বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
মেয়ের নাম মাসুদের সঙ্গে মিলিয়ে মাসুমা রাখতে চেয়েছিলাম।মাসুদই বলেছিলো।কিন্তু সেই মেয়েকেই রেখে চলে যেতে বাধ্য হলো মাসুদ।তাকে কেড়ে নেয়া হলো তার মেয়ের কাছ থেকে।আমার কাছ থেকে।এখন কী হবে আমাদের? আমার আর মেয়ের দায়িত্ব কে নেবে ? সদ্য নবজাতক কন্যা সন্তানকে কোলে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বাইরে বেঞ্চে বসে কান্না-জড়িত কণ্ঠে কথা গুলো বলছিলেন নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদের স্ত্রী মোসা. বিউটি।এক পা না থাকা একটি পঙ্গু মানুষ কীভাবে ৫ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা চালালো ? এটি তারা বুজলোনা।তিনি গত ৩ সেপ্টেম্বর একটি কন্যা সন্তানের মা হয়েছেন।৮ সেপ্টেম্বর নবজাতক মেয়েকে কোলে নিয়ে নিহত মাসুদের লাশ নিতে এসেছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।নিহত আবদুল্লাহ আল মাসুদ রাজশাহী...
সেপ্টেম্বর ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- শেখ হাসিনা সরকারের পতনের পর রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাকড়াও অভিযানের প্রথম দিনে ৪ আওয়ামীলীগ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহীনীর সদস্যরা।আটক কৃতরা হচ্ছেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালেকসহ আওয়ামী লীগের চার নেতাকে আটক করেছে পুলিশ।আটক হওয়া অপর দুজন হলেন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন এবং বাঘার আড়ানী পৌর আওয়ামী লীগের নেতা শহিদুজ্জামান শহিদ।সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।আর ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় গিয়ে আশ্রয় নিতে...
সেপ্টেম্বর ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমার যদি বাড়িতে পাহারা না লাগে, আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু ভাইদের মন্দিরে সাহারার প্রয়োজন হবে কেন বলে প্রশ্ন করেন তিনি।আমরা এই ধরনের বৈষম্য চাই না।আমরা চাই আমাদের সন্তানরা যে বৈষম্যবিরোধী আন্দোলন করে গেছে এর মাধ্যমে সকল বৈষম্যের কবর রচনা হোক।সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) সকালে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জামায়াতে ইসলামি দিনাজপুর উত্তর জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান আরো বলেন, এই আন্দোলন কোন গোষ্ঠী বা দলের নয়, এই আন্দোলন আপামর জনগণের আন্দোলন।জনগণ রাস্তায় নেমে এসে এই আন্দোলন সফল করেছে।এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করেনি।কেউ যদি জনতার এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তাহলে...
সেপ্টেম্বর ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান (৪০)কে প্রধান আসামি করে ২৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা করেছে কলেজ পড়ুয়া এক ছাত্র। গত ৩০ আগস্ট শুক্রবার উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর পশ্চিম পাড়া গ্রামের মো. মজলু মিয়ার ছেলে অনার্স ৩য় বর্ষের ছাত্র মো. নয়ন মিয়া বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।মামলা নম্বর-১৫।
মামলায় অন্যান্য আসামিরা হলেন, রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন (৫০), রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন শিশু (৫৫), উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম (৫৫), শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব (৪৫), ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও গোবরিয়া...
আগস্ট ৩১, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মদন উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে আহবায়ক কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে মদন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা জানান, ২০২২ সালের ৯ এপ্রিল নির্বাচনের মাধ্যেমে নূরুল আলম তালুকদার সভাপতি ও রফিকুল ইসলাম আকন্দ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়।দুই বছর মেয়াদী পূর্নাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও নির্ধারিত সময়ে কমিটি গঠন করতে পারেনি তারা।সভাপতি ও সম্পাদক আওয়ামীলীগ নেতাদের সাথে আতাত করে ফায়দা লুটে নিজেরা আর্থিক ভাবে লাভবান হয়েছে।এতে দলের ভাবমূর্তি ক্ষুন ও সাংগঠনিক কার্যক্রম দূর্বল হয়ে যায়।তাদের এমন কার্যক্রমের প্রতিবাদ করলে দলীয় নেতাকর্মীদেরকে শারীরিক নির্যাতন ও নানাভাবে...
আগস্ট ৩১, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেল থেকে সপরিবারে পলাতক রয়েছেন সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।রেখে গেছেন অন্তত এক হাজার কোটি টাকার সম্পদ।দুর্বৃত্তরা ৫ আগস্ট রাতেই লিটনের বাড়িতে লুট শেষে আগুন দেয়।এ সময় নগর ভবনেও আগুন দেওয়া হয়।একাধিক সূত্রের দাবি, নগর ভবনে মেয়রের গোপন কক্ষে ছিল প্রায় ২০ কোটি টাকা।বাড়িতে ছিল অন্তত ১০ কোটি টাকা, সোনার গয়না, ডলারসহ দামি আসবাবপত্র এসব লুট হয়েছে।একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, সব মিলিয়ে গত ১৬ বছরে লিটন পরিবারের অন্তত এক হাজার কোটি টাকার সম্পদ বেড়েছে।রাজশাহী নগরীর উপশহর এলাকার বাসিন্দা আগর আলী বলেন, ‘২০০৮ সালের আগে লিটনের সম্পদ বলতে কেবলই ছিল তাঁর বাবার রেখে যাওয়া কিছু জমিজমা আর দুটি বাড়ি।এখন তো তিনিসহ পরিবারের সদস্যদের অগাধ...
আগস্ট ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মদনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মদন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালি শেষে বিএনপির উপজেলার দলীয় কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল লতিফের সঞ্চলনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আজহারুল ইসলাম আকন্দ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার,সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রিপন,সদস্য সচিব আশরাফুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান হাসান চন্দন,উপজেলার সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুল আলম লালু উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবু তাহের আজাদ,সাবেক...
আগস্ট ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিবির নেতা রায়হান আলী হত্যা কাণ্ডের ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচম খায়রুজ্জামান লিটন-সহ ১২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।১৯ আগস্ট সোমবার রাতে রাজশাহীর মহানগর বোয়ালিয়া মডেল থানায় এ মামলাটির দায়ের করেন আন্দোলনের সমন্বয়ক রানা ইসলাম।এ বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ বলেন, রায়হান আলীর মৃত্যুর ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।সেটি আমরা গ্রহণ করেছি।এতে ৫০ জনের নাম উল্লেখ করে ১২শ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাজশাহীর তালাইমারি এলাকা থেকে মিছিল নিয়ে সাহেব বাজার আসলে মেয়র লিটনসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলা চালায়।এতে গুলিবিদ্ধ হন মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান।পরে...
আগস্ট ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- কাহারোল বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির ১৯৭৭সাল থেকে ভোগদখলীয় সম্পত্তি জোর পূর্বক দখল করে ১৩টি পরিবারকে মামলা হামলা দিয়ে উচ্ছেদ করার প্রতিবাদে এবং দিনাজপুর ১আসনের (বীরগঞ্জ,কাহারোল)সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালসহ তার সহকারী আবুল কালাম আজাদ (হাস কামাল) এর বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।১৮আগস্ট সকাল ১১টায় দিনাজপুর কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নে বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন কাহারোল বড় পোকড়া মজা পুকুর এলাকায় আমরা আমাদের বংশপরম্পরায় ১৯৭৭সাল থেকে ৩১টি পরিবার বসবাস করে আসছিলাম।এখানে একটি সরকারি উদ্যোগে পুকুর করে দেয়া হয়।আর সেই পুকুরটি সরকারি প্রবিধান মোতাবেক বড় পোকড়া মজা পুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির...
আগস্ট ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ঢাকার বনানী কবরস্থানের প্রধান ফটক দিয়ে ঢুকতেই হাতের বাঁ পাশে কবরের দীর্ঘ সারি চোখে পড়ে।সেখানে একটি ফলকে ১৮ জনের নাম ও বয়স লেখা।এই সারিতে শায়িত আছেন ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য এবং স্বজনরা।ক্ষমতার পালাবদলে শোকাবহ এই দিনে জাতির পিতার পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিক আয়োজন।১৫ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে অল্প কয়েকজন মানুষ এই কবরস্থানে এসে মোনাজাত করে চলে যান।এরপর বেলা ১২টার পর আওয়ামী লীগের হাতে গোনা কিছু কর্মী-সমর্থকদেরর কাউকে কাউকে বিচ্ছিন্নভাবে এসে কবর জিয়ারত করতে দেখা যায়।আবার কেউ এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চলে গেছেন চুপচাপ।গত দেড় দশকে প্রতি বছরে এই দিনে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা...