচে একটি ঝোপ থেকে  অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা’র সাথে যোগাযোগ করা হলে, এক অর্ধগলিত লাশ উদ্ধার করার সত্যতা স্বীকার করে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।এ বিষয়ে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

IPCS News : Dhaka : লোকমান হোসাইন : কিশোরগঞ্জ।