বুধবার ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আপডেটঃ ২:৩৪ অপরাহ্ণ | জুলাই ০৭, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিল ও আর্থিক অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন এক সাংবাদিক।এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় ১০-১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগকারী লুৎফর রহমান হৃদয় পেশায় সাংবাদিক।তিনি জাতীয় দৈনিক কান্ট্রি টুডে কেন্দুয়া ও দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকায় নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।অভিযোগপত্রে বলা হয়,গত ০২/০৭/২০২৬ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে নেত্রকোণা মডেল থানাধীন মুক্তারপাড়া সাকিনস্থ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম অফিসে এ ঘটনা ঘটে।

লুৎফর রহমান হৃদয় অভিযোগে উল্লেখ করেন, নেত্রকোণা জেলা সাব-রেজিস্টার অফিসের নকল নবিশ হিসেবে কর্মরত বিবাদী সেলিম মিয়া মোটা অংকের টাকার বিনিময়ে দলিল ও বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত।এই সংক্রান্ত তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহের জন্য তিনি তার অফিসে যান।এসময় ১নং ও ২নং বিবাদীসহ আরও ১০-১৫ জন সেখানে উপস্থিত হয়ে তার কাছে তথ্য ও ভিডিও ফুটেজ দাবি করেন।

দিতে অস্বীকার করায় তাকে এবং তার সাথে থাকা আরও ২ জনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।এমনকি অফিসের টেবিলে থাকা স্টিলের নেইম প্লেট দিয়ে মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগে আরও বলা হয়,হামলার সময় হামলাকারীরা তার সাথে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ফাইল ছিনিয়ে নেয়।

পরে প্রাণনাশের হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। অভিযোগপত্রে ১নং বিবাদী হিসেবে মো. সেলিম মিয়া (৩৫), পিতা-মৃত সিরাজ মিয়া,সাং-সাতপাই এবং ২নং বিবাদী হিসেবে মিন্টন (৩৩), পিতা-অজ্ঞাত, সাং-বলাইওগা, থানা ও জেলা-নেত্রকোনার নাম উল্লেখ করা হয়েছে।এছাড়াও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক লুৎফর রহমান হৃদয় বলেন, আমি শুধু জনস্বার্থে সাব-রেজিস্টার অফিসের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম।এর প্রতিদান হিসেবে আমার উপর হামলা করা হয়েছে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।এ বিষয়ে নেত্রকোণা মডেল থানা অফিসার ইনচার্জ বলেন, অভিযোগপত্র পেয়েছি।

বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য,এর আগেও নেত্রকোণা সাব-রেজিস্টার অফিসের দালাল ও পিয়ন সিন্ডিকেট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

IPCS News : Dhaka : ​শহীদুল ইসলাম : নেত্রকোণা।