সোমবার ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) দিনাজপুর জেলার বিরল উপজেলার ধুকুরঝাড়ি সার্বজনীন দুর্গা মন্ডপ পরিদর্শন করেছেন।শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর ১২ টায় ধুকুরঝাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।পরিদর্শন শেষে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।এ ক্ষেত্রে তিনি গুজবে কান না দেয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহবান জানান।
তিনি আরও বলেন, সকলের পারস্পরিক শ্রদ্ধা,...
অক্টোবর ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০০টি তাস ও নগদ ৬ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত ১২টা ৫ মিনিটে মনোহরদী থানাধীন লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে জুয়া খেলার অভিযোগে অভিযান পরিচালনা করে পুলিশ।রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।অভিযানে নজরুল ইসলাম (৪৫), কাশেম (৩৭), আলমগীর (৩৫), সোহেল (৩৬) ও মারফত আলী (৫৫) নামে পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
তাঁরা সবাই নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।পুলিশ জানায়, ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ১০০টি তাস এবং নগদ ৬ হাজার ২৫০...
অক্টোবর ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আদালতের ওয়ারেন্টভুক্ত চারজন, মাদকদ্রব্য-সংক্রান্ত মামলায় চারজন এবং অন্যান্য অপরাধের মামলায় পাঁচজন রয়েছেন।মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
অক্টোবর ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (GPA-5) প্রাপ্ত ৫৪ জন এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৩৩ জনসহ মোট ১৮৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মনোহরদী উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।
তিনি শিক্ষার্থীদের অর্জিত মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।একই সঙ্গে পিতা-মাতার প্রতি দায়িত্বশীল...