বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (০৪ নভেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৮ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-৩ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৭ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-৫ জনকে আটক করে।
যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৬৩ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা, ৩ বোতল ফেন্সিডিল ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
নভেম্বর ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবা বহনের দায়ে ০৬ সদস্যের একটি রোহিংগা পরিবারকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।গতকাল সন্ধ্যায় তাদের আটক করা হয়।এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গতকাল সন্ধ্যা ০৭টায় নভো এয়ারের কক্সবাজার ফ্লাইটে ঢাকায় অবতরন করে পরিবারটি।অবতরনের পর এয়ারপোর্ট এপিবিএন এর গোয়েন্দা দলের সন্দেহ হলে নজরদারিতে পড়েন তারা।এসময় তাদের আটক করে এয়ারপোর্ট এপিবিএন অফিসে নিয়ে আসা হয়।তৎক্ষণাৎ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ইয়াবা বহন বা কোনো ধরনের অপরাধে জড়িত থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেন।নিজেদেরকে তারা একটি বাংগালি পরিবার হিসেবেও দাবী করেন।কিন্তু পুলিশের সন্দেহ হয় পরিবারটি ইয়াবা পাচারের সাথে জড়িত আছে।
এই সন্দেহ যাচাই করতে পরিবারের...
নভেম্বর ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ: বিএনপি-জামাতের তিনদিনের অবরোধের প্রথম দিন গত মঙ্গলবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশ-বিএনপি'র সংঘর্ষে দু'জন নিহত হয়।সংঘর্ষের পর ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ছয়সূতি, বাজরা তারাকান্দি ও আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ মোতায়েনসহ পুশিশের টহল জোরদার করা হয়।পুলিশ-বিএনপি'র দাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মো. শরীফুল আলমকে দুইটিতে প্রধান আসামী করে বিএনপি'র কর্মী-সমর্থকদের নামে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করে।তিন মামলায় ১ হাজার ৯৮৪ জনকে আসামি করা হয়।মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার দেখানো হয়।তবে বিএনপি'র দুই নেতার মৃত্যু ও অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
দুই মামলার বাদী এসআই তারেক পারভেজ...
নভেম্বর ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে একটি সমবায় সমিতির সদস্যদের জমানো শত কোটি টাকা নিয়ে উধাও এক ব্যাংক কর্মকর্তা বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।ভাই ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামে এই টাকা আত্মসাত করা হয়।ঘটনাটি মহানগরীর মহিষবাথান এলাকার।অভিযুক্ত ওই ব্যাংক কর্মকর্তার নাম শামীম আহমেদ সুজন।তিনি রাজশাহী কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন বলে জানিয়ে ভুক্তভোগীরা।সুজন মহিষবাথান এলাকায় পৈত্রিক বাড়িতে ‘ভাই ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ খুলে সদস্যদের থেকে কয়েক কোটি টাকা আমানত সংগ্রত করেন।এলাকাবাসী ও কৃষি উন্নয়ন ব্যাংক সংশ্লিষ্টদের জানানো তথ্যমতে, শামীম আহমেদ সুজন, তার বড়ভাই সুমন এবং তাদের বাবা সাদিকুল ইসলাম মিলে নিজস্ব বাড়িতে ভাই ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান খুলে বসেন।
সম্প্রতি অতি মুনাফার আশায় সমাবায় সমিতির...
নভেম্বর ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী: জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ততা ও তাদের অর্থের যোগানদাতার অভিযোগে রাজশাহীর প্রসূতী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার এন্ড হাসপাতালের মালিক ডা. ফাতেমা সিদ্দিকাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ৪ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১০টার দিকে তাকে আদালতে চালান দেওয়া হয়।৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফাতেমা সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।নগরীর বড় বনগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গাড়িতে করে নিয়ে যায়।এর আগে বিকাল ৫টার দিকে ডিবি ও শাহ মখদুম থানা পুলিশ বাড়ির ভেতরে ঢোকেন।তার বাড়িতে চালানো...
নভেম্বর ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী: রাজশাহীতে একরাতেই দুই চিকিৎসক খুনের ঘটনার ৬দিন পার হলেও এখনও কোনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।দুই খুনের ঘটনায় মামলা হলেও আসামি গ্রেপ্তার হয়নি।কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়ে অন্ধকারে রয়েছে পুলিশ।তবে পুলিশ বলছে, তদন্ত চলছে।রহস্য উদঘাটন হবে।এদিকে, রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালের ডা. কাজেমের খুনিদের ধরতে ফের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।খুনিরা গ্রেপ্তার না হওয়ায় সংগঠনটি নতুন কর্মসূচি দিয়েছে।কর্মসূচি অনুযায়ী ৪ ও ৫ অক্টোবর শনিবার ও রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন চিকিৎসকেরা।এই একঘণ্টা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সমাবেশ হবে।এর আগে আসামীদের ধরতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিলো।
বিএমএ রাজশাহীর সভাপতি ও রাজশাহী মেডিকেল কলেজের...
নভেম্বর ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (৩ নভেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-৫ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও কর্ণহার থানা-৩ জনকে আটক করে।
যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৪ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির ৮ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
নভেম্বর ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।বৃহস্পতিবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।মারধরের শিকার দুই নেতা হলেন-শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির রেদোয়ান ও মহানগর ছাত্রদলের আওতাভুক্ত একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রিন্স।বর্তমানে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মারধরের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তর) নাফিউল ইসলাম জীবন বলেন, বিএনপির অবরোধকে সমর্থন জানিয়ে আমরা ক্যাম্পাসে মিছিল করছিলাম।এমন সময়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ধাওয়া করে এবং আমাদের দুইজন নেতাকে ব্যাপক মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন।
এসময় বিএনপিপন্থী...
নভেম্বর ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণা জেলা গোয়েন্দা পুলিশ বুধবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (পূর্ব) মোঃ সায়েদুর রহমানের দিক নির্দেশনায় এস আই মাজাহার ইসলামের নেতৃত্বে একটি টিম ১ নভেম্বর ভোর সাড়ে ৬ টার দিকে জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।আটককৃত মাদক ব্যাবসায়ীর নাম মোহাম্মদ আল আমিন (২৮)।সে ঢাকার মৃত ফজলুল হক ঢালীর পুত্র।
এ ব্যাপারে ডিবির এস আই মাজাহার ইসলাম...
নভেম্বর ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে বেড়েই চলেছে বিভিন্ন ধরনের অপরাধ।বিশেষ করে নগরীজুড়ে ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা উদ্বেগ ছড়িয়েছে নগরীতে।সম্প্রতি কয়েক ঘণ্টার ব্যবধানে দুইজন চিকিৎসক খুন ও বেশ কয়েকজন আহত হয়েছেন।এছাড়া অস্ত্র হাতে কিশোর গ্যাংদের উল্লাশ নৃত্যে নিরাপত্তা নিয়ে শঙ্কিত নগরবাসি।এর জন্য নগরবাসি অভিযোগের তীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর।এমন পরিস্থিতিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-আরএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), ১১ জন পরিদর্শক পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।৩০ অক্টোবর সোমবার এই রদবদলের আদেশ জারি করেন আরএমপির পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।এছাড়া আইনশৃঙ্খলা ঠিক রাখতে আরও কয়েকজন কর্মকর্তাকে অচিরেই বদলি করা হতে পারে এমন খবরে অনেকেই আছেন বদলি আতঙ্কে।
৩১ অক্টোবর মঙ্গলবার আরএমপির...