বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গণভবন দখল, সংসদে ঢুকে উল্লাস

আগস্ট ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ আওয়ামী সরকারের পতনের পর ভুয়া ভুয়া স্লোগানে গণভবনে প্রবেশ করেছেন হাজারো ছাত্র-জনতা।গণভবনের প্রতিটি আসবাব যেমন লেপ, কাঁথা, বালিশ ও চেয়ার থেকে শুরু করে যে যা পাচ্ছে ভাগ করে নিচ্ছেন।যে যা পারছেন নিয়ে বের হয়ে যাচ্ছেন।শ্রীলঙ্কান স্টাইলে’ গণভবন দখলের এমন দৃশ্য দেখা যাওয়ার কিছুক্ষণ পরই জাতীয় সংসদ ভবনেও তাদের প্রবেশ করে উল্লাস করতে দেখা যায়।এসময় কেউ সংসদ সদস্যদের চেয়ারে বসে উল্লাস প্রকাশ করছেন তো কেউ স্পীকারের আসনের সামনে উপবিষ্ট আসনগুলোতে আরাম করছেন।সোমবার (৫ আগস্ট) সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।এর আগে দুপুরের দিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা...

ঐতিহাসিক ৫ আগস্ট

আগস্ট ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ সোমবার (৫ আগস্ট)।বাঙালি জাতির স্মরণীয় একটি দিন।টানা ১৫ বছর পর পরাজয় হলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের।কোটা আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।এএফপির খবরে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা ছিল সোমবার (৫ আগস্ট)।এর আগে দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছিল কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।পুরো জুলাই মাসজুড়ে চলে এই আন্দোলন।একপর্যায়ে সরকার কোটা সংস্কার করে।তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে এক দফা দাবি উঠে শেখ হাসিনার পদত্যাগ। বেলা ১১টার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের।কারফিউ উপেক্ষা বিভিন্ন...

ট্রাফিক নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আগস্ট ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- ছাত্রদের সাথে ঢাকাসহ সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও তাদের ভলান্টিয়াররা।ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেজন্য রাজধানী ঢাকার ট্রাফিক পয়েন্টসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে নিয়োজিত আছেন তারা।৮ আগস্ট সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণের এ কার্যক্রম পরিচালনা করছে বলে প্রতিষ্ঠানটির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন-এর নির্দেশনা অনুসরণে ফায়ার সার্ভিসের ট্রাফিক নিয়ন্ত্রণের এই কার্যক্রম তত্ত্বাবধান করছেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।এ বিষয়ে এক প্রতিক্রিয়ায়...

পুলিশ সদস্যদের সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ

আগস্ট ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করার খবর ছড়িয়ে পড়ার পরপরই বিজয় উল্লাসে মেতে উঠে সারাদেশ।এ সময় বিক্ষুব্ধ জনতা দেশের বিভিন্ন থানা ঘেরাও ও হামলা করে, মারধর, হত্যার ঘটনাও ঘটে।ফলে ঢাকার থানা গুলো পুলিশশূন্য হয়ে পড়ে।শুধু থানা নয়, পুলিশের সব ইউনিটই ফাঁকা হয়ে যায়।আত্মগোপনে থাকা পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।গতকাল বুধবার বিকাল ৪টায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেন আইজিপি মো. ময়নুল ইসলাম।নির্দেশনায় বলা হয়, রাজারবাগ পুলিশ লাইনস, পিওএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনস), সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইনস, অন্যান্য পুলিশ স্থাপনাসহ...

চলতি মাসেই বাংলাদেশ-ভারতের মধ্যে চালু হবে পরীক্ষামূলক ট্রেন চলাচল

জুলাই ০৬, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন একটি ট্রানজিট রুটে চলতি জুলাই মাসেই পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।নতুন এই ট্রেন রুটে ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর,নিলফামারীর চিলাহাটী হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে যাবে।নতুন এই রুটের ম্যাপ ১লা জুলাই সোমবার ভারতের পক্ষ থেকে বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকালে দুই দেশের মধ্যে এই নতুন রেল ট্রানজিট চালুর সমঝোতা স্মারক সই করেন।এই স্মারকের বাস্তবায়নের তৎপরতা এরই মধ্যে শুরু হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে মন্ত্রনালয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ ও ২২ জুন ভারতে দ্বিপক্ষীয় সফর করেছেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

পশ্চিম রেলওয়ের ৭১৩ কোটি টাকার ‘প্রকল্পের অপমৃত্যু

জুন ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ১৫ বছর ধরে পরিত্যক্ত দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ার দেশের একমাত্র কঠিন শিলা প্রকল্পের রেললাইন ও স্টেশনটি।স্টেশনটির চারপাশ জংলা গাছপালায় ভরা।দিনের আলোতেও পথ চলতে গা-ছমছম।একটু দূর থেকে টের পাওয়ার উপায় নেই, এটি রেলস্টেশন।আশ পাশে কোথাও দেখা মেলে না রেলপথের।শক্তপোক্ত রেল লাইন গুলো কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।কোথাও আবার মাটির নিচে চাপা পড়ে মিশে গেছে লাইনের অস্তিত্ব। খনির উত্তোলন করা পাথর সহজে বিভিন্ন অঞ্চলে পাঠানোর এ প্রকল্পে রেলওয়ের খরচ হয়েছে প্রায় ৭১৩ কোটি টাকা।সঠিক পরিকল্পনার অভাব ও খনি কর্তৃপক্ষের উদাসীনতায় সম্ভাবনাময় এ প্রকল্পের হয়েছে ‘অপমৃত্যু’।আর কোটি কোটি টাকার রেলের সরঞ্জাম এখন দুর্বৃত্তদের কাছে টাকার গাছের মত। প্রকল্পের যাত্রা:--রেলওয়ের তথ্যানুযায়ী কঠিন শিলা প্রকল্পের পাথর দেশের নানা প্রান্তে...

দিনাজপুর কাহারোলে জমির ধান কেটে নিলেন সহকারী কমিশনার (ভূমি)

জুন ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর কাহারোল উপজেলার চক বাজিতপুর মৌজার ২.একর ৪২ শতক জমির বোরো ধান কেটে নিলেন কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় হারভেস্ট গাড়ির সাহায্যে ধানগুলি কাটা হয়।৪৭ বস্তা ধান ৬৪ হাজার টাকায় বিক্রয় করেছেন বলে অভিযোগ করেন, মৃত বজলুর রহমানের স্ত্রী গরিব অসহায় মোছা. সবেজা বেওয়া, তিনি দীর্ঘদিন ধরে জমিটি আবাদ করে আসছিলেন।সবেজা বেওয়া জানান, মহামান্য হাইকোর্টের আদেশকে অমান্য করে ধানগুলি কেটে নিয়েছেন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসন।এ ব্যাপারে কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন জানান, সবেজা বেওয়া দিনাজপুর যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত, মহামান্য হাইকোর্টসহ কোন জায়গায় মামলায় জিততে পারেননি এবং হাইকোর্ট থেকে ইনজাকশন জারি করাতেও পারেননি।পজিশন সরকারের, আইন ভঙ্গ করে ধান লাগানো হয়েছিল, তাই বোরো...

লক্ষ কোটির অধিক বিনিয়োগ করেও রেল সেবা তলানিতে

জুন ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে নতুন নতুন রেলপথ নির্মাণ, ট্র্যাক সংস্কারসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে।কিন্তু সেবা বৃদ্ধির পরিবর্তে এখন সংকোচনের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে।সর্বশেষ চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি চলমান সেবা বন্ধের পাশাপাশি আরো বেশকিছু ট্রেন বন্ধের চিন্তাভাবনা করছে রেলওয়ে।অথচ রেলের উন্নয়নে এক দশকে বিনিয়োগ হয়েছে এক কোটি টাকার অধিক।নতুন রেললাইন নির্মাণ, সংস্কার ও সেবা বাড়ানোর বহুবিধ পরিকল্পনার পরও রেলের পিছিয়ে পড়ার চিত্র উঠে আসে বেশকিছু পদক্ষেপে।২০১১ সালে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়া হলেও এক দশকের বেশি সময় ধরে ঢাকা-কক্সবাজার রেলপথের অন্যতম প্রতিবন্ধক ‘কালুরঘাট’ রেল সেতু পুনর্নির্মাণের উদ্যোগ যথাসময়ে নেয়নি রেলওয়ে।পূর্বাঞ্চলের সাতটি রেল সেতু জরাজীর্ণ...

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে জুডিসিয়ালি স্মার্ট হতে হবে—-প্রধান বিচারপতি

মে ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে জুডিসিয়ালি স্মার্ট হতে হবে।ন্যায়কুঞ্জ স্মার্ট জুডিসিয়ালের সামান্য একটি পদক্ষেপ।সকল মানুষের আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার আছে।সংবিধান জনগণকে সেই অধিকার দিয়েছে।প্রধান বিচারপতি থেকে শুরু করে সকল বিচারক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।শুক্রবার (২৪ মে) দুপুরে দিনাজপুর আদালতে আইনি সহায়তা পেতে আসা মানুষদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমরা যে ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি এই ন্যায়কুঞ্জ তারই একটি অংশ।দিনাজপুরবাসী যারা বিচারের জন্য আসেন, যাদের বিচারের জন্য আসতে হয়, বিচার প্রার্থী ও জামিনে থাকা আসামিরা সামান্য সময় হলেও বিশ্রাম নিতে পারবেন এখানে। তিনি আরও বলেন, আজ যে ন্যায়কুঞ্জ উদ্বোধন হলো তা সাবেক প্রধান বিচারপতির প্রস্তাবে...

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

মে ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:-“শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৪ পালিত হয়েছে।এসব আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শ্রমিক র‌্যালি, আলোচনা সভা, ফ্রি চক্ষুসেবা ক্যাম্প, দোয়া ও মিলাদ মহফিল ইত্যাদি।বুধবার (১ মে-২০২৪) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ আয়োজনে ও বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র‌্যালি শেষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রমিক দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ'র সভাপতিত্বে আলোচনা...