বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:-নরসিংদীর মনোহরদীতে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দুপুরে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈদেরগাঁও খান বাড়ির মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত তৈরির লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আ. খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূইয়া জুয়েল।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুন, মনোহরদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ভিপি মাহমুদুল হক, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক...

রাজশাহীতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর সাগড়পাড়া বড় পুকুর থেকে সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।এর আগে সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকায় জানাজানি হলে আশেপাশের লোকজন পুকুর পাড়ে ভীড় জামায়।পরে ঘনা ঘোষের পরিবারের লোকজন মরদেহ দেখে সনাক্ত করে।এই সময় তার পড়নে ফুলপ্যান্ট, শরীরে জামা ও মাজায় গামছা বাঁধা ছিলো।মৃত ঘনা ঘোষ সাগরপাড়া এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করতেন।সে ওই এলাকার মৃত কালিপদ দাসের ছেলে।তার দুই মেয়ে আছে।বড় মেয়ের নাম বাবলী দাস।সে এবার এসএসসি পরীক্ষার্থী।ছোট মেয়ে তন্নী দাস।সে  প্রথম শ্রেণীর ছাত্রী।পারিবারিক সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষ অন্যান্য দিনের...

কৃষক ও ব্যবসায়ীদের পন্য পরিবহনে অনাগ্রহে বন্ধ হলো কৃষিস্পেশাল ট্রেন

নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ট্রেনে পন্য পরিবহনে কৃষক ও ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় বন্ধ করা হয়েছে কৃষি স্পেশাল ট্রেন।স্বল্প ভাড়ায় কৃষক ক্ষেত থেকে তাদের উৎপাদিত পন্য বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাবে এই লক্ষে পশ্চিমাঞ্চল রেলকতৃপক্ষ তিনটি কৃষিস্পেশাল ট্রেন উদ্বোধন করেন।কিন্তুু সড়ক পথের চেয়ে ট্রেনে খরচ বেশি,সিডিউল বিপর্যয়,সর্বপরি কৃষকদের সাথে রেল কতৃপক্ষের সমন্বয়ের অভাবে উদ্বোধনের দিন পন্য ছাড়াই চলাচল করে ট্রেন গুলো।এর মধ্য ২২ অক্টোবর খুলনা- ঢাকা, ২৩  অক্টোবর পঞ্চগড়-ঢাকা ও ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা তিন ট্রেনই পন্যছাড়াই উদ্বোধন করেন পশ্চিমাঞ্চলে রেল কতৃপক্ষ।জানা গেছে তিনটি স্পেশাল ট্রেনে রেলের খরচ হয় ২৭ লক্ষাধিক টাকা।আর আয় হয় মাত্র ২৬৮ টাকা।এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে নড়েচড়ে বসে রেল কতৃপক্ষ।ফলেে একদিন চলেই বন্ধ করে দেওয়া...

রাজশাহীর জেলার ডিবি পুলিশ কর্তৃক ০৩ কেজি গাঁজা-সহ গ্রেফতার: ১

নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহীর:- আজ ০২রা নভেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চাপাল গ্রাম হতে দুপুর ০২:৫৫ টায় একজন মাদককারবারিকে ০৩ কেজি গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম শ্রী রঞ্জিত কুমার (৩০)।শ্রী রঞ্জিত কুমার রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মোল্লাপাড়া গ্রামের শ্রী কুরান চায়-এর পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও ফোর্স-সহ আজ ০২রা নভেম্বর ২০২৪ খ্রি. দুপুর ০২:৩০ টায় গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ি বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন চাপাল গ্রামস্থ বায়তুল সালাম জামে মসজিদের সামনে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী পাকা রাস্তার ওপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য...

কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি

নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান ‘আমরাই সেরা’ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার(৩ নভেম্বর) সকালে বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে নগর ভবনে রাজশাহীতে অনুষ্ঠিত ২০২৩-২৪ সেশনের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় ‘আমরাই সেরা’ ফাইনাল রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতায় নাটোরের কাদিরাবাদের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) চ্যাম্পিয়ন হয়েছে ও রানার্স আপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল আধুনিক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকাই প্রধান।এ বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দল বাংলাদেশ আর্মি ইউনিভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ও বিপক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০২৩-২০২৪ সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গত...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

নভেম্বর ০৪, ২০২৪

ipcs news নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (৩ নভেম্বর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন ও পবা থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৩০ লিটার দেশী মদ উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

নভেম্বর ০৩, ২০২৪

ipcs news নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২ নভেম্বর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-১ জন, পবা থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-৪ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৬.৮৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল এর ’জন্মদিন’ ও মাসিক সভা অনুষ্ঠিত

নভেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও প্রেসক্লাবের সহ-সভাপতি, আই পি সি এস নিউজ এর নিজস্ব প্রতিবেদক, যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি, তাজুল ইসলাম বাদল এর ৫৪ তম জন্মদিন পালিত হয়েছে।শুক্রবার (১নভেম্বর) বিকালে উপজেলা রোড আছমত আলী ভবন প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃমো.এমরুল ইসলাম কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন।সভার প্রথমেই সভাপতি স্বাগতিক বক্তব্যে যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন এর পিতার মৃত্যুতে শোক প্রস্তাব,কাজী নজরুল ইসলাম বাদশা ফাউন্ডেশন এর মাধ্যমে প্রতিবন্ধীদের আর্থিক সহযোগীতা প্রদান সহ অন্যান্য আলোচ্য বিষয় তুলে ধরেন। উপজেলা প্রেসক্লাবের...

কোটা বাতিলসহ ৩ দফা দাবিতে রাবি উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি

নভেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।বৃহস্পতিবার (৩১ অঅক্টোবর) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একদল শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের হাত এই স্মারকলিপি তুলে দেন।এছাড়াও আরও দুটি দাবি দলো, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বাতিল করতে হবে; সন্তান কোটা থাকলেও তা সর্বোচ্চ ১% করতে হবে এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি কমাতে হবে।স্মারকলিপিতে বলা হয়, আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়েছি, যার মধ্যে অন্যতম হলো অযৌক্তিক কোটা পদ্ধতি।এই কোটা বৈষম্যের প্রতিবাদেই বিগত জুলাই বিপ্লবের ইতিহাস রচিত হয়েছে।তাই আমরা আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন ক্যাম্পাসে আর কোনো প্রকার অযৌক্তিক কোটা পদ্ধতি...

আরএমপি ডিবি’র অভিযানে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

নভেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত আসামি মো: আসলাম (৪৬) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মো: আজিজুল সরকারের ছেলে।সে বর্তমানে তেরখাদিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি...