মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৪ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-৭ জন, চন্দ্রিমা থানা-৫ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-৩ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৯ জনকে আটক করে।যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৯২ গ্রাম হেরোইন ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
ফেব্রুয়ারি ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি মো: মেহেদী মোশাররফ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মো: মুখতার হোসেনের ছেলে।সে এস এস কর্পোরেশনের প্রোপাইটর।ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: মেহেদী মোশাররফের বিরুদ্ধে আরএমপি'র রাজপাড়া থানায় চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল।মেহেদীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে রাজপাড়া থানা পুলিশ।গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ বিকেলে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মেহেদী তার বাড়িতে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া...
ফেব্রুয়ারি ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানার সাগরপাড়া পিডিবি অফিসের গলিতে ডিবি পুলিশ পরিচয়ে তানভীর আহম্মেদ (১৯) নামের এক শিক্ষার্থীকে অটোরিক্সায় তুলে নিয়ে ছিনতাইয়ে ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: নূরনবী চাঁদ (৪০) ও মো: রাব্বী মৃদুল রহমান (২৪)।নূরনবী চাঁদ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বোষপাড়া তেতুলতলা এলাকার মৃত নুরুল হুদার ছেলে ও রাব্বী মৃদুল রহমান একই থানার দরগাপাড়া এলাকার মো: রতন শেখের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর মতিহার থানার মীর্জাপুর পূর্বপাড়ার তানভীর আহম্মেদ গত ২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭ টায় সাহেব বাজার থেকে অটোরিক্সাযোগে বাসায় ফিরছিলেন।পথে মহানগরীর কেদুড় মোড়ে পৌঁছালে দুই ব্যক্তি অটোরিক্সার গতিরোধ...
ফেব্রুয়ারি ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- আরএমপি’র সেবা জনগণের নিকট পৌঁছে দিতে, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে "বিট পুলিশিং পক্ষ" পালন করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের দিকনির্দেশনায় আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র ১২ টি থানার বিভিন্ন বিটের বিট অফিসাররা পুলিশি সেবা জনগণের নিকট পৌঁছে দিতে, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে "বিট পুলিশিং পক্ষ" পালন উপলক্ষ্যে উঠান বৈঠক, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করেছে। উঠান বৈঠক ও মতবিনিময় সভায় সহকারী পুলিশ কমিশনারসহ থানা অফিসার ইনচার্জ, শিক্ষকবৃন্দ, সুধীজন, স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠক ও মতবিনিময় সভায় আরএমপি’র কর্মকর্তাবৃন্দসহ বিট অফিসাররা সামাজিক অপরাধ সম্পর্কে...
ফেব্রুয়ারি ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২৩ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৫ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩৪ গ্রাম হেরোইন ও ৪৮ পিস ইয়াবা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...ফেব্রুয়ারি ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর তানোর উপজেলা পরিষদের শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা এক যুবলীগ নেতাকে জবাই করে হত্যা করেছে।২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে তানোর উপজেলার বিলশহর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত যুবলীগ নেতার নাম জিয়াউর রহমান (৪০), সে রাজশাহীর তানোর উপজেলার বিলশহর গ্রামের মৃত মোহর মন্ডলের ছেলে।
এছাড়া তিনি তালান্দু ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।আটক কৃতরা হলেন, তালান্দু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীর স্ত্রী আয়েশা আক্তার সুমি (৩৫), একই এলাকার লুৎফর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩০), আলাউদ্দিনের ছেলে সোহাগ (২৬)।
স্থানীয় সূত্রে জানাগেছে, ২১ ফেব্রুয়ারীর রাতে তানোর উপজেলা পরিষদ চত্ত্বরে এমপি ওমর ফারুক চৌধুরী শহীদ মিনারে ফুল দিতে আসবেন শুনে বাড়ি...
ফেব্রুয়ারি ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ডিভোর্স দেওয়ার পরও পুলিশ কনস্টেবল মরহুম আতাউর রহমান কে স্বামী দাবি করায় স্ত্রী রিফাত সুলতানা এতিম সন্তানদের নিয়ে ডিভোর্সি নারী মিতু বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।বৃহস্পতিবার দুপুর ১২ টায় দিনাজপুর প্রেসক্লাব নিমতলায় স্ত্রী রিফাত সুলতানা ও তার দুই সন্তান এবং শ্বশুরকে সাথে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন।রিফাত সুলতানা দিনাজপুর পৌর এলাকার নিমনগর শেখপুরা (শেখ জাহাঙ্গির মাজার শরীফ রোড) সংলগ্ন কনস্টেবল/৭৭৯ আতাউর রহমানের স্ত্রী।লিখিত বক্তব্যে স্ত্রী রিফাত সুলতানা জানান, গত ২৪ বছর পূর্বে আমাদের দুই পরিবারের সম্মতিতেই পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়।বর্তমানে আমি দুই সন্তানের জননী।আমার বড় ছেলে নবম শ্রেণীতে অধ্যায়নরত ছোট মেয়ের দেড় বছর।এই অবস্থায় হঠাৎ করেই আমার স্বামী আতাউর রহমান ঠাকুরগাঁও পুলিশ লাইনে কর্মরত অবস্থায় বদলি জনিত...
ফেব্রুয়ারি ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাতে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উদ্যাপন হবে।পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত)-এর পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপন নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।এ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (১) এর (ক) ও ২৯ (১) এর (খ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাতে সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরকদ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।এছাড়া উক্ত তারিখ সন্ধ্যা থেকে সারারাত অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ...
ফেব্রুয়ারি ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৪ (চার) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ হতে ১৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ হতে ১৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১) এর (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আইন অমান্যকারীদের...
ফেব্রুয়ারি ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে গোবিন্দশ্রী সুজন বাজার সংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি বহন করা হ্যান্ডট্রলির আঘাতে লাকি আক্তার নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।১৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯ ঘটিকার সময় মদন খালিয়াজুরি সড়কে গোবিন্দশ্রী সুজন বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত লাকি আক্তার গোবিন্দশ্রী ইউনিয়ন বারগরিয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে।ছাত্রটি মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,চলমান নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে সকালে বাড়ি থেকে কলেজে আসার জন্য সুজন বাজারে রাস্তার পাশে সহ পার্টিদের জন্য অপেক্ষা করছিল।তখনই পল্লী বিদ্যুতের কুঠি বহন করা হ্যান ট্রলিটি বেপরোয়া গতিতে এসে এই ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।পড়ে...