মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ডিসেম্বরে চালু হবে বঙ্গবন্ধু রেল-সেতু

আপডেটঃ ৫:২৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ

যমুনা নদীর ওপর নির্মাণাধীন দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর ৯৪ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।বাকি রয়েছে মাত্র ৬ শতাংশ কাজ।রেল কতৃপক্ষ বলছে রেলসেতুটি চলতি বছরের ডিসেম্বরে যে কোন সময়  উদ্বোধন করা হবে।এই রেলসেতু দিয়ে বিরতিহীনভাবে কমপক্ষে ৮৮টি ট্রেন দ্রুতগতিতে সেতু পারাপার হতে পারবে।সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন এই সেতুর সবকটি স্প্যান বসানো হয়েছে।সেতুটির টাঙ্গাইলের ভূঞাপুর অংশের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তের কাজও শেষের দিকে।এছাড়া সেতুপূর্ব ও পশ্চিম স্টেশন আধুনিকায়নের কাজও প্রায় শেষ।বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু প্রকল্প পরিচালক (পিডি) আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণে প্রথমে ৯ হাজার ৭৩৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল।

কিন্তু পরবর্তীতে এর মেয়াদ দুই বছর বাড়ানো হয়।এতে প্রকল্পের ব্যয়ও বৃদ্ধি করা হয়।পরে ব্যয় বেড়ে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা।এর মধ্যে দেশীয় অর্থায়ন ২৭.৬০ শতাংশ।জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ দিয়েছে ১২ হাজার ১৪৯ কোটি টাকা।যা প্রকল্পের ৭২.৪০ শতাংশ।তিনি আরো বলেন, প্রায় ৯৪ শতাংশ কাজ শেষ হয়েছে।

বাকি গুলোর মধ্যে সেতুর পশ্চিমপাড়ের স্টেশন ও প্ল্যাটফর্মের কিছু কাজ রয়েছে, সে গুলো কাজ চলমান রয়েছে।এছাড়া সেতুর ওপরে পশ্চিম পাড়ের অংশে কিছু লেভেলিং অ্যালাইমিং ও ট্র্যাক বসানোর কাজ রয়েছে।কাজ গুলো শেষে টেস্টিং করার পর কমিশনিংসহ ট্রেন চালুর কিছু নিয়ম শেষ করে ডিসেম্বরের দিকে সেতু উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।