মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ০৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আমন ও আউশ ধান কাটার পর খালি জমিতে পুরোদমে শুরু হয়েছে আগাম আলু চাষ।মৌসুমের শুরুতে বাজারে ভালো দাম পাওয়ার আশায় ঝুঁকি সত্ত্বেও আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা।বিগত মৌসুমগুলোর লোকসান পুষিয়ে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন অনেকেই।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকেই মাঠে মাঠে চলছে জমি প্রস্তুত, সার প্রয়োগ ও আলুর বীজ রোপণের কাজ। বীজ রোপণ ও জমি প্রস্তুতির কাজে পুরুষ শ্রমিকের পাশাপাশি বিপুলসংখ্যক নারী শ্রমিকও অংশ নিচ্ছেন।এতে স্থানীয় শ্রমবাজারেও কাজের সুযোগ ও কর্মচাঞ্চল্য বেড়েছে।
বর্তমানে ফুলবাড়ীতে দৈনিক ভিত্তিতে পুরুষ শ্রমিক ৫০০ থেকে ৬০০ টাকা এবং নারী শ্রমিক ৩৫০ থেকে ৪০০ টাকা মজুরিতে কাজ করছেন।উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায়...
অক্টোবর ০৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
তিন দশক আগে দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় একটি ভাড়া বাসায় যাত্রা শুরু করেছিল জিয়া হার্ট ফাউন্ডেশন।সময়ের সঙ্গে পরিধি বেড়ে এটি বর্তমানে একটি বহুমুখী চিকিৎসাসেবা ও স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।নিজস্ব অর্থায়ন, স্থানীয় অনুদান ও অলাভজনক মডেলে পরিচালিত এই চিকিৎসাকেন্দ্রে প্রতিদিন উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তের রোগীরা সেবা নিতে আসেন।অসংক্রামক রোগ মোকাবিলা ও হৃদরোগ চিকিৎসায় সহায়তার লক্ষ্য নিয়ে ১৯৯২ সালে তৎকালীন মন্ত্রী বেগম খুরশিদ জাহান হক এই উদ্যোগ নেন।
১৯৯৩ সালে মুন্সিপাড়ার একটি ভাড়া বাসায় কার্যক্রম শুরু হলেও ১৯৯৪ সালে শহরের হাউজিং এস্টেট এলাকায় জমি কিনে নিজস্ব ভবন নির্মাণ করা হয়।৫০ শয্যা নিয়ে শুরু করা হাসপাতালটি বর্তমানে ৩৫০ শয্যায় উন্নীত হয়েছে।প্রতিষ্ঠানটি বর্তমানে একটি ২১ সদস্যের কার্যনির্বাহী...
অক্টোবর ০৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মোট ৬৯ জন শিক্ষার্থীর হাতে সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।এ সময় কৃতি শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।
বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যদের সন্তানদের মেধার স্বীকৃতি ও উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী...
অক্টোবর ০৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহীতে রাজনৈতিক দল, ধর্মীয় নেতা, পূজামণ্ডপ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।সভায় পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সার্বিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলোর নেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আশ্বাস...
অক্টোবর ০৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।রোববার রাতে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ১২ জন এবং অন্যান্য মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...