বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবি মদনে মানব-বন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আগস্ট ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মদনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার মদন পৌরসদরের প্রধান সড়কে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন উপজেলা বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নের বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বুধবার সকাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেয়।পরে তারা পৌরসদরের মদন-খালিয়াজুরি প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন।সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান হাসান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির। আরোবক্তব্য...

শেখ হাসিনার দেশত্যাগ কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘিরে এক 'গণঅভ্যুত্থানে' পতন ঘটলো শেখ হাসিনা সরকারের।গণভবন ও প্রধানমন্ত্রী কার্যালয় সাধারণ মানুষের দখলে।অবশ্য তার আগেই ভারতের উদ্দেশে দেশ ছেড়ে গেছেন হাসিনা।বিকেলে জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান।(বিবিসি বাংলা)।বাংলাদেশে কোটা সংস্কারকে ঘিরে শিক্ষার্থীদের যে আন্দোলনের সূত্রপাত, তার একটি পরিণতি দেখা গেলো আজ শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে।সরকারকে শুরু থেকেই এই আন্দোলন এবং আন্দোলনকারীদের অনেকটা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখার প্রবণতা ছিল, এমনকি এক সপ্তাহের ব্যবধানে শত-শত মৃত্যুর পরও পুরো বিষয়টিকে শুধুমাত্র বিরোধীদের ষড়যন্ত্র, এমনকি জঙ্গি হামলা হিসেবে বর্ণনা করে এসেছে সরকার। ৎতিনটি...

শিক্ষার্থীরা এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে: ড. ইউনূস

আগস্ট ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, আজকে আমাদের গৌরবের দিন।যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন দিনের সৃষ্টি করলো।সেটাকে সামনে রেখে আরো মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।তরুণদের প্রশংসা করে তিনি বলেন, যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাদের প্রতি আমার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।এরা এই দেশকে রক্ষা করেছে।এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে।এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ জন্য অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, এটি হলো আমাদের শপথ।এটা আমারও রক্ষা করতে চাই।এগিয়ে যেতে চাই।বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরের এসেই সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজকে...

দিনাজপুর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

আগস্ট ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।হাসিনার পতনের পর দেশব্যাপী ভাঙচুর, লুটপাট নৈরাজ্যসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের কারণে সারা দেশের ন্যায় দিনাজপুরে জনগণের বাড়িঘর ও জানমালের নিরাপত্তাকল্পে জরুরি সভা অনুষ্ঠিত হয়।বুধবার (৭ আগস্ট ২০২৪) শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গির আলম।জরুরি সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মোকাররাম...

ব্রিগেডিয়ার আযমী আয়না ঘরে যেভাবে কুরআন সংরক্ষণ করেছেন

আগস্ট ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী দীর্ঘ ৮ বছর পর বাড়ি ফিরেছেন।৭ আগস্ট বুধবার মধ্যরাতে তিনি বাড়ি ফিরেন।আয়না ঘরে কি ভাবে এই দীর্ঘ ৮ বছর কেটেছে তার কিছু বর্ণনা পরিবারের সঙ্গে দিয়েছেন সাবেক এ সেনা কর্মকর্তা।ব্যাগ খুলে পবিত্র কুরআন বের করে দেখিয়ে তিনি বলেন, ৮ বছর এ কুরআন পড়েছি।এটা ছিড়ে গেছে, অনেক জোড়া-তালি নিজেই দিয়েছি।তিনি বলেন, বাংলায় কুরআনের অনুবাদের কিছু ভুল রয়েছে,এটা ক্ষমার অযোগ্য।পরিবারের সদস্যদের জানান ভুল গুলো তিনি নোট করে রেখেছেন।পরে তার ব্যাগে থাকা একটি গামছা বের করে বলেন, এ গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য, কিন্তু এটা দিয়ে যে পরিমাণ চোখের পানি আমি মুছেছি তা দিয়ে একটি দিঘি বানানো যেত।  আবদুল্লাহিল আমান আযমীকে ২০১৬...

হামলা চালাতে আসলে জামায়াত শিবিরকে প্রতিরোধ করা হবে…..মেয়র লিটন

আগস্ট ০৩, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- শোকবহ আগস্ট স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।শোক র‌্যালিটি গত বৃহস্পতিবার(০১ আগষ্ট) বেলা সাড়ে ১২টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয়।র‌্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।বিশাল শোক র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডরীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।শোক র‌্যালি শেষে এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দুই কন্যা ব্যতীত প্রায় সপরিবারে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতাবিরোধী ঘাতকেরা।সেই দিবস স্মরণে তারপর থেকে প্রত্যেক বছর সারাদেশেই সেটা আমরা ক্ষমতায় থাকি অথবা না থাকি,...

নেত্রকোনায় এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত।

জুলাই ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা জেলা জাতীয় পার্টির উদ্যোগে ১৪ ই জুলাই পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পার্টির দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সবেক রাষ্ট্রপতি মরহুম আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এডভোকেট লিয়াকত আলী খান এর সভাপতি্ত্বে ও জেলা জাতীয় পার্টির বিপ্লবী সাধারণ সম্পাদক নেত্রকোনা পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর মোঃ মান্নান খান আরজু সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ আনোয়ার হোসেন খান শান্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আবুল কাশেম, নেত্রকোনা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ...

মদন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ।

জুলাই ০১, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মদন উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ,ভাইস চেয়ারম্যান এম,এ সোহাগ ও মহিলা ভাইস চেয়ারম্যান ঈভা আক্তার ইতিকে বরণ করা হয়েছে।এছাড়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তারকে বিদায় দেওয়া হয়েছে।রবিবার (৩০জুন) বিকাল ২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এর সময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নবনির্বাচিত ও বিদায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুলের শুভেচ্ছা...

নরসিংদীর মনোহরদীতে গত মঙ্গলবার ২১ মে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অনুুষ্ঠিত:

মে ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- মঙ্গলবার (২১ মে) ২য় ধাপে নরসিংদীর মনোহরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুুষ্ঠিত হয়েছে।সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে।মনোহরদীতে ১০০ টি ভোট কেন্দ্রের ভোট গণণা শেষে চেয়ারম্যান পদে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন শিল্পমন্ত্রী,র ছোট ভাই, নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমূদ স্বপন (আনারস), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, শাহনাজ পারভীন শিল্পী (হাঁস) এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন তৌহিদ সরকার (মাইক)।মনোহরদী উপজেলায় মোট ২৪১০৩০ জন ভোটারের মধ্যে ১০০ টি ভোট কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৫৯৫৩৩ টি। ১০০...

দ্বিতীয় ধাপে দিনাজপুরের বিরল, বীরগঞ্জ, বোচাগঞ্জ ও কাহারোল উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন

মে ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত দিনাজপুরের চারটি উপজেলা পরিষদে নির্বাচন শান্তিপ‚র্ণভাবে সম্পন্ন হয়েছে।এই নির্বাচনে বিরল উপজেলায় মোস্তাফিজুর রহমান বাবু, বোচাগঞ্জ উপজেলায় মো. আফছার আলী, বীরগঞ্জ উপজেলায় মো.আবু হুসাইন বিপু এবং কাহারোল উপজেলায় একেএম ফারুক চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।বিরল উপজেলা পরিষদ: দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দিনাজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান (আনারস) ৫৫ হাজার ৪২ ভোট পেয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় (মোটরসাইকেল) পেয়েছেন ৪১ হাজার ২৬২ ভোট।এছাড়াও জাতীয় পার্টির সুধীর চন্দ্র শীল (দোয়াত-কলম) পেয়েছেন ৪ হাজার ৫৮৩ ভোট এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফারুক আযম (ঘোড়া) পেয়েছেন ৩৫২ ভোট। এই...