সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর শহরের লিলির মোড়ে সমতা মোবাইল মার্কেটে ডাকাতি

অক্টোবর ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র লিলির মোড়ে সমতা মোবাইল মার্কেটে ডাকাতি সংঘটিত হয়েছে।সংঘবদ্ধ ডাকাত দল দোকানের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকাসহ ওই মার্কেটের তিনটি দোকান থেকে ৪০ লক্ষ টাকার মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে।মঙ্গলবার (৩ অক্টোবর-২০২৩) সকাল ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের সময় লিলির মোড়ে সমতা মোবাইল মার্কেটে এই ডাকাতির ঘটনা সংগঠিত হয়।সিসি টিভি ফুটেজ দেখে ডাকাতি হওয়ার সময়টি জানা যায়।সমতা মোবাইল মার্কেট কমিটির সভাপতি মো. সেলিম হোসেন জানান, নিত্য দিনের মত মার্কেটের পরিচ্ছন্নতাকর্মী রমেশ মার্কেট পরিষ্কার করতে এসে মেসার্স জনি এন্টারপ্রাইজ, কবির টেলিকম ও এমএন গ্যাজেট টেলিকম নামে এই তিনটি দোকানের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়।তৎক্ষণাৎ পরিচ্ছন্নতাকর্মী রমেশ ঘটনাটি এসব দোকানের মালিক ও মার্কেটের সভাপতিকে জানায়। খবর পেয়ে মার্কেটের...

পাকস্থলীতে ৩৫০০ ইয়াবা: শাহজালালে ০১ যাত্রীকে আটক।

অক্টোবর ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা সহ এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।গতকাল সন্ধ্যায় তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়।কক্সবাজার থেকে একটি ফ্লাইটে করে তিনি ঢাকায় অবতনের পর তাকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, যাত্রী মো: জাহেদ হোসেন (২৫) গতকাল সন্ধ্যা ০৬৩০ এ ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস১৫৬ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন।এসময় অভ্যন্তরীণ টার্মিনালে সাদা পোশাকে দায়িত্বরত এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা দলের যাত্রী জাহিদকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। এরপর যাত্রীকে এয়ারপোর্ট আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২ অক্টোবর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৪ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৯.১০ গ্রাম হেরোইন, ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

১৮০ বোতল ফেন্সিডিল-সহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার

অক্টোবর ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহীর:- আজ ০২ অক্টোবর ২০২৩ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন পিরিজপুর গ্রাম হতে সকাল ৮:২০ টায় চারজন মাদক কারবারিকে ১৮০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে মো: লুৎফর রহমান (৩৫), মো: সোয়েব আলী (৪০), মো:হানিফ শেখ (৩৭) ও মো: আমিনুল ইসলাম (৪৫)।মো: লুৎফর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার খেতুর পাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের পুত্র, মো: সোয়েব আলী একই জেলার একই থানার ফরাদপুর মৃত শাহজাহান আলীর পুত্র, মো:হানিফ শেখ একই জেলার একই থানার চর নওসারা গ্রামের মৃত আ: মান্নানের পুত্র এবং মো: আমিনুল ইসলাম একই জেলার একই থানার ফরাদপুর স্কুলপাড়া গ্রামের মৃত আব্দুল হকের পুত্র। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: ইমামুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স-সহ আজ ০২ অক্টোবর ২০২৩ খ্রি. সকাল ৭:৩০ টায় রাজশাহী...

কবিকুঞ্জের জীবনানন্দ কবিতামেলা ১৩ ও ১৪ অক্টোবর

অক্টোবর ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে আগামী ১৩ ও ১৪ অক্টোবর দুইদিনব্যাপী একাদশ জীবনানন্দ কবিতামেলা অনুষ্ঠিত হবে।রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় গভীরতর প্রভাব বিস্তারকারী কবি জীবনানন্দ দাশের নামে এই মেলার আয়োজন করছে কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ।গতকাল সোমবার (২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।তিনি জানান, এবারের মেলায় বাংলাদেশ ও ভারতের দুইশতাধিক কবি, লেখক ও গবেষকরা অংশগ্রহণ করবেন।জীবনানন্দ কবিতামেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।প্রসঙ্গত, দুইদিনব্যাপী মেলায় থাকছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আলোচনা অনুষ্ঠান,...

রাজশাহী জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০২/১০/২০২৩ খ্রি.) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০৪ জন, বাগমারা থানা ০৩ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০৬ জন, চারঘাট থানা ০১ জন ও বাঘা ০৪ জনকে গ্রেফতার করেছে।যার মধ্যে ০৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৮৮.৫ গ্রাম হেরোইন, ২০৫ বোতল ফেন্সিডিল ও ১১০ পিচ ইয়াবা এবং ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী। ...

দেড় বছরে উদ্ধার হয়নি রাজশাহী কোর্টের চুরি হওয়া ৬০১ নথি

অক্টোবর ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে আদালতের রাষ্ট্রপক্ষের তিন সহকারী কৌঁসুলির (এপিপি) মোহরারের বাড়ি থেকে মামলার চুরি হওয়া ৬০১ নথি উদ্ধার করতে পারেনি পুলিশ।এ কাজে ব্যর্থ হয়ে দেড় বছর পর পুলিশ মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে পাঠিয়েছে।দায়িত্ব পাওয়ার পর সিআইডি নতুন করে মামলাটির তদন্ত শুরু করেছে।এর আগে গত বছরের ২৪ মার্চ রাতে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর এপিপি জালাল উদ্দীন, বজলুর রহমান ও সোহেলা আক্তার ডানার মোহরার হোসেন আলীর বাড়ি থেকে মামলার নথিগুলো চুরি হয়।এ ঘটনায় ওই বছরের ২৬ মার্চ মোহরার হোসেন আলী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা করেন।এরপর প্রায় দেড় বছর ধরে পুলিশ তদন্ত করলেও মামলার ক‚লকিনারা করতে পারেনি।পরে পুলিশই মামলাটি সিআইডিকে দিয়েছে। জানতে চাইলে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা...

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ৯৮ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

অক্টোবর ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সিন্ডিকেট কমিটির ৯৮ তম সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার(১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সিন্ডিকেটের চেয়ারম্যান ও রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।এ সময় রুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডাটা সফ্ট সিস্টেমস্ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন সদস্য বিতরণ প্রকৌশলী সেখ মো. আলাউদ্দীন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। আরো...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ : গত (১ অক্টোবর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২৩ গ্রাম হেরোইন, ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

মদনে সংঘর্ষের ঘটনায় ৯জন আটক, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার।

সেপ্টেম্বর ৩০, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোনা মদন থানার আলমশ্রী ও নোয়াগাঁও গ্রামের সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।এ সময় বিপুল পরিমাণে দেশিও অস্ত্র উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,পূর্ব বিরোধের জের ধরে গত ২৭শে সেপ্টেম্বর পুনরায় উল্লেখিত দু'গ্রামের লোকজন মারামারি ও দাঙ্গা হাঙ্গামা প্রস্তুতি নেয়।এমন সংবাদের ভিত্তিতে দাঙ্গা-হাঙ্গামার ঘটনার নিরসনকল্পে নেত্রকোণা জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের নেতৃত্বে উল্লেখিত আলমশ্রী ও নোয়াগাও গ্রামে ২৭শে সেপ্টেম্বর তারিখে দিবাগত রাতে অভিযান পরিচালনা করে মারামারি ও দাঙ্গা হাঙ্গামা ঘটনায় নেতৃত্ব দানকারী উভয় গ্রাম থেকে মোট ৯ জনকে আটক করা হয়েছে এবং তাদের বাড়িঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র (লাঠি-শোটা,বল্লম,টেটা,ঢাল,গুলাইল, রাম-দা প্রভৃতি) উদ্ধার করা হয়। উল্লেখ্য,গত ২৬শে সেপ্টেম্বর সকালে ...