সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের সম্মুখীন করতে হবে- আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল

জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- বিএনপির কেন্দ্রীয় সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল বলেছেন, গত ১৫ বছরের শাসনামলে রাষ্ট্রীয় মদদে বিচারবহির্ভূত যেসব গুম, খুন ও দূর্নীতি হয়েছে সেগুলোর সঙ্গে জড়িতদের বিচারের সম্মুখীন হতে হবে।তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র-জনতা ও দেশের মানুষ আবারও সড়কে নামবে। আজ শনিবার (১১ জানুয়ারী) মনোহরদী বাসষ্ট্যান্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীত,বস্ত্র  বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও অধিকার আদায়ের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে বিএনপি ও জিয়া পরিবার।খালেদা জিয়ার নেতৃত্বে ১৭ বছর আমরা লড়াই করেছি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে দেশের...

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি: দিনাজপুর, রাজশাহী ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে তহবিলের অপব্যবহার

জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর শিক্ষা বোর্ডে ঘুষ লেনদেনের কেলেঙ্কারির অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।১২ জানুয়ারি ২০২৫, রোববার, দিনাজপুর শিক্ষা বোর্ডে অভিযান পরিচালনা করে দুদক এ বিষয়ে নিশ্চিত হয়।বিকেলে অভিযান শেষে গণমাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেন দুদকের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন। দুদকের একটি দল সকাল ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডে অভিযান শুরু করে, যা চলে বিকেল ৪টা পর্যন্ত।অভিযানে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশার, ইসমাইল হোসেন এবং উপসহকারী পরিচালক আলম মিয়া।২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে শিক্ষা অডিট অধিদপ্তরের একটি দল দেশের পাঁচটি শিক্ষা বোর্ডে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে।এর মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলা নিরীক্ষার সময় অভিযোগ...

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাইনবাবগঞ্জ জেলার ভারতীয় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শহিদুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের বাগিচাপাড়া সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।আহত শহিদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্র জানায়, সীমান্তের কাছে অবস্থানকালে বিএসএফের গুলিতে তিনি আহত হন। আহতের বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় গুলিবর্ষণের ঘটনায় একজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন।তবে ঘটনাটি আরও তদন্ত করা হচ্ছে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা...

নেত্রকোনায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যা

জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা :- নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় নিজের বাসা থেকে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।নিহত ওই কলেজ শিক্ষক হচ্ছেন,নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রী কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার রায় (৬৬)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বড়বাজারের বাসার খাটের নীচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।স্থানীয়দের বরাতে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান,স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান।তখন থেকে শিক্ষক দিলীপ কুমার রায় একাই বাসায় ছিলেন।আজ সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝুলানো দেখতে পান।পরে স্থানীয়দের সহায়তায় বাসার ভিতরের ঢুকে গ্রীলেও তালা...

লালমনিরহাট রেলওয়েতে নিয়ম ভঙ্গ: পোস্টিং, কাজ দিনাজপুরে

জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ লালমনিরহাট:- লালমনিরহাট রেলস্টেশনে লাইনম্যান পদে নিয়োগপ্রাপ্ত ফারুক মÐল নিয়ম ভঙ্গ করে দিনাজপুরে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে।দিনাজপুরে কোনো অফিসিয়াল পদ না থাকা সত্ত্বেও, তিনি সেখানে কাজ করছেন এবং সরকারি বেতন-ভাতা নিচ্ছেন।বিষয়টি রেলওয়ের নিয়ম-শৃঙ্খলার স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন স্থানীয় কর্মচারীরা। দিনাজপুর রেলস্টেশনের উপসহকারী প্রকৌশলী (সংকেত) মাজেদুর ইসলাম জানান, "ফারুক মÐলের কোনো অফিসিয়াল পোস্টিং এখানে নেই।হাজিরা খাতায় তার নাম নেই।তবুও তিনি নিজের ইচ্ছেমতো এখানে আসেন এবং চলে যান।এ নিয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা নেই।"স্থানীয় কর্মচারীরা অভিযোগ করেছেন, দিনাজপুর রেলস্টেশনে কোনো পদ না থাকা সত্ত্বেও ফারুক মÐল এখানকার পরিবেশে আধিপত্য বিস্তার করছেন।তিনি বদলির ভয় দেখিয়ে কর্মীদের চুপ থাকতে বাধ্য করছেন।তার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ...

যাত্রী রেখে চলে যাওয়ার অভিযোগ, স্টেশন মাস্টার অবরুদ্ধ

জানুয়ারি ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- খুলনাতে এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য পরিবারের ১৪ সদস্যের সাথে নাটোর স্টেশন প্লাটফরমে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন আসাদুজ্জামান।বুধবার দিবাগত রাতে তারা সকলেই এসেছেন রাজশাহী থেকে।সবাই খুলনায় যাবেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। সবার জন্য টিকিট কেটে নাটোর রেল স্টেশনের ২ নং প্লাট ফরমে কনকনে শীতের মধ্যে জুবুথুবু হয়ে বসে সময় কাটাচ্ছিলেন সবাই। আরও অনেক যাত্রিও প্লাটফরমে সীমান্ত ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।এসময় কুয়াশা আচ্ছন্ন ছিল।ট্রেনের নির্ধারিত সময় ছিল রাত্রি ১১ টা ৩০ মিনিটে।প্রায় ২৯ মিনিট দেরীতেই অথাৎ ১১টা ৫৯ মিনিটের দিকে ট্রেনটি নাটোর স্টেশনে আসে।কিন্তু ট্রেনটি প্লাটফরমে প্রবেশের পর পরই সামান্য সময় প্রায় ১ মিনিট কাল থেমেই টানতে শুরু করে।এসময় হুড়োহুড়ি করে করে ট্রেনে উঠতে গিয়ে...

তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩১ বিজিবি’র কম্বল বিতরণ

জানুয়ারি ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা :- নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সদর দপ্তর ও সীমান্ত একাকায় তিন শতাধিক দুস্হ অসহায়, হত-দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরন করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান বুধবার দুপুরে সাংবাদিক দের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলতি মওসুমে ভারতীয় সীমান্তবর্তী নেত্রকোনা জেলায় হাড় কনকনে শীত ও তীব্র শৈত্য প্রবাহ পরিলক্ষিত হওয়ায় অসহায়, হত-দরিদ্র, খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।এরই প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুস্হ অসহায়, হত-দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে।এরই আলেকে আজ বুধবার সকাল ১১টায় পারলাস্থ বিজিবি ক্যাম্পে ১শত দুস্থ, অসহায়, হত-দরিদ্র ও খেটে...

আরএমপি’র উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জানুয়ারি ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে লক্ষ্যে আরএমপি'র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে আরএমপি'র উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোন্দকার আজিম আহমেদ, এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী, মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপি, এস. এম. তুহিনুর আলম, চেয়ারম্যান (যুগ্ম সচিব), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।সভায় পুলিশ কমিশনার বলেন, আমি রাজশাহীতে পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকেই নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি।এর...

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জানুয়ারি ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- বুধবার (৮ জানুয়ারি ২০২৫) সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং-রাজ-২৯৩৬) এর নির্বাহী কমিটির সভা ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কাজের পরিবেশ উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া, সাংবাদিকদের অধিকার ও সুবিধা সংক্রান্ত বিষয়ে উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।সভায় সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব জি এম হিরু বলেন, “আজকের এই সভা আমাদের একতা এবং শক্তির প্রতীক।সাংবাদিক সমাজ একত্রে কাজ করলে আমরা পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে পারব।” সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপণ...

নরসিংদীতে সাংবাদিকের বাড়ি ভাঙচুর ও জমি দখল লাখ টাকার ক্ষতি থানায় মামলা

জানুয়ারি ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল মিয়ার বাড়িতে ভয়াবহ হামলা, ভাঙচুর, জমি দখল ও লুটপাটের ঘটনা ঘটেছে।গত ৫ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টায় সন্ত্রাসী মহর আলী, শুক্কুর, মান্নান, গোলাপী সহ একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক বাবুলের বাড়িতে হামলা চালায়।তারা বাবুল মিয়াকে বাড়িতে না পেয়ে নারীদের মারধর করে এবং নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে।এছাড়া, বাবুলের ইরি ধানের প্রায় ৩০ শতাংশ জমি নষ্ট করে এবং খোটা দিয়ে জমি দখল করে নেয়। ঘটনার পর সাংবাদিক বাবুল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় আলোকবালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ুম সরকার সন্ত্রাসীদের এই হামলার নিন্দা...