সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ জন

আপডেটঃ ২:৫৬ অপরাহ্ণ | আগস্ট ১৭, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি নিউজ জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে আটক করে পুলিশ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।অপরাধ নিয়ন্ত্রণে মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

PCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।