মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

ফেব্রুয়ারি ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১৭ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রো-পলিটন পুলিশের অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৫৭৮ বোতল ফেন্সিডিল, ২৫ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে ছিনতাই মামলার আসামি গ্রেফতার

ফেব্রুয়ারি ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী থেকে অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি মো: আকাশ (২০)।সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনীর মৃত খোকনের ছেলে।সে বর্তমানে আসাম কলোনীতে বসবাস করেন।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যায় আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সিদ্দিকুর রহমান ও তাঁর টিম এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন...

গত দশ বছর ধরে মিথ্যা’ মামলার ঘানি টানছেন বীর মুক্তিযোদ্ধা

ফেব্রুয়ারি ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা গত ১০ বছর ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলার ঘানি টানছেন।মামলার হাজিরা দিতে দিতে তিনি এখন ক্লান্ত।এই বীর মুক্তিযোদ্ধার দাবি, মামলাটি মিথ্যা।জমি নিয়ে বিরোধ থাকায় শত্রুতা করে একই গ্রামের মাদক কারবারি তাঁকে ফাঁসিয়েছেন।তিনি এ মামলা থেকে মুক্তি চান।এ জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।এই বীর মুক্তিযোদ্ধার মো. মনজুর রহমান (৭০)।রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামে তাঁর বাড়ি।তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গোদাগাড়ী উপজেলা শাখার সাবেক সহকারী কমান্ডার (ক্রীড়া ও সাংস্কৃতিক)।মিথ্যা মামলা থেকে মুক্তির আকুতি জানিয়ে গত শনিবার (১৭ ফ্রেরুয়ারী) দুপুরে তিনি রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মনজুর রহমান জানান, মুক্তিযুদ্ধবিষয়ক...

মনোহরদীতে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও কথিত এন জিও

ফেব্রুয়ারি ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদীতে ঋণ দেওয়ার কথা বলে গ্রামীন ডেভেলপমেন্ট সার্ভিসেস (জেডিএস) নামে একটি বেসরকারী সংস্থা এনজিও  গ্রাহকের প্রায় কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে।এতে মনোহরদী ও পার্শ্ববর্তী উপজেলা কাপাসিয়া ও বিভিন্ন এলাকার তিন শতাধিক গ্রাহক প্রতারিত হয়েছেন বলে জানা গেছে গত মঙ্গলবার ১৩ ই ফেব্রুয়ারি  সকালে টাকা ফেরত পেতে উক্ত এনজিও কার্যালয়ে অপেক্ষা করছেন ভুক্তভোগী গ্রাহকরা।জানা গেছে একমাস পূর্বে মনোহরদী পৌর এলাকা হারর দীয়া বুরুজ শেখের বাড়ীর দ্বিতীয় তলায় গ্রামীন ডেভেলপমেন্ট সার্ভিসেস (জেডিএস) নামে একটি এনজিও কার্যালয় খোলা হয়।তাহারা সুকুন্দী বালিয়াকান্দা সুতা লরী কান্দা হারর দীয়া কাচিকাটা গ্রামের পোল্ট্রি খামার মৎস্য খামার অটো রিকসা চালক ও বিদেশ গামী লোকজন দের  টার্গেট করে ঋণ দিবেন বলে  প্রলুদ্ধ করেন। এক...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

ফেব্রুয়ারি ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১৬ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-২ জনকে আটক করে।যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

মদনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত।

ফেব্রুয়ারি ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- দেশীয় মাছ সংরক্ষণেসুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার।এরই ধারাবাহিকতায় মদন উপজেলার মৎস্য খাতের উন্নয়নে বিবেচনা নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার লক্ষে কাজ করছে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কমিটি।বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কমিটির আয়োজনে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন থানার অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

ফেব্রুয়ারি ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১৪ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৭ গ্রাম হেরোইন, ১০৩ পিস ট্যাপেন্টাডল ও ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মহানগীর শাহমখদুম থানার ওমরপুর পবা উপজেলা পরিষদের সামনে থেকে এক মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।উদ্ধারকৃত মানসিক প্রতিবন্ধীর নাম মোসা: খাদিজা (৪৪)।খাদিজা বগুড়া জেলার কাহালু থানার কাশিমালা গ্রামের মো: মহসিন আলীর স্ত্রী।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাতে শাহমখদুম থানার এসআই মো: জাহিদ হাসান ও তার টিম টহল ডিউটি করছিলো।এসময় তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান শাহমখদুম থানার ওমরপুর পবা উপজেলা পরিষদের সামনে এক মানসিক প্রতিবন্ধী নারী উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছেন।সংবাদ পেয়ে তারা রাত ১১ টায় সেখানে উপস্থিত হয়ে ঐ নারীর নাম ঠিকানা জানতে চান।তিনি নাম ঠিকানা বলতে না পারলে তাকে থানায় নিয়ে আসেন। এরপর শাহমখদুম...

রাজশাহীতে দুই পুলিশ সদস্যকে আটক

ফেব্রুয়ারি ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দুই পুলিশ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে তাদের নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।আটককৃত পুলিশ সদস্যদ্বয় হলেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের কম্পিউটার অপারেটর কাম পুলিশ কনস্টেবল শাহরিয়ার পারভেজ শিমুল ও আরএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুর রহমান।শাহরিয়ার পারভেজ শিমুলের বাড়ি রাজশাহীর মোহনপুরে।আব্দুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, তাদের আটকের পর রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তাদের কাছ থেকে সাইবার অপরাধ সংক্রান্ত কিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে।গোয়েন্দা পুলিশ সেগুলি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। আরএমপির কর্মকর্তারা দুই...

পশ্চিম রেলে চলছে দুর্নীতির দৌড় প্রতিযোগিতা

ফেব্রুয়ারি ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন দপ্তরে চলছে দূর্নীতিবাজ কর্মকর্তাদের দূর্নীতির দৌড় প্রতি যোগিতা।একে কেওকেও দুর্নীতির সুনামিও বলছে। দরজা-জানালার পর্দা, সংকেত বাতি, ফায়ার এক্সটিংগুইসার, রেফ্রিজারেন্ট গ্যাস, ফিনাইল, ভিম ও ব্লিচিং পাউডারের মতো পণ্য কিনতে ঠিকাদারকে দেওয়া হয়েছে বাজারমূল্যের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বা এরও বেশি দাম।স্টেশনের ওয়েটিং রুমের জন্য জানালার প্রতি পিস পর্দাই কেনা হয়েছে প্রায় ১৫ হাজার টাকা দরে।এ দামে যে পর্দাগুলো কেনা হয়েছে তার মধ্যে ছয় পিস এখন নাটোর রেলওয়ে স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে লাগানো আছে।সেখানে গিয়ে দেখা যায়, দুটি জানালা ও একটি দরজায় দুটি করে পর্দা লাগানো আছে।স্টেশনের কর্মকর্তারা জানান, প্রায় ১৫ হাজার টাকা দামের পর্দা এ গুলোই।রাজশাহী পর্দা গ্যালারী নামের একটি শোরুম দীর্ঘদিন থেকেই...