শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত

আপডেটঃ ৩:৪২ অপরাহ্ণ | অক্টোবর ০১, ২০২৬

নিউজ ডেস্কঃ

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬) সকাল ১১ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সভাকক্ষে (নীচতলা) আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করে অনুষ্ঠান সূচনা করা হয়।কোরআন তেলাওয়াত করেন শিক্ষা বোর্ডের নিম্নমান সহকারী মোঃ গোলাম রব্বানী।অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোঃ আব্দুর রাজ্জাক এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোঃ বোরহান উদ্দিন।দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি সৈয়দ মওদুদ-উল-করিম (বাবু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ সুইট।

অনুষ্ঠানে বক্তারা বোর্ডের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা রক্ষা এবং কর্মচারীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে নতুন নেতৃত্বকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।নবনির্বাচিত কমিটির সদস্যগণও অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।