মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

আপডেটঃ ২:০০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত ৯ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য মামলায় ১৬ জন রয়েছেন।

মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণে মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।