বুধবার ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দপদপিয়া চৌমাথায় পিকআপ ডোবায়, আহত চালক

অক্টোবর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথায় সড়ক দুর্ঘটনায় কাঁচামালবাহী একটি পিকআপ রাস্তার পাশের ডোবায় পড়ে গেছে।এ ঘটনায় পিকআপের চালক সামান্য আহত হয়েছেন।তবে ডোবায় পানি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে দপদপিয়া জিরো পয়েন্ট থেকে কাঁচামাল নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপটি।পথে দপদপিয়া চৌমাথা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির সামনের একটি চাকা পাংচার হয়ে যায়।এতে চালক নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করলেও একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চাকা পাংচার হয়ে যাওয়ার পর পিকআপটির নিয়ন্ত্রণ ও ব্রেক সামলাতে না পেরে চালক গাড়িটিকে রাস্তার বিপরীত পাশে নিতে বাধ্য হন।পরে পিকআপটি রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয়...

চিরিরবন্দরে ধানক্ষেত থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

অক্টোবর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরের চিরিরবন্দরে মোকছেদুল (৫২) নামে এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিতবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মোকছেদুল চিরিরবন্দর উপজেলার ইছামতি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে অটোভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মোকছেদুল।এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।সোমবার ভোরে স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।উদ্ধারকালে নিহতের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। ঘটনার...

নেত্রকোণায় সাংবাদিকদের নিয়ে (পিআইবি) আয়োজিত ৩ দিনব্যাপী কর্মশালা শেষে সনদপত্র বিতরণ

অক্টোবর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিনমিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’কর্মশালা শেষ হয়েছে।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে জেলার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।গত ৩ অক্টোবর শনিবার নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া এ প্রশিক্ষণ সোমবার (৫ অক্টোবর) সমাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়ার ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগ এবং তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।পাশাপাশি সংবাদ সংগ্রহ, যাচাই-বাছাই ও পরিবেশনে প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিষয়েও আলোচনা করা হয়। সেখানে প্রশিক্ষক হিসাবে...

জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক–২০২৬’ সম্মাননায় মনোহরদীর নাজিম উদ্দিন

অক্টোবর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক–২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন।দীর্ঘদিনের শিক্ষকতা, নিষ্ঠা, সততা ও শিক্ষার প্রতি আন্তরিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মো. নাজিম উদ্দিন সংবর্ধনা, সনদপত্র, ক্রেস্ট ও দুই লাখ টাকা পুরস্কার গ্রহণ করেন।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন সভাপতিত্ব করেন। এতে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন, সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের  কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের গুণী শিক্ষকরা...

সবুজ জ্বালানি ব্যবহারে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী গড়ার আহ্বান

অক্টোবর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ পরিকল্পিত নগরায়ণ, সঠিক মাস্টারপ্ল্যান বাস্তবায়ন ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।তিনি বলেন, টেকসই নগরায়ণ ও পরিকল্পিত আবাসনের পাশাপাশি পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে।সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ জন

অক্টোবর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি নিউজ জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৫ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণে মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...