রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জানুয়ারি ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে ফ্লাইটটিতে বোমা থাকার হুমকি দেওয়া হয়।হুমকির পরই বিমানটি নিরাপদে অবতরণ করে এবং ২৫০ জন যাত্রী, ১৩ জন ক্রুকে প্লেন থেকে টার্মিনালে আনা হয়।প্লেনে বোমা আছে কিনা তা নিশ্চিত করতে বোমা ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছে।বর্তমানে প্লেনটি নিরাপত্তা বাহিনীর নজরদারিতে রয়েছে।
ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল।যাত্রীদের...
জানুয়ারি ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ হাটবাজার, স্থাপনা ও পার্কিং অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এক বছর আগে নির্দেশ দিয়েছিলেন দেশের উচ্চ আদালত।কিন্তু সরকার এ বিষয়ে কোনো উদ্যোগই নেয়নি। রাজশাহী জেলা ও খোদ মহানগরীতে অবৈধভাবে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী হাট-বাজারের সংখা প্রায় শতাধিক।এসব হাট-বাজারে আসা ছোট ছোট যানবাহন ও পণ্যবাহী যানবাহনের কারণে তীব্র আকার ধারণ করছে যানজট।এছাড়া নগরীর মধ্যে রাস্তায় বসা বাজার গুলোতে যানজটের পাশাপাশি মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।
রাজশাহী জেলা শহরের মধ্যে রাস্তার উপরে বসে প্রায় অর্ধশতাধিক বাজার।এর মধ্যে রয়েছে, গোদাগাড়ী, মহিষালবাড়ী,রাজাবাড়ী হাট, কাকনহাট, তানোর,মন্ডুমালা,মৌগাছি,মোহনপুর,শিবপুর,বাগমারা,পুঠিয়া বজার,চারঘাট বাজার,বানেশ্বর বাজার , তানোর...
জানুয়ারি ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৮ জন ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।
...
জানুয়ারি ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী জেলার বাগমারা থানাধীন আচিনঘাট ঝলমলিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।এ ঘটনায় আরও একজন অভিযুক্ত পালিয়ে গেছে, যাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার আচিনঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে মাদক ব্যবসায়ী মো. আজমল হোসেন (৩৬) কে গ্রেফতার করা হয়।তিনি মোহনপুর থানাধীন পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার পুত্র।ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মাহবুব আলম ফোর্সসহ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আচিনঘাট বাজার এলাকায় মাদক উদ্ধারের জন্য তল্লাশি চালান। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মো. মতিউর রহমানের পানের বরজের কাছে কাঁচা রাস্তার...
জানুয়ারি ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের কাশিপুর উচ্চ বিদ্যালয়ের অব্যাহতিপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হাকিমের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি, এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তিনি এর আগে কারাভোগও করেছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লোকমান হাকিম ২০১৩ সালের ১ এপ্রিল কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।তবে, দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায়, ২০১৪ সালের ১২ মার্চ অনিয়ম ও জালিয়াতির কারণে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।অভিযোগ রয়েছে যে, তিনি বিএড কোর্সের জাল সনদ ব্যবহার করে চাকরি নিয়েছিলেন।এর আগে তিনি দিনাজপুরের ইকবাল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।সেখানেও দুর্নীতি ও অনিয়মের কারণে বরখাস্ত হন।আরও জানা যায়, ২০১১ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ক্যাম্পাস খুলে জাল সনদ বিক্রির দায়ে...
জানুয়ারি ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।
...
জানুয়ারি ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে ঝলসে গেছে খলিলুর রহমান (৫০) নামের এক কৃষকের শরীর।এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।আটককৃত ব্যক্তির নাম শরিফ মিয়া (৩৬)।তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ধানীপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ওই কৃষকের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করার পরপরই তাকে আটক করা হয়।এর আগে গত বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নাওদ্বারা গ্রামে এ ঘটনা ঘটে।পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পারিবারিক ও মামলা সূত্রে...
জানুয়ারি ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আজহারুল হক তুহিনকে গ্রেফার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।আজ বুধবার সকাল ১১টায় তাকে বিরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম বুধবার সকাল ১১টার দিকে বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আজহারুল হক তুহিনকে গ্রেফতার করা হয়।তিনি আরো জানান, ৫ আগষ্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই তুহিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...
জানুয়ারি ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মোঃ রুবেল মিয়া(২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মোঃ রুবেল মিয়া দীর্ঘ দিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মঙ্গলবার রাতে সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মোঃ রুবেল মিয়াকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে আদালতে হাজির করা...
জানুয়ারি ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মামলা দায়ের করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী রাকিবুল ইসলাম।মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, সম্পদ পাচার, জনগণের সম্পদ ক্ষতিগ্রস্ত করা এবং রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসামিদের দায়ী করা হয়।
মামলার বাদী রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।জনগণের স্বার্থ রক্ষায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমি মামলা দায়ের করেছি।"মামলায় অভিযোগ করা হয়, আসামিরা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সরকারি সম্পদ আত্মসাৎ করেছেন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন।এতে...