শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ০১, ২০২৬
নিউজ ডেস্কঃ
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী মোঃ ইয়ামিন ইসলাম সানির পড়াশোনার সুবিধার্থে তার হাতে একটি ল্যাপটপ তুলে দিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।আজ মঙ্গলবার বিকেল ৪টায় জেলা পরিষদ কার্যালয়ে শিক্ষার্থী সানির হাতে ল্যাপটপটি তুলে দেওয়া হয়।সানি রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনার জন্য প্রয়োজনীয় ল্যাপটপ কেনা তার পক্ষে সম্ভব হচ্ছিল না।এ সময় প্রশাসক এরশাদ আলী ঈশা বলেন, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।তথ্য প্রযুক্তিনির্ভর শিক্ষায় তাদের এগিয়ে নিতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।ল্যাপটপ পেয়ে শিক্ষার্থী সানি জেলা পরিষদের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
IPCS News : Dhaka : সৌরভ : রাজশাহী্।
...
অক্টোবর ০১, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টারের বিরুদ্ধে জালাল উদ্দিন ভূঁঞা, স্থানীয়ভাবে ‘সুরুজ ডাক্তার’ নামে পরিচিত, উত্থাপিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় খিদিরপুর বাজারে এলাকার সর্বস্তরের পেশাজীবী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জালাল উদ্দিন ভূঁঞা সংবাদ সম্মেলনে আশিকুর রহমান মানিক মাস্টারের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মালামাল লুটপাট, গাছপালা কেটে জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকিসহ যেসব অভিযোগ করেছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এসব অভিযোগের সঙ্গে মানিক মাস্টারের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তারা।বক্তারা আরও...
অক্টোবর ০১, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬) সকাল ১১ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সভাকক্ষে (নীচতলা) আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করে অনুষ্ঠান সূচনা করা হয়।কোরআন তেলাওয়াত করেন শিক্ষা বোর্ডের নিম্নমান সহকারী মোঃ গোলাম রব্বানী।অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোঃ আব্দুর রাজ্জাক এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোঃ বোরহান উদ্দিন।দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের...