তৃণমূল থেকে হাইকমান্ড—সবার আস্থার ঠিকানা, দুঃসময়ের ছাত্রদলের সাহসী নেতৃত্ব রুয়েল।
আপডেটঃ ৩:৩৭ অপরাহ্ণ | জুলাই ১৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
ঢাকা:- কেন্দ্রীয় ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দেখতে চান সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।তাদের ভাষ্য, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা এবিএম ইজাজুল কবির রুয়েল দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, সততা, সাহস, বিচক্ষণতা এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।নেতাকর্মীরা বলেন, তিনি একজন মেধাবী, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা।
রাজপথের আন্দোলনে সক্রিয় উপস্থিতি, সাংগঠনিক দক্ষতা এবং দেশনায়ক তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।তাঁর ব্যক্তিত্বে বিনয়, বক্তব্যে দৃঢ়তা এবং কর্মকাণ্ডে দায়িত্বশীলতার প্রতিফলন রয়েছে।আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি নেতৃত্বের মাধ্যমে দায়িত্ববোধ, আত্মত্যাগ এবং মানুষের প্রতি অঙ্গীকারের পরিচয় দিয়েছেন।
এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য মেহেদী হাসান আরিফ বলেন, রাজপথের অগ্রসৈনিক, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আপসহীন কণ্ঠস্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল ভাই তারুণ্যের সাহস, সংগ্রামের প্রতীক এবং নেতৃত্বের দৃঢ় প্রত্যয়ের প্রতিচ্ছবি।
সময়ের দাবি, নেতৃত্বে নতুন গতি।আমরা তাঁকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দেখতে চাই।তিনি আরও বলেন, “তাঁর নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে, তারুণ্য ঐক্যবদ্ধ হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলন নতুন গতি পাবে।
উল্লেখ্য, এবিএম ইজাজুল কবির রুয়েল বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
IPCS News : Dhaka : তাজবিউল কবির হামিম : ঢাকা।

