বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

এমন এমবাপ্পেকে শেষ কবে দেখেছিল ফুটবল বিশ্ব

অক্টোবর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ।লস ব্লাঙ্কোসদের বিপক্ষে এই ম্যাচে দুইবার জালের দেখা পেয়েছেন রবার্ট লেভানডভস্কি।এছাড়া একটি করে গোল করেছেন লামিন ইয়ামাল ও রাফিনিয়া।আক্রমণভাগের এই তিন তারকার গোলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়ে বার্সা।নিজেদের ঘরের মাঠে বার্সা ঝড়ে ৪-০ গোলের ব্যবধানে উড়ে যাওয়ার মধ্য দিয়েই শেষ হয়েছে লা-লিগায় রিয়ালের ৪২ ম্যাচ অপরাজিত থাকার পথচলা।শেষ পর্যন্ত বার্সেলোনার ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ছোঁয়া হয়নি লস ব্লাঙ্কোসদের। তিন দিন আগেই বড় একটি জয় পেয়েছে বার্সেলোনা।চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি।এবার লা লিগায় নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে এমন বিধ্বংসী...

বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেছেন জেসিয়া

অক্টোবর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ কম্বোডিয়ায় মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় লড়েছেন ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জেসিয়া ইসলাম।সেরার মুকুট জয় না করতে পারলেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। শুধু মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা নয়,একাধিক আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এ সুন্দরী। বিশ্ববাসীর কাছে দেশের নাম উজ্জ্বল করেছেন। এবারের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ভারতের মডেল রেচেল রুপ্তা।প্রথম রানার আপ জেতেন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা,দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি।আর জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকাতে। বিজয়ের মুকুট না পরতে পারলেও জেসিয়ার বিভিন্ন লুক নজর...

আবার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিল ইরান

অক্টোবর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ আবারও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘোষণা দিয়ে বলেছেন,ইরানি জাতি তাদের দেশকে লক্ষ্যবস্তু করে যেকোনও হামলার বিরুদ্ধে নির্ভীকভাবে ও বুদ্ধিমত্তার সাথে প্রতিশোধ নেবে। দেশটির প্রধান নির্বাহী রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে লিখে বলেছেন,ইরানের শত্রুদের জানা উচিত যে যোদ্ধা জাতি তার মাটির প্রতিরক্ষায় নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে।তারা বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সাথে যেকোন হামলার জবাব দেবে। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির রাজধানী তেহরান,খুজেস্তান এবং ইলাম প্রদেশে বিভিন্ন সামারিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করার পরে এই মন্তব্য করলেন তিনি। IPCS News : Dhaka ...

বিন্দুমাত্র কমেনি জনজীবনের দুর্ভোগ: অন্তরবর্তী সরকারের কাজে অসন্তুষ্ট বিশ্ব ব্যাঙ্ক

অক্টোবর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্ব ব্যাঙ্কও উদ্বিগ্ন।শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে বিন্দুমাত্র কমেনি জনজীবনের দুর্ভোগ।আইনশৃঙ্খলা পরিস্থিতির হাল করুণ।বাংলাদেশের বাজারে আগুন।বেহাল অর্থনৈতিক অবস্থা।বিশেষজ্ঞরা বলছেন, মানুষের কাজ চাই।এখনই কমাতে হবে জিনিসের দাম।জরুরি অর্থনৈতিক সংস্কার।কিন্তু অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হলেও অন্তর্বর্তী সরকারের সে দিকে নজর নেই বলে অভিযোগ দেশের সাধারন মানুষের।শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে বিন্দুমাত্র কমেনি জনজীবনের দুর্ভোগ।আইনশৃঙ্খলা পরিস্থিতির হাল করুণ।কিন্তু সে দেশের সরকার কখনও রাষ্ট্রপতিকে নিশানা করে, কখনও জাতীয় ভাষ্য ও ইতিহাসে বদল এনে মানুষের ‘দৃষ্টি ঘোরাতে’ তৎপর।অন্তর্বর্তী সরকার সম্প্রতি জাতীয় ৮টি দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এগুলির অন্যতম ১৭ মার্চ শেখ...

পণ্য ছাড়াই রাজশাহী ছাড়ল কৃষিপণ্য স্পেশাল ট্রেন

অক্টোবর ২৬, ২০২৪

rajshahinews নিউজ ডেস্কঃ রাজশাহী:- কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে।এরই ধারা বাহিকতায় ২৬অক্টোবর সকাল ৯•১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনে উদ্বোধন করা হয় রাজশাহী কৃষিস্পেশাল ট্রেন।ট্রেনটির উদ্বোধন করেন রেলওয়ে পশ্চিম রাজশাহীর ট্রেন ইন্সপেক্টর (টিআই) শামিম আহম্মেদ এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমার্শিয়াল অফিসার (এসিও) নূরে আলম।রহনপুর রেল স্টেশনের বুকিং সহকারী রাকিব জানায়, কৃষিস্পেশাল ট্রেনটিতে কোন পন্য বুক করেনি স্থানীয় ব্যবসায়ীরা।ফলে পন্য ছাড়াই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে  ছেড়ে যায়।রাজশাহী রেল স্টেশনের প্রধান বুকিং সহকারী আব্দুল মোমিন বলেন,ট্রনটিতে প্রারম্ভিক স্টেশন রহনপুর থেকে পন্য ছাড়াই ছেড়ে এসেছে।রাজশাহীসহ  পথিমধ্যে ট্রেনটিতে কোন পন্য বুক হয়নি।পন্য ছাড়াই রাজশাহী রেল স্টেশন...

রাজশাহীতে উন্নত ল্যাবে মাদক পরিক্ষা, ফলাফল একদিনে

অক্টোবর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  রাজশাহী বিভাগীয় অফিসে চালু হয়েছে রাসায়নিক পরীক্ষাগার।১৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ল্যাবে পরীক্ষা শুরু হয়।এতে করে একদিনের মধ্যেই মিলছে মাদক পরীক্ষার ফলাফল।আধুনিক এই পরীক্ষাগার চালুর ফলে একদিকে যেমন দ্রুত মামলার চার্জশিট হবে, ঠিক তেমনই কমবে খরচ।সংশ্লিষ্টরা বলছেন, এটি রাজশাহী বিভাগের মামলা গুলোর তদন্তে গতি আনবে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অফিসের তথ্যমতে, রাজশাহী বিভাগে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৪১টি মাদক পরীক্ষা করা হয়।এরমধ্যে জানুয়ারিতে ৮৪টি, ফেব্রুয়ারিতে ৯৬টি, মার্চ মাসে ৮৮টি, এপ্রিল মাসে ৯৭টি, মে মাসে ১০২টি, জুন মাসে ৯২টি, জুলাই মাসে ৭১টি, আগস্টে ৩৫টি ও সেপ্টেম্বর মাসে ৭৬টি মাদকের নমুনা পরীক্ষা করা হয়। রাজশাহী...

আজ ২৬ অক্টেবর থেকে চলবে কৃষিপণ্য স্পেশাল ট্রেন।১•৩০ পয়সায় পন্য যাবে ঢাকায়

অক্টোবর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ১ টাকা ৩০ পয়সায় রহনপুর থেকে ঢাকায় আসবে কৃষিপণ্য রাজশাহী থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি আগামী শনিবার চালু হচ্ছে।এই ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্নস্থান থেকে মালামাল স্বল্পমূল্যে পরিবহন করা যাবে।এই স্পেশাল ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা রয়েছে।যার মাধ্যমে মাছ, মাংসসহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে।২৪ অক্টোবর বৃহশ্পতিবার বেলা ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টোকহোল্ডারগণের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানা যায়।রাজশাহী রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়বে আর ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বিকেল ৫টা ২০ মিনিটে। এতে প্রতি কেজি কৃষিপণ্য খরচ পড়বে...

রাজশাহীর পদ্মায় অবাধে চলছে মা ইলিশ শিকার

অক্টোবর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ  রাজশাহী:- সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর চারঘাট ও বাঘা এলাকায় রাজশাহীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার।শুধু এই এলাকায় নয়, পদ্মার উজানের গোদাগাড়ী থেকে ভাটি রাজশাহী হয়ে বাঘা পর্যন্ত এলাকাজুড়ে পদ্মায় চলছে মা ইলিশ শিকার।প্রশাসন দায়সারা ভাবে নিষেধাজ্ঞার কথা প্রচার করলেও নদীতে নেই কার্যকর পদক্ষেপ বা অভিযান।ফলে বেপরোয়া ভাবে পদ্মায় চলছে মা ইলিশ নিধন কার্য্যক্রম।সরকার গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সরকার ইলিশ ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে।কিন্তু সরকারী সেই নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে নদীতে চলছে মাছ আহরন ও বিক্রি।এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় ফেরি করে চলছে ইলিশ বিক্রি।অভিযোগ রয়েছে, মৎস্য কর্মকর্তারা মানুষ দেখানো ঢাকঢোল পিটিয়ে ইলিশ শিকার না করতে প্রচারণা চালাচ্ছে; কিন্তু নেই কার্যকর অভিযান। মাঝে...

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রান ফর রিজিল্যান্স অনুষ্ঠিত

অক্টোবর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে ৫ কিলোমিটার রান ফর রিজিল্যান্স অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার(২৫অক্টোবর) সকাল সাড়ে ৭টায় পদ্মাপাড়ের মুক্তমঞ্চ, নভোথিয়েটর ও আইবাধ মোড় হয়ে পুনরায় ক্তুক্তমঞ্চে এসে শেষ হয়।৫ কিলোমিটার এ দৌড় প্রতিযোগিতায় প্রায় এক হাজার রানার অংশ নেন।এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার মেডেল পরিয়ে দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন,...

ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

অক্টোবর ২৬, ২০২৪

আরএমপি কমিশনারের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন নিউজ ডেস্কঃ রাজশাহী:- শুক্রবার (২৫ অক্টোবর শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে রাজশাহী মহানগরীর ব্যাস্ততম এলাকা সাহেব বাজার জিরো পয়েন্টের ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পরিদর্শন করেন।এসময়  তিনি ট্রাফিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহীর সিনিয়র সিটিজেনদের সাথে মতবিনিময় করে ট্রাফিক ব্যবস্থা উন্নতি করণ ও যানজট নিরসনের জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান গণমাধ্যমকর্মীদের কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, রাজশাহী শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে আমরা একটি সুন্দর পরিকল্পণা গ্রহণ করতে যাচ্ছি।পাশাপাশি ফুটপাত ব্যবসায়ীরা যাতে সুন্দর ও শৃঙ্খল ভাবে ব্যবসা করতে পারেন আবার ট্রাফিক ব্যবস্থাপনাও যেন বিঘ্নিত না হয়।রাজশাহীর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা সাহেব বাজার জিরো পয়েন্ট তাই এই...