বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মতিহার থানার অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফেব্রুয়ারি ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাশমারি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ১ বছর ৪ মাস সাজা এবং ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত  এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি মো: মিঠুন (৩০) রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাশমারি এলাকার মো: আবু বক্করের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: মিঠুনের বিরুদ্ধে আরএমপি'র মতিহার থানায় মাদক মামলার ১ বছর ৪ মাস সাজা এবং ২ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত গেপ্তারী পরোয়ানা মুলতবি ছিল।মিঠুনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ।গতকাল ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাতে মতিহার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি মিঠুন তার বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ...

ভারতীয় যুবক কারাভোগ শেষে দেশে ফিরলেন

ফেব্রুয়ারি ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- অবৈধ অনুপ্রবেশ ও মাদক মামলায় এক বছর কারাভোগের পর ভারতে ফিরে গেলেন দিদারুল ইসলাম (২৬) নামের এক ভারতীয় যুবক।শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলি সীমান্তের মেইন পিলারের কাছে হিলি ইমিগ্রেশন পুলিশ ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।এসময় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী উপস্থিত ছিলেন।দিদারুল ইসলাম ভারতের দক্ষিণ দিনাজপুর ভীমপুর খারুন এলাকার সামসুল ইসলামের ছেলে।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ২০২২ সালের আগস্ট মাসে বিরামপুর উপজেলা ভাইগড় সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের সময় বিজিবির হাতে আটক হন দিদারুল ইসলাম।আটকের পর তাকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বছর ও মাদক মামলায় এক বছর সাজা দেন আদালত।একই সঙ্গে দুই মামলার সাজা চলায় এক বছরে তার সাজার মেয়াদ শেষ হয়।পরে...

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৩০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ৩

ফেব্রুয়ারি ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন হাবাসপুর চৌরাস্তা মোড় হতে রাত ০২:৫০ টায় তিনজন মাদককারবারিকে ৩০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১।মো: নাজমুল হোসেন (৩২), ২।মো: সারাফাত হোসেন (২৮), ৩।মো: রিফাত হোসেন (১৯)।মো: নাজমুল হোসেন রাজশাহী জেলার বাঘা থানার হাবাসপুর গ্রামের মো: বাবুল হোসেনের পুত্র ও মো: সারাফাত হোসেন একই জেলার একই থানার হরিরামপুর গ্রামের মো: পিন্টু মিয়ার পুত্র এবং মো: রিফাত হোসেন একই জেলার একই থানার একই গ্রামের মৃত: স্বপনের পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: মাহাবুব আলম ও ফোর্স-সহ গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. দিবাগত রাত ০২:৩০ টায় রাজশাহী জেলার বাঘা থানাধীন বিনোদপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৭ ও মাদকদ্রব্য উদ্ধার

ফেব্রুয়ারি ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২৬ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, মতিহার থানা-৯ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৫ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৯ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৫.৫ গ্রাম হেরোইন, ১৫০ পিস ট্যাপেন্টাডল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

কাটাখালী থানার অভিযানে হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফেব্রুয়ারি ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র কাটাখালী থানার বাখরাবাজ গ্রামে অভিযান পরিচালনা করে ৬২ গ্রাম হেরোইনসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি মোসা: ফুলজান বেগম (৫০) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ গ্রামের মো: মুক্তার হোসেনের স্ত্রী।ঘটনা সূত্রে জানা যায়, আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ বিকেলে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমান, এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।এসময় তাঁরা...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৪ ও মাদকদ্রব্য উদ্ধার

ফেব্রুয়ারি ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২৪ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-৭ জন, চন্দ্রিমা থানা-৫ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-৩ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৯ জনকে আটক করে।যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৯২ গ্রাম হেরোইন ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজপাড়া থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফেব্রুয়ারি ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি মো: মেহেদী মোশাররফ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মো: মুখতার হোসেনের ছেলে।সে এস এস কর্পোরেশনের প্রোপাইটর।ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: মেহেদী মোশাররফের বিরুদ্ধে আরএমপি'র রাজপাড়া থানায় চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল।মেহেদীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে রাজপাড়া থানা পুলিশ।গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ বিকেলে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মেহেদী তার বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া...

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই; গ্রেফতার ২

ফেব্রুয়ারি ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানার সাগরপাড়া পিডিবি অফিসের গলিতে ডিবি পুলিশ পরিচয়ে তানভীর আহম্মেদ (১৯) নামের এক শিক্ষার্থীকে অটোরিক্সায় তুলে নিয়ে ছিনতাইয়ে ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: নূরনবী চাঁদ (৪০) ও মো: রাব্বী মৃদুল রহমান (২৪)।নূরনবী চাঁদ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বোষপাড়া তেতুলতলা এলাকার মৃত নুরুল হুদার ছেলে ও রাব্বী মৃদুল রহমান একই থানার দরগাপাড়া এলাকার মো: রতন শেখের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর মতিহার থানার মীর্জাপুর পূর্বপাড়ার তানভীর আহম্মেদ গত ২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭ টায় সাহেব বাজার থেকে অটোরিক্সাযোগে বাসায় ফিরছিলেন।পথে মহানগরীর কেদুড় মোড়ে পৌঁছালে দুই ব্যক্তি অটোরিক্সার গতিরোধ...

অপরাধ নিয়ন্ত্রণে ও সচেতনতা বৃদ্ধিতে “বিট পুলিশিং পক্ষ” পালন করছে আরএমপি

ফেব্রুয়ারি ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- আরএমপি’র সেবা জনগণের নিকট পৌঁছে দিতে, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে "বিট পুলিশিং পক্ষ" পালন করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের দিকনির্দেশনায় আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র ১২ টি থানার বিভিন্ন বিটের বিট অফিসাররা পুলিশি সেবা জনগণের নিকট পৌঁছে দিতে, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে "বিট পুলিশিং পক্ষ"  পালন উপলক্ষ্যে উঠান বৈঠক, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করেছে। উঠান বৈঠক ও মতবিনিময় সভায় সহকারী পুলিশ কমিশনারসহ থানা অফিসার ইনচার্জ, শিক্ষকবৃন্দ, সুধীজন, স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উঠান বৈঠক ও মতবিনিময় সভায় আরএমপি’র কর্মকর্তাবৃন্দসহ বিট অফিসাররা সামাজিক অপরাধ সম্পর্কে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৩ ও মাদকদ্রব্য উদ্ধার

ফেব্রুয়ারি ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২৩ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৫ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩৪ গ্রাম হেরোইন ও ৪৮ পিস ইয়াবা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...