শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার

জুন ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা জেলা পুলিশের পেশাদারিত্ব,দ্রুত পদক্ষেপ ও জনবান্ধব সেবার অনন্য দৃষ্টান্ত হিসেবে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা দৈনিক মানবকণ্ঠ পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি মো. শামছুল হকের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।জানা যায়, সম্প্রতি মোঃ শামছুল হকের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা হারিয়ে গেলে বিষয়টি নেত্রকোণা জেলা পুলিশের নজরে আনা হয়।অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়।তথ্যপ্রযুক্তি সহায়তায় এএসআই আমিনুল ইসলাম-এর আন্তরিকতা,দক্ষতা ও নিরলস প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা সম্ভব...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ২৫ জন গ্রেপ্তার

জুন ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক সংক্রান্ত মামলার আসামি এবং অন্যান্য বিভিন্ন মামলার ৮ জন আসামি রয়েছেন।পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন...

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবা ও গাঁজা উদ্ধার

জুন ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে।অভিযানে মাদক পরিবহন ও সংরক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং নগদ অর্থও জব্দ করা হয়।আরএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় চন্দ্রিমা, এয়ারপোর্ট, কর্ণহার, পবা থানা পুলিশ এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে সোহাগ ইসলাম (৩০), তামিম আলী (২২), রানা আলী (৫৫), সুফি রুবায়েত (২৬), মাহাবুর ইসলাম (২৩), টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮), সাইফুল ইসলাম (৩৬) এবং মিরা খাতুন (৩০) নামে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।অভিযানের সময় রোজিনা খাতুন ওরফে রুবি ওরফে রুজি (৪০) নামে এক আসামি...

নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

জুন ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোনা;- নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর ধর্ষণের অভিায়োগে করা মামলার পলাতক আসামি তালুকদার (২৫) থানায় আত্মসমর্পণ করেছেন।গতকাল শুক্রবার দিবাগত রাত বারোটা পঞ্চাশ মিনিটে মোহনগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত মহন তালুকদার।এসময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।আমাকে ফাঁসানো হয়েছে।আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আত্মসমর্পণ করলাম।তদন্তের মাধ্যমে সত্যিটা বের হবে আশা করছি। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুল ইসলাম হারুন আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযুক্ত মহন তালুকদার (২৫) মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার, আবুল কালাম আজাদের ছেলে।এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।ধর্ষনের অভিযোগের পর তাকে দল থেকে বহিস্কার...

রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো ভুয়া স্বরাষ্ট্র উপদেষ্টা গ্রেপ্তার

জানুয়ারি ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) নির্বাচন সংক্রান্ত বার্তা পাঠানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেপ্তার যুবকের নাম মো. শামীম ওসমান (২৯)।মঙ্গলবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।সিআইডি সূত্রে জানা গেছে, শামীম স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় ব্যবহার করে রাজশাহীর ডিসি আফিয়া আখতারের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।ওই বার্তায় রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার না করার নির্দেশনা দেওয়া হয় এবং বলা হয়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। পাশাপাশি ‘মাসিক কালেকশন’ বিষয়ে জানতে চেয়ে দ্রুত বিকাশে এক লাখ টাকা পাঠাতে বলা হয়।ওই বার্তায় উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য...

রাজশাহীতে আরএমপির পৃথক মাদক বিরোধী অভিযানে তিন কারবারি গ্রেপ্তার

জানুয়ারি ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।অভিযানে দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।আরএমপি সূত্র জানায়, অভিযানে মোট ১২ লিটার দেশীয় তৈরি মদ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া তিনজনই রাজশাহী মহানগরীর বাসিন্দা এবং তারা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন।উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত একরামের ছেলে মো....

রাজশাহীতে আরএমপির ধারাবাহিক মাদক-বিরোধী অভিযানে ছয় কারবারি গ্রেপ্তার

জানুয়ারি ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা থানা ও মতিহার থানা পুলিশ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।অভিযানে ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের দাবি, নগরীতে মাদকের সরবরাহ ও বেচাকেনা ঠেকাতে এই অভিযান আরও জোরদার করা হবে।আরএমপি সূত্র জানায়, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে ৩৫ বোতল নেশাজাতীয় ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ পুরিয়ায় মোট ১০৪ গ্রাম গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ছাড়া মাদক বিক্রির নগদ ১ হাজার ১৬০ টাকা, সরবরাহ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে...

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

জানুয়ারি ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।খিদিরপুর বাজার সংলগ্ন এলাকায় গভীর রাতে এই অভিযান পরিচালনা করে মনোহরদী থানা পুলিশ।উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ১১ জানুয়ারি রাত ১০টা থেকে ১২ জানুয়ারি ভোর ৬টার মধ্যে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলামের সার্বিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এসআই মো. মনির হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মো. আবুল হোসেন, এটিএসআই সাদ্দাম হোসেন, এটিএসআই লিয়াকতসহ সঙ্গীয় ফোর্স।গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর বাজারে সাহেনশাহ নামের এক ব্যক্তির ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা...

রামেবি’র তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

জানুয়ারি ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নানা অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১২ জানুয়ারি) তাদের চাকরিচ্যুতি কার্যকর করে পৃথক চিঠি ইস্যু করা হয়।চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন-লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাঈল হোসেন, সেকশন অফিসার ও চলতি দায়িত্বপ্রাপ্ত সাবেক সহকারী রেজিস্ট্রার এবং সহকারী কলেজ পরিদর্শক রাসেদুল ইসলাম এবং সেকশন অফিসার জামাল উদ্দীন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাঈল হোসেনের বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদে চাকরি গ্রহণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।নিয়োগের সময় তিনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত বিবিএ সনদ দাখিল করেন।পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ে...

রাজশাহীতে ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ম্যাগাজিন উদ্ধার

জানুয়ারি ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মহানগরের শাহ্‌মখদুম থানাধীন সিলিন্দা বটতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে আরএমপি। গোপন সংবাদের ভিত্তিতে ৩–৪ জনের একটি ছিনতাইকারী দল সেখানে অবস্থান করছে—এমন তথ্য পেয়ে ডিবির একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে এবং এ সময় আওয়ামী লীগের অফিসের সামনে কিছু ফেলে দিয়ে আমবাগানের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় নাইট গার্ডদের সহযোগিতায় আওয়ামী লীগ অফিসের পূর্ব পাশের ফাঁকা জায়গায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত...