শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে ট্রাক টার্মিনাল থেকে ৭ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।৪ ফেব্রুয়ারি সন্ধার দিকে মহানগরীর শাহমখদুম ট্রাক টার্মিনাল ও কাঁটাখালী বাস স্টান্ড থেকে তাদের আটক করেছে র্যাব-৫।গ্রেপ্তারকৃতরা হলো চাঁদাবাজ চক্রের মূলহোতা কাশিয়াডাঙ্গার হরিপুর গ্রামের আক্তারুজ্জামান হেলেন (৪৯), মতিহার থানার খোঁজাপুর গ্রামের আব্দুর রাজ্জাক, রাজপাড়া থানার তেরখাদিয়ার আঃ কুদ্দুস, (৫৫) ও বিমানবন্দর থানার ভোলাবাড়ী বায়া এলাকার মোঃ মিন্টু (৩৬)।অন্যদিকে একই দিনে মহানগরীর কাটাখালী থানাধীন কাটাখালী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের আরো তিন মূলহোতাকে গ্রেপ্তার করে র্যাব।তারা হলেন, বেলপকুর এলাকার আশরাফুল ইসলাম (৩২), পুঠিয়া থানার নামাজগ্রামের মোঃ মানিক (৩৮) ও দুরুর হুদা (৩৮)।
এসময় তাদের নিকট হতে চাঁদা আদায়ের রশিদ, ভাউচার...
ফেব্রুয়ারি ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর পবা ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম হেরোইন ও ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: নাইমুর রহমান দিপ্ত (২৪) ও মো: ইকবাল হোসেন (৪৬)।নাইমুর রহমান রাজশাহী মহানগরীর পবা থানার দুয়ারি গ্রামের মো: মানিক মিয়ার ছেলে।তার বর্তমান ঠিকানা বাগধানী খামার পাড়া ও ইকবাল হোসেন রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বড়ধাদাশ গ্রামের ডা: মো: ইয়াকুব আলীর ছেলে।তার বর্তমান ঠিকানা রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত পৌনে ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে...
ফেব্রুয়ারি ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ০৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী তালতলা গ্রাম হতে বিকাল ০৩:৫০ টায় দুইজন মাদক কারবারিকে ৬৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম মোছা: আয়শা খাতুন (৪০) ও মোছা: লিপি খাতুন (২৫)।মোছা: আয়শা খাতুন রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামের মো: টিটুল আলীর স্ত্রী এবং মোছা: লিপি খাতুন একই জেলার একই থানার হলিদাগাছী তালতলা গ্রামের মো: রিপন আলীর স্ত্রী।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ গত ০৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. বিকাল ০৩:৩০ টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী রেলগেট ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট...
ফেব্রুয়ারি ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (৪ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, পবা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।
যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৬ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৫৮ গ্রাম হেরোইন, ৮ বোতল ফেন্সিডিল ও ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
ফেব্রুয়ারি ০৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
মনোহরদী:- মনোহরদীতে অবৈদ ইট ভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে, ইট তৈয়ারীর স্থাপনা।পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র না থাকায়, দুটি ইট বাটায় অভিযান চালিয়ে নগদ ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে, পরিবেশ অধিদপ্তরের, ভ্রাম্যমান আদালত।একই সাথে ভাটা গুলোর ইট তৈরি স্থাপনা এক্সভেটর দিয়ে ভেঙ্গে ফেলা হয়।গত ১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।অভিযানে মনোহরদী উপজেলার বড় চাঁপা ইউনিয়নের নিউ ইমরান ব্রিকসের মালিক কে নগদ তিন লক্ষ টাকা ও এলাকার মেসার্স শামীম কনস্ট্রাকশন ব্রিকসের মালিক কে তিন লাখ টাকা জরিমানা করা হয় একই সাথে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।উক্ত অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা...
ফেব্রুয়ারি ০৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (৩ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-৫ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৪ জনকে আটক করে। যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৭০০ পিস ট্যাপেন্টাডল ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জানুয়ারি ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৯ জানুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৬ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-৪ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৭ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে।যার মধ্যে ২৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৯.৫০ গ্রাম হেরোইন, ৪৯ বোতল ফেন্সিডিল ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জানুয়ারি ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর রাজপাড়া,বোয়ালিয়া ও কাটাখালী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৯৪ বোতল ফেন্সিডিল, ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চোলাই মদসহ ৮ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাটাখালী থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: সোহাগ (২২), মো: ইব্রাহীম শেখ (২০), শ্রী সুবাস কুমার (১৯), মো: সবুজ আহম্মেদ (২৪), মো: খাইরুল ইসলাম লিটন(৩১), মো: রুহুল আমিন (২৬), মো: সায়িদ হোসেন (২৩) ও মো: রতন আলী (৩৫)।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত সোয়া ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা:...
জানুয়ারি ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৫ (পঁচিশ) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর দ্বিতীয় গ্রুপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১)(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা...
জানুয়ারি ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২০২৩ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১.৩০ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন আরএমপি'র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।অপরাধ পর্যালোচনা সভায় বরাবরের মত এ মাসেও পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১০ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।প্রতি মাসেই তিনি কর্মোদ্দীপনা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ...