মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

সেপ্টেম্বর ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত ৯ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য মামলায় ১৬ জন রয়েছেন। মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণে মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মাঝেও জমে উঠেছে ১০ মাইল কলার হাট

সেপ্টেম্বর ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরের কাহারোল উপজেলার ১০ মাইল কলার হাটটি উত্তরাঞ্চলের অন্যতম প্রধান ও বৃহত্তম পাইকারি কলার বাজার হিসেবে পরিচিত।দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত এই হাটে প্রতিদিন ভোর থেকে দূরদূরান্তের বিভিন্ন এলাকা থেকে উৎপাদিত কলা নিয়ে হাজির হন স্থানীয় কৃষকরা।মে মাসের শেষ দিক থেকে শুরু হওয়া এই হাটটি সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সক্রিয় থাকে।প্রতিদিন ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই পাইকারি বাজারে ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর থাকে গোটা এলাকা। চলতি মৌসুমে এই হাটে কলার প্রচুর পরিমাণে আমদানি লক্ষ্য করা গেছে।বাজারে বিভিন্ন জাতের কাঁচা কলা বিক্রি হলেও এর মধ্যে সাগর কলা এবং মালভোগ কলার চাহিদা সবচেয়ে বেশি।পাইকারি এই হাটটি কেবল স্থানীয় চাহিদা মেটাচ্ছে না, বরং এখান থেকে প্রতিদিন...

৭ দিনের মধ্যে ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও লুণ্ঠিত মালামাল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেফতার

সেপ্টেম্বর ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী থানাধীন একদুয়ারিয়া ইউনিয়নস্থ চঙ্গভান্ডা সাকিনে ইটাখোলা টু মঠখোলা আঞ্চলিক মহাসড়কের জনৈক ইসমাইল হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর গত ০৫/০৯/২০২৬ খ্রিঃ রাত অনুমান ০০:৪০ ঘটিকায় অজ্ঞাতনামা ডাকাতরা পিকআপ গাড়ি দিয়ে বেরিকেড করে ২৬,১০০ পিস ডিম সহ মাহিন্দ্র পিকআপ গাড়ির ড্রাইভার ও হেলপারকে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ডাকাতি করে নিয়ে যায়।লুণ্ঠিত মালামালের মূল্য অনুমান ২৩,৩০,৭৯৫/-টাকা।ঘটনার সময় ডাকাতরা ডিম সহ মাহিন্দ্র পিকআপ গাড়ির ড্রাইভার তাজুল ইসলাম (৪৮), ও হেলপার শাহাদাত হোসেন (৪০) দুজনকে গাড়ি থেকে নামিয়ে হাত পা ও মুখ গামছা দিয়ে বেঁধে ডাকাতদের ব্যবহৃত পিকআপ গাড়িতে উঠায়।দুজন ডাকাত ডিম ভর্তি পিকআপ গাড়িটি নিজেরা চালিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অন্য ডাকাতরা ড্রাইভার এবং হেলপারকে...

বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে

সেপ্টেম্বর ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিরলে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৩৯১ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার সার ব্যবসায়ীকে মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একই সঙ্গে একটি সার গুদাম সিলগালা করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।অভিযান শেষে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের বিরল-বোচাগঞ্জ সড়কের মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম।এ সময় মেসার্স শাহির ট্রেডার্সের (লাইসেন্স নং-৬০২৪)...