সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনায় ডিএনসি’র অভিযানঃ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

জানুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মোঃ রুবেল মিয়া(২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নেত্রকোনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মোঃ রুবেল মিয়া দীর্ঘ দিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মঙ্গলবার রাতে সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মোঃ রুবেল মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে আদালতে হাজির করা...

ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি

জানুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৬ জন কর্মকর্তা।১২ জানুয়ারি ২০২৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে তাদের নামে প্রজ্ঞাপন জারি করা হয়।উপসহকারী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তাকে ১৫ জানুয়ারি ২০২৫ সকাল ১১-৩০ ঘটিকায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। এ সময় অধিদপ্তরের পরিচালকগণ এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বিভিন্ন জেলায় জেলা প্রধানের দায়িত্ব পালন করবেন।অধিদপ্তরের সম্মেলন কক্ষে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক সদ্য পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন...

আবদুল হামিদ ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা: রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

জানুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মামলা দায়ের করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী রাকিবুল ইসলাম।মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, সম্পদ পাচার, জনগণের সম্পদ ক্ষতিগ্রস্ত করা এবং রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসামিদের দায়ী করা হয়। মামলার বাদী রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।জনগণের স্বার্থ রক্ষায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমি মামলা দায়ের করেছি।"মামলায় অভিযোগ করা হয়, আসামিরা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সরকারি সম্পদ আত্মসাৎ করেছেন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন।এতে...

খালিয়াজুরীতে জমি বিরোধে কৃষকের বোরো ধান নষ্ট, থানায় অভিযোগ দায়ের

জানুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের দেড় একর জমির বোরো ধান মই দিয়ে নষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় প্রতিপক্ষের চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকের ছেলে পরাগ সরকার। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন।অভিযোগে অভিযুক্তরা হলেন ইছাপুর গ্রামের চানফর মিয়া, তার দুই ছেলে রাকিব মিয়া ও শাকিব মিয়া, এবং চানফর মিয়ার চাচাতো ভাই আঙ্গুর মিয়া।ভুক্তভোগী পরাগ সরকার উপজেলার বলরামপুর গ্রামের দুলাল সরকারের ছেলে। স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা গেছে, ইছাপুর গ্রামের ছাত্তার মিয়ার কাছ থেকে ৩০ বছর আগে ১ একর ৫০ শতক জমি কিনেছিলেন দুলাল সরকার। তবে কাগজপত্র সংক্রান্ত সমস্যার কারণে জমিটি দলিল করে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে ছাত্তার মিয়া...

কালক্ষেপন না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুণ: রাজশাহীতে রিজভী

জানুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দেশ বর্তমানে এক গভীর সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "সংস্কারের নামে সময় নষ্ট করা উচিত হবে না।জরুরি ভিত্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।জনগণ দীর্ঘ ১৭ বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনমতের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করা এখন সময়ের দাবি।"রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানটি নগরীর নওদাপাড়ায় অবস্থিত জিয়া শিশু পার্কে অনুষ্ঠিত হয়। রিজভী বলেন, "গণতন্ত্র রক্ষার আন্দোলনের সকল দল অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনুসকে সমর্থন জানিয়েছে।তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন গুণী ব্যক্তি এবং বাংলাদেশকে সম্মানিত...

হামজা চৌধুরীর লেস্টার ছাড়ার গুঞ্জন, নতুন ঠিকানা শেফিল্ড ইউনাইটেড?

জানুয়ারি ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখালেও ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে।লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত এই খেলোয়াড় শীতকালীন দলবদলে ক্লাবটি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন বলে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে। লেস্টার সিটির বর্তমান পরিস্থিতি বেশ সংকটপূর্ণ।২০১৬ সালে প্রিমিয়ার লিগ শিরোপা জেতা ক্লাবটি বর্তমানে লিগ টেবিলের ১৯তম স্থানে রয়েছে এবং অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে।এই অবস্থায় ক্লাবটি তাদের স্কোয়াড পুনর্গঠনের দিকে মনোযোগ দিয়েছে।এরই মধ্যে হামজার জন্য নতুন ক্লাবের খোঁজ চলছে।প্রতিবেদনে বলা হচ্ছে, ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে হামজার চুক্তি প্রায় চূড়ান্ত।চলতি মৌসুমের বাকি...

আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী কারাগারে

জানুয়ারি ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার নেত্রকোনার চীফ জুডিসিয়িাল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান তাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন,মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র  লতিফুর রহমান রতন,উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.শহীদ ইকবাল,যুগ্ন সাধারণ সম্পাদক ও বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী,সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান দিলীপ দত্ত, আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন রতন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পুলক মিয়া,পৌর ছাত্রলীগের আহবায়ক বাদল মিয়া,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেপ্তার

জানুয়ারি ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আরএমপির উদ্যোগে মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত এই বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামি এবং অন্যান্য অপরাধে যুক্ত আরও ২ জনকে আটক করা হয়। অভিযানের সময় সন্দেহভাজনদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ পাওয়া গেছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। অভিযানের ধারাবাহিকতায় অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী। ...

হিলি রেলস্টেশনে ট্রেন ট্রাজেডি দিবস: শোক ও সচেতনতার বার্তা

জানুয়ারি ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশনে প্রতিবছর ১৩ জানুয়ারি হিলি ট্রাজেডি দিবস পালিত হয়।১৯৯৫ সালের এই দিনে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনাকে স্মরণ করে এ দিবস পালন করা হয়। ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি শুক্রবার রাত সোয়া ৯টার দিকে হিলি রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন। ঠিক সেই সময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সাথে ওই ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে ট্রেনের যাত্রী ও রেলওয়ে স্টেশন এলাকায় উপস্থিত বহু মানুষ হতাহত হন।এই ট্রেন সংঘর্ষকে বাংলাদেশের রেলওয়ের স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয়। দুর্ঘটনায় ব্যাপক হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় স্টেশন ও ট্রেনের অবকাঠামো।প্রতিবছর হিলি রেলওয়ে স্টেশনে স্থানীয়রা...

ব্যবসায়ীদের কাছে প্রধান শিক্ষকের চাঁদা দাবির অভিযোগ

জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:-  নেত্রকোনার  আটপাড়া উপজেলার মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।বিদ্যালয়টির সংলগ্ন মনসুরপুর পুরাতন বাজারের ব্যবসায়ীদের কাছে টাকা চাদাঁ দাবি ও প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার সময় নকশা পরিবর্তন করে স্কুল নির্মাণ করেছে এমন অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর বিরুদ্ধে।মুনসুর পুর বাজারের ব্যবসায়ীগণের পক্ষ থেকে মোঃ খোকন মিয়া সাংবাদিকদের জানান,প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তাদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করেছেন। এছাড়া তিনি আরও জানান, মনসুরপুর পুরাতন বাজারে ১৮ জন ব্যবসায়ী প্রায় ৬০ বছর ধরে ব্যবসা করে আসছেন।সেখানে তিনি ২৫ বছর যাবত ব্যবসা করে আসছেন।এর মধ্যে হঠাৎ করে গত কয়েক মাস ধরে ব্যবসায়ীদের নামে বিভিন্ন দপ্তরে উচ্ছেদের...