মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে।উপজেলার একমাত্র আনোয়ার অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশনে প্রতিদিন শত শত গ্যাসচালিত যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।সরবরাহ সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চালকরা প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাচ্ছেন না।এতে ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন ও স্বাভাবিক যান চলাচল।চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পর একটি গাড়িতে ৫০ থেকে ১০০ টাকার বেশি গ্যাস দেওয়া হচ্ছে না।কোনো কোনো ক্ষেত্রে ১০০ থেকে ২০০ টাকার গ্যাস মিলছে।ফলে অল্প গ্যাস নিয়ে আবারও স্টেশনে ফিরে আসতে হচ্ছে।
এতে একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে কমে যাচ্ছে চালকদের দৈনিক আয়।গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন গ্যাসচালিত যানবাহনের চালকরা।অনেক চালক পর্যাপ্ত...
আগস্ট ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির উত্তর পাশে ফসলি জমিতে গড়ে উঠেছে শত শত বহুতল ভবন।স্থানীয়দের অভিযোগ, খনি সম্প্রসারণের জন্য চিহ্নিত এলাকায় এসব ভবন গুলো নির্মাণ করা হয়েছে।ভবন গুলোর মালিকানা, নির্মাণের অনুমোদন এবং ভবিষ্যতে অধিগ্রহণের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন উঠেছে।পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বাঁশপুকুর, কাজীপাড়া ও চৌহাটি মৌজায় সরেজমিনে দেখা যায়, কৃষিজমির মধ্যে তিন থেকে চারতলা পর্যন্ত বেশ কিছু ভবন নির্মাণ করা হয়েছে।অনেক ভবনই জনশূন্য।কয়েকটির প্রধান ফটকে তালা ঝুলছে।
অধিকাংশ স্থাপনায় পাকা সড়ক, ড্রেনেজ ও অন্যান্য নাগরিক সুবিধা নেই।জমির আইল ধরে এসব ভবনে যেতে হয়।হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুল হক জানান, বাঁশপুকুর ও কাজীপাড়া এলাকায় প্রায় ১৫০টি এবং চৌহাটি মৌজায় প্রায় ৫০টি মোট...
আগস্ট ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা জেলার দুর্গাপুরে চেকপোস্টে তল্লাশিকালে চার শত পিস ইয়াবা ট্যাবলেটসহ হক মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার জাঞ্জাইল বাস কাউন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হক মিয়া দুর্গাপুর থানার মাধবপুর সীমান্তবর্তী মিনকি ফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দুর্গাপুর থানার জাঞ্জাইল চেকপোস্টে নিয়মিত ডিউটি পালন করছিল পুলিশের একটি দল। চেকপোস্ট পার্টির ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন এসআই হারুন।
দুপুর সাড়ে ১২টার দিকে ওই চেকপোস্টে যাত্রীবাহী অটোরিকশা থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।এ সময় অটোরিকশার এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশির উদ্যোগ নেয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি নিজের পকেটে থাকা...
আগস্ট ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার পশ্চিম শান্তিবাগ মহল্লায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও রাস্তার জায়গা দখল করে কয়েকটি স্থানে স্থায়ী পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে সেই কাজও বাধাগ্রস্ত হচ্ছে।এ ঘটনায় পৌর বিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল মাস্টারের বিরুদ্ধে।এমন পরিস্থিতিতে দ্রুত ড্রেন নির্মাণ, বিধিবহির্ভূত স্থাপনা অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার (১৭ আগস্ট) কেন্দুয়া পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পশ্চিম শান্তিবাগের বাসিন্দারা।অভিযোগে স্থানীয়রা জানান,সামান্য...