শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

যশোরে আওয়ামী লীগ সভাপতির একশ বিঘার ‘দখল ফার্ম’: কৃষকদের কান্না, খাসজমিও ছাড়েননি মিলন

অক্টোবর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের রাহেলাপুর গ্রামে প্রায় একশ বিঘা জমি দখল করে বিশাল কৃষি খামার গড়ে তুলেছেন জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি শহিদুল ইসলাম মিলন। স্থানীয় কৃষকদের অভিযোগ, তাদের ফসলি জমি জোর করে দখল, প্রতারণা ও খাসজমি ভরাটের মাধ্যমে তিনি এই ফার্ম প্রতিষ্ঠা করেন। এমনকি সরকার মালিকানাধীন দুটি বিল কালীদার বিল ও বৌদার বিল এর বড় অংশও তার দখলে গেছে।স্থানীয়রা জানান, মায়ের সম্পত্তি থেকে পাওয়া ১১ বিঘা জমিকে কেন্দ্র করে মিলনের দখল অভিযান শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর ক্ষমতার প্রভাব খাটিয়ে ধীরে ধীরে শতাধিক কৃষকের জমি নিজের দখলে নেন। কেউ কেউ অল্প দামে জমি বিক্রি করলেও, অনেকে টাকাও পাননি। আবার অনেকের জমি ‘অদলবদলের প্রতিশ্রুতি’ দিয়ে তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। কাশিমপুরের কৃষক আব্দুল কাদের বলেন, “চেয়ারম্যান...

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৮ জন

অক্টোবর ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৭ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছেন। বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত অবৈধ অস্ত্রধারী মো: লিখন ইসলাম (৩৪) রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। IPCS News : Dhaka : ...

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

অক্টোবর ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, নিহত জাহিদ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। তার বন্ধুদের ভাষ্য অনুযায়ী, রাতে বন্ধুদের সঙ্গে ক্যাম্প এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন তিনি। এ সময় হঠাৎ করে ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের কাছে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর পৌনে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে এবং...

পবা থানার বিউটি বেগম হত্যা মামলায় এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

অক্টোবর ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর পবা থানার আলোচিত বিউটি বেগম হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির মধ্যে একজন আসামি মো. তারা মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো: তারা মিয়া (৩৩), মো: ফারুক হোসেন (৩০) এবং মো: হেলাল উদ্দিন (২৩)। তারা মিয়া রাজশাহী মহানগরীর পবা থানার বাগসারা গ্রামের মো: আব্দুল বারেকের ছেলে এবং ফারুক পবা থানার মহানন্দাখালী মো: ইছুল মণ্ডলের ছেলে এবং হেলাল একই এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) সাবিনা ইয়াসমিনের তত্বাবধানে ও দিকনির্দেশনায় আরএমপি’র পবা থানা পুলিশ ও ডিবি পুলিশের তৎপরতায় মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তকারী কর্মকর্তা এসআই শারিফুর রায়হান আসামিদের সনাক্ত করেন।...

ইউক্রেনের ৭৮ শতাংশ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে—যুদ্ধবিরতির আহ্বান ট্রাম্পের

অক্টোবর ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ ইউক্রেনের প্রায় ৭৮ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার দখলে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধ বন্ধ করে বর্তমান অবস্থা বজায় রেখে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত। মানুষ হত্যা বন্ধ করতে হবে এবং আলোচনার টেবিলে ফিরে যেতে হবে। যুদ্ধক্ষেত্রে সমাধান খোঁজা অসম্ভব, তাই এখনই সংঘাত থামাতে হবে।”ডনবাস অঞ্চল নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটা যেমন আছে তেমনই রেখে দেওয়া হোক। আমার ধারণা, রাশিয়া ইতিমধ্যে প্রায় ৭৮ শতাংশ জমি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন যেভাবে পরিস্থিতি রয়েছে, সেভাবেই রেখে ভবিষ্যতে আলোচনার...

তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক রায়ের পুনর্বিবেচনায় আপিল বিভাগে শুনানি শুরু

অক্টোবর ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনগুলোর ওপর শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা ৩৮ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ শুনানি শুরু করেন।আদালতে আবেদনকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট ড. শরীফ ভুঁইয়া, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে গত ২৭ আগস্ট আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা আবেদনের অনুমতি দিয়েছিলেন। সে সময় আদালত জানায়, আবেদনগুলোর পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে।১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। কিন্তু ১৯৯৮ সালে এর বৈধতা চ্যালেঞ্জ...

ভুয়া পরিচয়ে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে জেলা প্রশাসকের কাছে এক নারী সাংবাদিকের অভিযোগ

অক্টোবর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোণায় এক ভুয়া সাংবাদিক পরিচয়ধারীর বিরুদ্ধে প্রতারণা,মানহানি,ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন স্থানীয় নারী সাংবাদিক আইরিন আলিফ। এ ঘটনায় তিনি জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।‎‎অভিযোগপত্রে আইরিন আলিফ উল্লেখ করেন, তিনি দীর্ঘ চার বছর ধরে জয়নগরস্থ বনবিভাগ অফিস সংলগ্ন গোলাম নওরোজ খান সুবোধের বাসায় ভাড়া থাকতেন। সেখানে সুবোধের ছোট ভাই গোলাম শাহাদাত খানের সঙ্গে তার পরিচয় হয়। শাহাদাত নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন। তবে তার কোনো শিক্ষাগত যোগ্যতা বা সাংবাদিকতার অভিজ্ঞতা না থাকায় প্রথমে তাকে সঙ্গে না নিলেও,স্থানীয়দের অনুরোধে সাময়িকভাবে কিছুটা সহযোগিতা করেন আইরিন।‎‎ অভিযোগা কারী আরোও বলেন,শাহাদাতের আর্থিক অসচ্ছলতা দেখে তিনি অনেক সময় আর্থিক সহায়তা...

রাবির ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামায়াত-শিবিরের ১০৫ আসামিই খালাস

অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বহুল আলোচিত ২০১০ সালের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় ১০৫ জন আসামির সবাই বেকসুর খালাস পেয়েছেন।১২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী রাজশাহী মহানগর অতিরিক্ত আদালত-১ এর বিচারক মোঃ জুলফিকার উল্লাহ এই রায় ঘোষণা করেন।আদালতেন সহকারী পাবলিক প্রসিকিউটর কানিজ ফাতিমা জানান, মামলায় সাক্ষী বা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, তারা আদালতে কারো নাম নির্দিষ্ট করে বলতে পারেননি।ফলে এই মামলার সকল আসামিকে খালাস দিয়েছেন আদালত।উল্লেখ্য, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি গভীর রাতে হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে।পরদিন সকালে ফারুক হোসেন নামে ছাত্রলীগের এক কর্মীর মরদেহ সৈয়দ আমীর আলী হল ও শাহ মখদুম হলের মাঝখানের ম্যানহোলে পাওয়া যায়। ঘটনাযর পরদিন বিশ্ববিদ্যালয়...

মনোহরদীতে প্রবাস ফেরত ব্যবসায়ীর বাড়িতে চুরি: ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে প্রবাস ফেরত এক ব্যবসায়ীর বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।শনিবার রাতে লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামে আলম মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।মনোহরদী থানায় লিখিত অভিযোগে আলম মিয়া জানান, তিনি প্রায় ২০ বছর সিঙ্গাপুর প্রবাসে ছিলেন।পরবর্তীতে দেশে এসে রিক্রুটিং এজেন্সীর ব্যবসা শুরু করেন।ব্যবসার সুবাদে তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করেন।গত বৃহস্পতিবার বাড়িতে এসে শুক্রবার সন্ধায় নিজ বসত বাড়ি তালাবদ্ধ করে পরিবার নিয়ে ঢাকায় চলে যান।রবিবার সকালে আলমের ভাবি মিনারা বেগম মোবাইল ফোনে বাড়িতে চুরির হওয়ার ঘটনা জানায়। তাৎক্ষণিকভাবে তিনি বাড়িতে ফিরে গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করেন তিনি জানান, তারা ঘরের তিনটি কক্ষের দরজা, জানালা, আলমারি, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে ঘরে থাকা...

হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তা‌কে অবশ্যই আদালতে হাজির করতে হবে।শনিবার (১২ অক্টোবর) সেনাসদরের সংবাদ সম্মেলনের একদিন পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। তাজুল ইসলাম বলেন, “আমাদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি যে ওই কর্মকর্তাদের আটক রাখা হয়েছে। মিডিয়ার খবরে যা এসেছে, সেটিকে আমরা আনুষ্ঠানিক হিসেবে নিচ্ছি না। যদি আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে তারা আটক, তাহলে আইনের বিধান অনুযায়ী তাদের অবশ্যই আদালতে হাজির করতে হবে।”তিনি আরও বলেন, “সংবিধান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ও ফৌজদারি কার্যবিধি—সব ক্ষেত্রেই স্পষ্টভাবে বলা আছে, গ্রেফতার করা...