বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২ জন

নভেম্বর ২৭, ২০২৪

ipcs news নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন, হুমায়ুন কবির চৌধুরী (৫৭) ও মো: তাসজীদ আহমেদ রাতুল ওরফে ওয়াইব আহমেদ অপু (২৭)। হুমায়ুন কবির রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেম খাঁ এলাকার মৃত আফাজ উদ্দিন চৌধুরীর ছেলে। সে রাজশাহী মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের আওয়ামী...

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪ জন

নভেম্বর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ৯ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী বিভাষ প্রামানিক বিভু (৪৭)।বিভু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কুমারপাড়া এলাকায় মৃত নরেশ প্রামানিকের ছেলে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ...

দিনাজপুরে ব্যবসায়ীকে মাদক মামলায় ফাঁসাতে গিয়ে জনতার তোপের মুখে পুলিশ সদস্য

নভেম্বর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার এএসআই সিরাজুল ইসলাম ২৪ নভেম্বর গতকাল রবিবার সকালে ফুলবাড়ী শহরের বাসট্যান্ড এলাকার হোটেল ব্যবসায়ী কাঞ্চনকে মাদক মামলায় ফাঁসাতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন এএসআই ও একজন কনস্টেবল।পরে ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ খন্দকার মহিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে এএসআই সিরাজুল ইসলাম ও তার সাথে থাকা কনস্টেবলকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।এ ঘটনায় ফুলবাড়ী উপজেলা শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে এএসআই সিরাজুল ইসলাম হাতে করে একটি ব্যাগ নিয়ে কাঞ্চন হোটেলে প্রবেশ করে কিছুক্ষণ পরেই আবার খালি হাতে হোটেল থেকে বের হয়ে আসার পর আবার একজন কনস্টেবল সাথে নিয়ে কাঞ্চন হোটেলের ভিতরে প্রবেশ করে হোটেলের টিউবওয়েল এর পাশের একটি খুঁটিতে ঝুলে থাকা ব্যাগ হোটেল মালিক কাঞ্চনকে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৯ জন

নভেম্বর ২৫, ২০২৪

ipcs news নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাইমদসহ ১ জন, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহীতে মাদকের ছড়াছড়ি

নভেম্বর ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী :- ভারত সীমান্তবর্তী হওয়ায় রাজশহীকে মাদক পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে মাদক ব্যবসায়ীরা। ভারত-রাজশাহীর মধ্যে পদ্মানদী ও দূর্গমচরের জন্যই নিরাপদ মাদক পাচারের নিরাপদ রুট এই জেলা। মাদক ব্যবসায়ীরা দুই পারের সীমান্ত রক্ষিদের চোখ ফাকি দিয়ে প্রতিনিয়ত  কৌশল পরিবর্তন করে চালিয়ে যাচ্ছে মাদকের রমরমা বানিজ্য। তারা সীমান্তবর্তী পদ্মা নদীতে মাছ ধরার অজুহাতে ডিঙ্গি নৌকা দিয়ে সহজে মাদক বহন করে আনছে বাংলাদেশে। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে অদ্যবধি (জুলাই থেকে নভেম্বর) গত ছয় মাসে পুলিশের তেমন কর্মতৎপরতা না থাকায় জেলার সীমান্তবর্তী উপজেলা গুলোতে আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে মাদকের চোরাচালান। বিশেষ করে গোদাগাড়ী, চারঘার, বাঘা উপজেলা ও রাজশাহী সদর পদ্মানদী তীরবর্তী হওয়ায় এই অঞ্চলের প্রায় পাড়ায়, মহল্লায়...

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

নভেম্বর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ৮ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি মো: তাজবুল ইসলাম (৫২) ও আওয়ামীলীগ কর্মী মো: রাজেশ (৩০)।তাজবুল ইসলাম রাজশাহী মহানগরীর কাশিঙয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে...

জমির বিরোধ নিয়ে কৃষক কে পিটিয়ে হত্যা

নভেম্বর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আইন উদ্দিন (৩৮) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। শুক্রবার বিকেল ৩টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছিল। আইন উদ্দিন ওই গ্রামের গ্রামের ইছাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার ভাই মাইনুদ্দিন এবং ভাবি সাথি আক্তার আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী রফিকুলের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল আইন উদ্দিনের। শুক্রবার বিকেলে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এর জেরে বিকেল ৩টার দিকে রফিকুলের নেতৃত্বে বহিরাগত ২০-২৫ জন দেশীয় অস্ত্রধারী লোক নিয়ে আইন উদ্দিনের বাড়িতে হামলা করে। এসময়...

মদনে ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

নভেম্বর ২৩, ২০২৪

মদনের ধর্ষণ মামলার পলাতক আসামী র‍্যাবের হাতে গ্রেপ্তার। নিউজ ডেস্কঃ নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার মদন উপজেলার ধর্ষণ মামলার পলাতক আসামি শফিকুল ইসলাম (২৫) র‌্যাব-১৪ এর অভিযানে গ্রেপ্তার হয়েছে। তিনি মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সনজু মিয়ার ছেলে। গ্রেপ্তারের বিবরণ:র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. আব্দুল হাই জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নরসিংদী সদর থানাধীন খিক্ষা চত্বর এলাকা থেকে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল র‌্যাব-১১ এর সহায়তায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। ঘটনার বিবরণ:গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী নারী ঘরের বাইরে ময়লা ফেলতে গেলে শফিকুল ইসলাম তাকে মুখ গামছা দিয়ে বেঁধে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর নারী ও শিশু...

​​​​​​​রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১১ জন

নভেম্বর ২৩, ২০২৪

​​​​​​​রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১১ জন নিউজ ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামী লীগের সদস্য  এসএস আয়নাল হক (৫৯) ও মো: লুৎফর রহমান ওরফে তারেক (৪০)।এসএস আয়নাল হক রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নামোভদ্রার মৃত শামসুল হকের ছেলে।সে বর্তমানে পবা থানার কাঁঠালপাড়ার বাসিন্দা।  লুৎফর রহমান শাহমখদুম থানার হরিষা ডাইং...

মহাখালী ও ঢাকার বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ

নভেম্বর ২১, ২০২৪

রিকশাচালকদের অবরোধ নিউজ ডেস্কঃ মহাখালী ও ঢাকার বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ ঢাকার মহাখালী রেলগেট, আগারগাঁও এবং বসিলাসহ বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকেরা আজ বৃহস্পতিবার সকাল থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। সড়কে রিকশা চালানোর দাবি জানিয়ে তাঁরা এই বিক্ষোভ করছেন। আজ সকাল নয়টা থেকে মহাখালী, আগারগাঁও এবং বসিলার আশপাশের এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুপুর ১২টার দিকে বসিলার চৌরাস্তা থেকে বিক্ষোভকারীরা সরে গেলেও অন্যান্য স্থানে অবরোধ চলমান রয়েছে। বিক্ষোভের কারণ গত মঙ্গলবার হাইকোর্টের এক আদেশে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশার চলাচলে তিন দিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়। এর...