রবিবার ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ১০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নদীবিধৌত বাংলায় স্নিগ্ধ শরতের আগমনী বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও চিরচেনা রূপে সেজেছে প্রকৃতি।উত্তরের জেলা দিনাজপুরের পুনর্ভবা নদীর তীরে জেগে উঠেছে এক অপরূপ কাশফুলের শুভ্র সাম্রাজ্য।শহর থেকে কিছুটা দূরে নদীর ওপর নির্মিত বাঙ্গীবেচা সেতু সংলগ্ন বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে যেন সাদা মেঘের ভেলা নেমে এসেছে মাটির বুকে।এটি এখন জেলার সর্ববৃহৎ ও অন্যতম প্রধান আকর্ষণীয় কাশবনে পরিণত হয়েছে।সরেজমিনে বাঙ্গীবেচা সেতু এলাকায় গিয়ে দেখা যায়, নদীর শান্ত জল আর মৃদু বাতাসের দোলায় দুলছে মাইলের পর মাইল বিস্তৃত ধবধবে সাদা কাশফুল।
শরতের পড়ন্ত বিকেলে সূর্যের সোনালী আভা যখন এই ফুলের ওপর পড়ে, তখন তৈরি হয় এক মায়াবী ও অপার্থিব পরিবেশ।বিকেল ৪টার পর থেকেই এখানে দর্শনার্থী ও আলোকচিত্রীদের ভিড় বাড়তে থাকে।তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সী মানুষ...
অক্টোবর ১০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় প্রতারক শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করেছে এসআরবি।তাকে বুধবার রাতে মনোহরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বৃহস্পতিবার তাকে চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এর আগে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে এসআরবি।গ্রেপ্তারকৃত শাকিল উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের কাজী নজরুল ইসলাম বাদশাহর ছেলে।
জানা যায়, চালাকচর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রোকেয়া আক্তারের স্বামী জাকির হোসেন চালাকচর বাজারে ভাড়া দোকানে ব্যবসা করবেন।দোকানের মালিক সাজ্জাদ আলী বাহার দোকান বিক্রি করে দিবে জানালে জাকির হোসেন দোকান কেনার জন্য ১৮ লাখ টাকা দেয়।কিন্তু বাহার দোকান বুঝিয়ে দেয় না, আবার টাকা ফেরত...
অক্টোবর ১০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার সন্তান রাকিব রহমানের মালিকানাধীন যুক্তরাজ্যের হুইচার্চের ‘স্পাইস হেভেন’ রেস্তোরাঁ ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বর্ষসেরা রেস্তোরাঁর স্বীকৃতি অর্জন করেছে।দীর্ঘ ২৫ বছরের গ্রাহক-আস্থা, ধারাবাহিক মানোন্নয়ন এবং মেনুতে বৈচিত্র্য আনার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে রেস্তোরাঁটি এ পুরস্কার পেয়েছে।রাকিব রহমান মনোহরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ছেলে।গত ৪ অক্টোবর রোববার লন্ডনের পার্ক লেনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিসির উপস্থাপক ও সাংবাদিক জন কে এবং লক্ষ্মী গোপাল।যুক্তরাজ্যের কারি শিল্পের বিভিন্ন খাতে অবদান রাখা রেস্তোরাঁ, টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান ও...
অক্টোবর ১০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন মাদক মামলার আসামি এবং আটজন অন্যান্য মামলার আসামি।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
অক্টোবর ১০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীতে চলমান ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সেমিফাইনালে নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তাঁরা।শুক্রবার সকালে এই ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সেমিফাইনালে সিয়ান জিয়াঙ ৬-৩, ৬-৩ সেটে চীনের জেনসি ডঙকে পরাজিত করেন।অন্য সেমিফাইনালে জিমো সঙ প্রথম সেটে ৬-০ ব্যবধানে জয় পান এবং দ্বিতীয় সেটে ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন।
এ সময় কোমরের চোটের কারণে তাঁর প্রতিপক্ষ জিকান ইয়াঙ খেলা চালিয়ে যেতে না পারায় অবসর নেন।ফলে ফাইনালে ওঠেন জিমো সঙ।মেয়েদের এককের ফাইনালে দুই চীনা খেলোয়াড়ের লড়াই ঘিরে টুর্নামেন্টে আগ্রহ তৈরি হয়েছে।ফাইনাল নিয়ে জিমো সঙ জানান, তাঁরা নিজেদের সেরাটা দিয়ে খেলতে...