বুধবার ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ২২ জন গ্রেপ্তার

আগস্ট ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১২ জন মাদক মামলার আসামি এবং অন্যান্য বিভিন্ন অভিযোগে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। IPCS News : Dhaka :আরএমপি নিউজ: রাজশাহী।  ...

কার্যক্রম সম্প্রসারণে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে IPCS NEWS

আগস্ট ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ দেশব্যাপী সংবাদ পরিবেশনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল IPCS NEWS জরুরি ভিত্তিতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।দেশের প্রতিটি অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘটনা, উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি এবং অন্যান্য স্থানীয় সংবাদ দ্রুত ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।IPCS NEWS কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস এবং সাংবাদিকতা পেশায় আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ভাষায় সংবাদ লেখার দক্ষতা, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা, সততা, দায়িত্বশীলতা এবং স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।পূর্বে সাংবাদিকতার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত...

মনোহরদীতে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির মালিকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

আগস্ট ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর মালিক আলম হোসেনের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সমিতির ভুক্তভোগী সদস্যরা।সোমবার দুপুরে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের শেখের বাজারে সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে সদস্যরা জমাকৃত টাকা ফেরত এবং অভিযুক্তের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহানের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন। অভিযুক্ত আলম হোসেন কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে আলম হোসেন স্থানীয় মানুষকে ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর সদস্য করেন।বর্তমানে সমিতির...

নবীনের প্রত্যয়ে: এনবিআইইউ আইন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আগস্ট ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ প্রবীণের প্রজ্ঞায়, নবীনের প্রত্যয়ে” প্রতিপাদ্যকে সামনে রেখে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-এর আইন বিভাগের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. ছায়েদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ টি জাহেদী।এছাড়াও বক্তব্য দেন, আইন বিভাগের বিভাগীয় প্রধান সামিমা সুলতানা এবং সহকারী অধ্যাপক ও টিএসসি পরিচালক ড. নাসরিন লুবনা। আইন বিভাগের শিক্ষক সামিয়া হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।বক্তারা নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং বিদায়ী...