রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জানুয়ারি ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার আটোর মোহাম্মদীয়া ফাযিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ আহসান হাবিবের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ উঠেছে।মাদরাসা ফান্ডের প্রায় ২৫ লাখ ২৩ হাজার ২৬০ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, দুদক এবং মাদরাসা পরিচালনা কমিটির কাছে লিখিত আবেদন জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী।অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ২০২৪ থেকে বর্তমান সময় পর্যন্ত মাদরাসার বিবিধ আয়ের ২৫ লাখ ২৩ হাজার ২৬০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা না দিয়ে অধ্যক্ষ আহসান হাবিব ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন।
এই বিপুল পরিমাণ টাকা আদায়ে গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসক বরাবর পৃথক দুটি আবেদন করা হয়।উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অতিরিক্ত...
জানুয়ারি ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণার মোহনগঞ্জে মাদক সেবনের প্রতিবাদ করায় মো. মাসুদ রানা (২৫) নামে এক যুবককে বেধড়ক পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করেছে মাদকসেবীরা।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।শনিবার রাত ১০ টার দিকে উপজেলার ঝিমটি বাজারে এ ঘটনা ঘটে।আহত মাসুৃদ রানা উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের দলবল গ্রামের মোঃ কালাচান মিয়ার ছেলে।এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ রানা বাদী হয়ে আজ রোববার সকালে মোহনগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
এতে উপজেলার দলবল গ্রামের মোঃ শরীফ মিয়া (৩০) তার ভাই মোঃ আব্দুল (৪০), চাচাতো ভাই আশরাফুলসহ (৩৫) শরীফের দোকানের কর্মচারী মোঃ আতির মিয়াসহ ছয়জনকে আসামি করা হয়েছে।অভিযোগে বলা হয়, উপজেলার ঝিমটি বাজারে শরীফের রেস্টুরেন্টে ব্যবসা রয়েছে।রাতে বাজারে লোকজন নিয়ে নেশাদ্রব্য সেবন করেন শরীফ৷
স্থানীয় ওয়ার্ড...
জানুয়ারি ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আরএমপি জানায়, বিশেষ অভিযানের আওতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ গুরুতর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ৩৩ জনকে আটক করা হয়।এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৯ জন রয়েছেন।
অভিযানের অংশ হিসেবে মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকা থেকে একজন গুরুত্বপূর্ণ সন্দিগ্ধকে...
জানুয়ারি ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর আড়ানী স্টেশন এলাকায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে জেলার বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের 'ছ' বগির কয়েকটি চাকার কিছু অংশ।জানা গেছে, রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছাড়ার কথা ছিল রাত ১১টা ২০ মিনিটে।কিন্তু রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
পথে আড়ানী স্টেশন রেলওয়ের কর্মী ও যাত্রীরা আগুন দেখে চিৎকার কোরতে থাকলে তা লোকোমাস্টারের দৃস্টি গোচর হয়।এসময় যাত্রী ও ট্রেনের নিরাপত্তায় লোকোমাস্টার ট্রেনটি...
জানুয়ারি ০৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
বিশ্ব বাজারে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দেশটির নিষেধাজ্ঞাভুক্ত তেলের বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ নিজস্ব নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। এ উদ্যোগের মাধ্যমে তেল বাজারে সীমিত পরিসরে ভেনেজুয়েলার তেল ফেরার সুযোগ তৈরি হলেও, অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতেই থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
হোয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। তবে এই বিক্রি থেকে অর্জিত অর্থ যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে রাখা হবে, যাতে ভেনেজুয়েলা সরকারের ওপর কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাব বজায় রাখা যায়। নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি...
জানুয়ারি ০৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
সারা দেশে আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি, যার ফলে দেশের এলপিজি বাজারে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার এক নোটিশে সমিতি জানায়, আগামী ৮ জানুয়ারি থেকে তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এতে পরিবহন ও খুচরা পর্যায়ে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। তারা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)...
জানুয়ারি ০৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না এবং নির্বাচন কমিশন ন্যায়বিচারের প্রশ্নে আপসহীন থাকবে। তিনি জানান, কমিশন ইনসাফে বিশ্বাসী এবং প্রার্থী ও ভোটার—সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করছেন, তাদের সব আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। কোনো পক্ষের প্রতি পক্ষপাত দেখানো হবে না এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে...
জানুয়ারি ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি মনে করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং এজন্য সরকারকে সাধুবাদ জানান তিনি।
সোমবার রাজধানীর মতিঝিলের মোহামেডান ক্লাব অডিটোরিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইশরাক হোসেন। অনুষ্ঠান শেষে তিনি সাম্প্রতিক ক্রীড়াঙ্গনের নানা ইস্যু নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে, তা পুরোপুরি...
জানুয়ারি ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করে রাজশাহী আবহাওয়া অফিস। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় নগরজুড়ে কনকনে শীতের অনুভূতি বেড়েছে, ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রেণির কর্মজীবীরা।
আবহাওয়া অধিদফতর জানায়, আগের দিনের তুলনায় মাত্র একদিনেই রাজশাহীতে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার সকালে সূর্যের দেখা না মিললেও সারাবেলা ঘন কুয়াশা বিরাজ করেছে, যদিও কোনো বৃষ্টিপাত হয়নি।আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই এ শীত মৌসুমের...
জানুয়ারি ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর ভোটগ্রহণ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে নিরাপত্তা তৎপরতা চোখে পড়ে, যেখানে নির্ধারিত পাস কার্ড প্রদর্শনের মাধ্যমে সংশ্লিষ্টদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়।
সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটার শিক্ষার্থীদের জন্য পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কেবল ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে বলা হয়েছে এবং ভোট প্রদান শেষে ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার নির্দেশনা রয়েছে, যাতে ভিড় ও বিশৃঙ্খলা এড়ানো...