শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

জুলাই ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুল ইসলাম মোল্লা (বাবুল), উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি...

মনোহরদীতে ইউপি সদস্যের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, আদালতে মামলা

জুলাই ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে আদালতে মামলা করেছেন গোলাপ মিয়া (৫০) নামে এক ব্যক্তি।মামলায় তিনি অভিযোগ করেছেন, অভিযুক্ত ইউপি সদস্যের সঙ্গে তার স্ত্রীর অনৈতিক সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরে তিনি পারিবারিক অশান্তি, মানসিক যন্ত্রণা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।মামলার বাদী গোলাপ মিয়া খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।তার স্ত্রী রাজিয়া বেগমের বয়স ৪০ বছর। মামলায় অভিযুক্ত করা হয়েছে একই ইউনিয়নের পাড়াতলা গ্রামের মৃত ইসমাইলের ছেলে ও ইউপি সদস্য দুলাল মিয়া (৪৫)-কে।বাদীর দাবি, আত্মীয়তার সম্পর্কের সুবাদে দুলাল মিয়া দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে যাতায়াত করতেন।সেই সুযোগে তার স্ত্রী রাজিয়া বেগমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গোলাপ মিয়ার...

মনোহরদীতে মাদকবিরোধী মোবাইল কোর্টে চিহ্নিত মাদক ব্যবসায়ীর ১০ মাসের কারাদণ্ড

জুলাই ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।অভিযানে তার কাছ থেকে গাঁজা, একটি ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।বুধবার (২৯ জুলাই) মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পরিচালিত অভিযানে রাজিব চন্দ্র দে (৩৬), পিতা সনজিৎ চন্দ্র দে, গ্রাম হিন্দুপাড়া, মনোহরদীকে গাঁজা সেবন করে জনসম্মুখে উশৃঙ্খল আচরণ করার অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানকালে রাজিব চন্দ্র দের কাছ থেকে এক পুরিয়া গাঁজা, একটি ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে...

নেত্রকোণায় ভুয়া দলিলে নামজারি করেও উপজেলার শ্রেষ্ঠ উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোস্তাফিজ

জুলাই ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা মদন উপজেলার ফতেপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মীর্জা মোস্তাফিজুর রহমান।তিনি ২০২৫ ও ২০২৬ অর্থ বছরের ভাল কাজের স্বীকৃতি হিসাবে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা হিসাবে নির্বাচিত হয়েছেন।গত ২৭ জুলাই সোমবার তাকে সম্মাননা দেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাওলিন নাহার।কিন্তু শ্রেষ্ঠ উপ-সহকারী ভূমি কর্মকর্তার মোস্তাফিজ রহমানের বিরুদ্ধে ভূয়া দলিল দিয়ে নামজারি করাসহ অনিয়ম দূর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। অনিয়ম দূর্নীতির সাথে জড়িত ব্যাক্তিকে শাস্তি না দিয়ে শ্রেষ্ঠত্বের সম্মাননা দেওয়ায় সচেতন মহলের মাঝে ক্ষোভ ও নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পদারকোনা মৌজায় ৭ জন জমির মালিকের ভূয়া দলিল ও সঠিক কাগজপত্র ছাড়াই মোটা অংকের উৎকোচ...

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে দিনাজপুরের ঐতিহ্য

জুলাই ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি কিংবা মাছ ধরার ডার্কি একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল বাঁশের তৈরি এসব সরঞ্জাম।অথচ আধুনিকতার ছোঁয়া আর সস্তার প্লাস্টিক পণ্যের সয়লাবে দিনাজপুরের ঐতিহ্যবাহী সেই বাঁশ শিল্প আজ বিলুপ্তির শেষ প্রান্তে।দিনাজপুরের বিভিন্ন হাটে ঘুরে দেখা গেছে, শ্রম আর সময়ের সঠিক মূল্য না পেয়ে চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন এই কুটির শিল্পের সাথে জড়িত কারিগররা।​জেলার বোচাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁশের তৈরি পণ্যের বেচাকেনা আশঙ্কাজনক হারে কমেছে। কাঁচামাল হিসেবে বাঁশের আকাশচুম্বী দাম আর বাজারজাতকরণের জটিলতায় উৎপাদন খরচই উঠছে না।ফলে জীবন ধারণের তাগিদে এই শিল্পের সাথে যুক্ত অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে পা বাড়াচ্ছেন দিনমজুরি কিংবা ইজিবাইক চালনার মতো বিকল্প আয়ের সন্ধানে।​৪০...

রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

জুলাই ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহীতে জেল সুপারগণের জন্য আয়োজিত ‘Leadership Development Training’ কর্মশালায় বিশেষ ক্লাস নিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।কর্মশালায় কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে বিদ্যমান চ্যালেঞ্জ, নিরাপত্তা ব্যবস্থাপনা, গোয়েন্দা তথ্যের ব্যবহার এবং সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বুধবার (২৯ জুলাই) সকাল ১১টা ১০ মিনিটে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে এ বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়। কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে উদ্ভূত চ্যালেঞ্জ: নিরাপত্তা, হাজিরা/এসকর্ট, গোয়েন্দা তথ্য ও সংকট মোকাবিলায় করণীয়” শীর্ষক সেশনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। প্রশিক্ষণে তিনি পুলিশ ও কারা বিভাগের মধ্যে কার্যকর...

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা জব্দ

জুলাই ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে মাদক বিক্রির অভিযোগে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ১১টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।আরএমপির কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা গত ২৮ জুলাই রাত পৌনে ৯টার দিকে হড়গ্রাম চারখুটা এলাকায় অভিযান চালিয়ে রাণীদিঘী মাঠপাড়া গ্রামের শ্রী পলান দাসের ছেলে শ্রী সনজিত কুমার (২৯)-কে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একই রাত সোয়া ১০টার দিকে হড়গ্রাম মুন্সীপাড়া এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে। দ্বিতীয়...