শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
চায়না ক্লে পাউডার ঘোষণায় ভারত থেকে আমদানি করা ৫ হাজার ৮০৫ কেজি সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা) আটক করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভায়াগ্রা চালান হিসেবে চিহ্নিত।রংপুর কাস্টমস এক্সাইস ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন হিলি স্থলবন্দরে এই বিপুল পরিমাণ ওষুধের কাঁচামাল জব্দ করেছিলেন কাস্টমস কর্মকর্তারা।উজালা পেইন্ট নামের আমদানিকারক প্রতিষ্ঠানকে এরইমধ্যে ২ কোটি ৯৪ লাখ টাকা শুল্ক-করসহ জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় চালানটি (ওষুধের কাঁচামাল) রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) ভ্যাট বিভাগের এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, আমদানি করা চায়না ক্লে’র মধ্যে বিশেষ কায়দায় আমদানি হয়েছে ঘোষণা বহির্ভূত ওষুধের কাঁচামাল।
তাও...
অক্টোবর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার ভূমিকা পালন করছে এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “জাতীয় পার্টি এখন প্রকাশ্যে বলছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়। এই বক্তব্যের মাধ্যমে তারা প্রমাণ করেছে, তারা আওয়ামী লীগের সহযোগী দল হিসেবে কাজ করছে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগের গুম, খুন ও দমননীতিকে তারা বৈধতা দিয়েছে। তাই এই দলের বিচার হওয়া উচিত, এবং তা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।”তিনি আরও বলেন, “আমরা আশঙ্কা করছি, আওয়ামী লীগ আসন্ন নির্বাচনী প্রক্রিয়াকে ভণ্ডুল করার চেষ্টা করবে। তাদের সঙ্গে...
অক্টোবর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের প্রায় ৪ কোটি টাকার বাস্তবায়নকে ঘিরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিমের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এই দ্বন্দ্বে এখন উপজেলা প্রশাসনে উত্তেজনা বিরাজ করছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পিআইও রেজাউল করিমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। তারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।
চেয়ারম্যানদের অভিযোগ, ২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং কাবিখা/কাবিটা প্রকল্পে অনুমোদনের আগে পিআইও রেজাউল করিম ২৫ শতাংশ ঘুষ দাবি করেছেন। পাশাপাশি সরকারি নিয়মের বাইরে ১৫ শতাংশ ভ্যাট-আয়কর এবং প্রতিটি প্রকল্পের জন্য...
অক্টোবর ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী নার্স বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।অভিযুক্ত চিকিৎসকের নাম আহসান হাবিব (২৯)।তাঁর বাড়ি নওগাঁ।তিনি রাজশাহীতেই থাকেন।গত ৮ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনাটি ঘটে।
এমবিবিএস চিকিৎসক আহসান হাবিব ওই প্রতিষ্ঠানটির আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।ভুক্তভোগী নার্স (২৫) অন্য একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত।বিয়ের প্রলোভন দেখিয়ে চিকিৎসক আহসান হাবিব তাঁকে আল-আরাফাহ ক্লিনিকে নিজের চেম্বারে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে তাঁর অভিযোগ।এজাহারের বর্ণনা অনুযায়ী, দুবছর আগে ওই নার্স...
অক্টোবর ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল।গ্রেপ্তারকৃতের নাম শেখ মিফতা ফাইজা (১৯)।সে নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।
জানা যায়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতঃ কটূক্তিমূলক বক্তব্য দেয় এবং শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দেয়।
পরবর্তীতে সে ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ...
অক্টোবর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর জনবহুল এলাকায় এক নারী শিক্ষার্থীর গলা থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।নগরীর ব্যাস্ততম এলাকা রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে।ঐ শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি। তার বাসা শিরোইল কলোনিতে।সে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির মেয়ে।জানা গেছে,২৬ অক্টোবর( রবিবার) বেলা সাড়ে ১১টায় বাড়ি থেকে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।তাকে বহনকারী রিক্সাটি রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে লুঙ্গি পরা এক ব্যক্তি ওই শিক্ষার্থীর গলায় পরিধান করা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।রেলগেটের মতো ব্যস্ততম এলাকায় দিনে দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় স্থানীয় ও পথচারীরা ক্ষোভে ফেটে পড়েন।ব্যস্ততম মোড়টিতে কোন সিসি ক্যামেরা না থাকায় এলাকাটিতে ছিনতাই কারিরা নিবিঘ্নে ছিনতাই...
অক্টোবর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের একটি চৌকস দল রবিবার ২৬ অক্টোবর অভিযানে ৬২ কেজি গাঁজাসহ একটি ট্রাক এবং এর চালক ও হেলপারকে আটক করেছে।ট্রাকের মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল মাদকের এই বিশাল চালান।এই সফল অভিযান দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মির্জাপুর বাস টার্মিনাল এলাকার মেসার্স এম এস মোটরস-এর সামনে থেকে পরিচালিত হয়।ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি চালানো হয়।
সূত্র মতে, মাদক কারবারিরা ট্রাকে করে গাঁজাগুলো এমনভাবে লুকিয়ে রেখেছিল যেন সাধারণ মানুষের নজরে সহজে না আসে।এই পদ্ধতিতেই তারা এক স্থান থেকে অন্য স্থানে মাদকদ্রব্য স্থানান্তর করত।গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি'র চৌকস দলটি আগে থেকেই...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- খাদ্য অধিদপ্তরের 'উপখাদ্য পরিদর্শক' পদের লিখিত পরীক্ষায় ভয়াবহ জালিয়াতির অভিযোগে দিনাজপুর থেকে কৃষ্ণকান্ত রায় (স্নাতক) নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় পরীক্ষা শুরুর পরপরই শহরের কসবা এলাকার কেরী মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্র থেকে তাকে হাতেনাতে ধরা হয়।আটক পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায়, বিরল উপজেলার বাসিন্দা হলেও দিনাজপুরের ফকিরপাড়ায় একটি ছাত্রাবাসে থাকতেন।কেন্দ্র সূত্র জানায়, পরীক্ষার হলে তিনি বারবার অস্বাভাবিকভাবে কাশছিলেন।বিষয়টি কর্তব্যরত শিক্ষকদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তাকে জেরা ও তল্লাশি করা হয়।
তল্লাশির পর তার কাছ থেকে বিশেষ যোগাযোগ ডিভাইস উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত রায় জালিয়াতির কথা স্বীকার করেন এবং জানান, এই প্রশ্ন ফাঁস চক্রটির মূল ঘাঁটি ঢাকায়।তাদের...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।২৬ অক্টোবর (রোববার) বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।একটি সূত্র জানায়, এর মধ্য রয়েছে, আটটি পিস্তল, ১৪ টি ম্যাগজিন, ২৬ রাউন্ড তাজা গুলি।তবে সেনা বাহিনীর পক্ষথেকে অফিসিয়াল ভাবে কোন তথ্য জানা যায়নি।ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম।
তবে কী পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আমাদের জানানো হয়নি।এটি জানালে আমরা আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র দাবি করেছে, ব্যাগে আটটি পিস্তল, ১৪ টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।তবে এ ঘটনায় কাউকে আটক করা...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নাটোরে বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুত করায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য তৈরি হয়েছে।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই-বাছাই করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের মালিকানাধীন ‘বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এর গোডাউনটিতে প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা মজুত করা ছিল।স্থানীয়রা বিষয়টি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই-বাছাই করেছেন।
নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।তারপর আমরা স্থানীয় সেনাক্যাম্পে খবর দেই।আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলেছি এবং সেনাবাহিনীও কথা বলেছেন।এগুলো বৈধভাবেই এসেছে এবং বৈধভাবেই...