মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোট আটক ১৬ জন ও মাদকদ্রব্য উদ্ধার

আপডেটঃ ১০:০৯ অপরাহ্ণ | জুলাই ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (১১-০৭-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৪ জন, তানোর থানা ০২ জন, বাগমারা থানা ০১ জন, পুঠিয়া থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০১ জন, বাঘা থানা ০৪ জন ও ডিবি পুলিশ ০১ জনকে আটক করে।যার মধ্যে ০৬ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, ০৬ জনকে মাদক দ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ তোতা (৪০) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে।তানোর থানা পুলিশ ১নং শ্রী রাজেন হেমরম (৩৭) কে ৭৫ লিটার চোলাইমদসহ আটক করে।চারঘাট থানা পুলিশ ১নং মোঃ মফিজুর রহমান (৪৫) কে ৫০ পিচ ইয়াবাসহ আটক করে।

বাঘা থানা পুলিশ ১নং মোঃ বজলু (৫০) ও ২নং মোঃ নয়ন আলী (৩০) দ্বয়কে ২২০ গ্রাম গাঁজাসহ আটক করে।ডিবি পুলিশ কর্তৃক গোদাগাড়ী থানা হতে ১নং মোঃ ইমামিন মোবিন (২৫) কে ৩০০ গ্রাম হেরোইনসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।