বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রামেকে সর্বোচ্চ ডেঙ্গু রোগী

সেপ্টেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৭, যা এ মৌসুমের সর্বোচ্চ।এছাড়াও গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে দুইজন ডেঙ্গু রোগী মারা গেছেন।এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, বুধবার সকালে ডেঙ্গু ওয়ার্ডে মো. হাসান (২৭) নামের এক রোগী মারা গেছেন।তাঁর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়।তিনি ঢাকা থেকে এসেছিলেন।ওই সকালেই ওয়াজেদ মিয়া (৫৩) নামের আরেক রোগী মারা গেছেন।তাঁর বাড়ি নেত্রকোনায়।ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ সেপ্টেম্বর ওয়াজেদ মিয়া এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিচালক...

বীর মুক্তিযুদ্ধা সাগারাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফল: ডি জে রাজশাহী চ্যাম্পিয়ন

সেপ্টেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দর্শকে ভরপুর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শেষ হলো দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধা সাগারাম মাঝি স্মৃতি ফুটবল টুনামেন্ট।গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) নক-আউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ডি, জে রাজশাহী ২-০ গোলে সফররত আদিবাসী এফ সি ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।বিজয়ী দলের পক্ষে শান্ত ও গাব্রিয়েন ১টি করে গোল করেন।এই টুর্নামেন্টে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট মান্ড টুডু, প্লেয়ার অব দ্যা ম্যাচ গাব্রিয়েন ও রাফায়েল সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়।দিনের অন্য খেলা গুলিতে ডি, কে একাদশ ২-০ গোলে উত্তরবঙ্গ, ডি, জে রাজশাহী ৩-০ গোলে আসারু একাদশ, প্রচেষ্টা স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে পাহাড়িয়া, আদিবাসী এফ সি ঢাকা ১-০ গোলে আন্ধারকোঠা টাইগার স্পোর্টিং ক্লাবকে হারায়। বিকেলে সেমিতে ডি,জে রাজশাহী ২-০ গোলে ডি,কে বাবুলডাংকে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

সেপ্টেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (৮ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-৪ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২০ পিস ইয়াবা, ২ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

কোল্ড স্টোরেজে চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

সেপ্টেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর পবা থানা এলাকার রাজ কোল্ড স্টোরেজের সিন্ধুকের তালা ভেঙ্গে ৩০ লক্ষ ৬৭ হাজার টাকা চুরির চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।এ ঘটনায়  আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার হয়েছে।গ্রেফতাকৃত আসামিরা হলেন, মো: আ: জালাল শেখ (৫৯), কাদের শেখ (২৮), মো: কামরুল ইসলাম (৪০), মো: ইকতিয়ার বিশ্বাস (৪২), জাকির গাজী (৫৬), জালাল বাগেরহাট জেলার সদর থানার পাতিলাখালী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং কাদের শেখ একই এলাকার আ: কামাল শেখের ছেলে।কামরুল ইসলাম যশোর জেলার অভয়নগর থানার ধুলিরগাতির মৃত মতলেবের ছেলে, ইকতিয়ার বিশ্বাস কোতয়ালী থানার হামিদপুরের মৃত মোকছেদ আলী বিশ্বাসের ছেলে।জাকির গাজী নড়াইল জেলার লোহগড়া থানার কুন্দুসি গ্রামের মৃত ধলা গাজীর ছেলে।তারা সকলেই বর্তমানে যশোর কোতয়ালী থানার চাউলিয়া গ্রামে বসবাস...

রাজশাহী জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে গ্রেফতার ০৮ ও মাদকদ্রব্য উদ্ধার

সেপ্টেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০৯/০৯/২০২৩ খ্রি.) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০২ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট থানা ০১ জন ও বাঘা থানা ০১ জনকে গ্রেফতার করেছ। যার মধ্যে ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৩ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২০ বোতল ফেন্সিডিল এবং ২০ লিটার দেশিয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী। ...

নদীতে তলিয়ে যাওয়ার ২দিন পর যুবকের লাশ উদ্ধার

সেপ্টেম্বর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর: দিনাজপুরের বিরলে ঢেপা নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।নিহত যুবক উপজেলার ১২ নং রাজারামপুর ইউপি’র মালঝাড় গ্রামের বীরেন চন্দ্র রায়ের ছেলে বন্ধন চন্দ্র রায় (২০)।জানাগেছে, গত সোমবার দুপরে শ্রী শ্রী কান্তজিউ মন্দির থেকে যুগল বিগ্রহ নিয়ে ঢেপা নদী দিয়ে নৌকা যোগে দিনাজপুর রাজবাড়ীর উদ্দেশ্যে সাধুর ঘাটে যাবার পথে ভদ্রবাজার ব্রীজের নিকট ৩ যুবক পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।সাথে সাথে নিরাপত্তার দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের ডুবুরীদল ২ যুবককে জীবিত উদ্ধার করতে পারলেও যুবক বন্ধন চন্দ্র রায়ের কোন সন্ধান পায়নি।ঘটনাস্থল এবং আশ-পাশে কয়েক বার সন্ধান চালিয়েও ডুবুরীদল ব্যর্থ হয়।বুধবার সকাল ৮ টার দিকে পূর্ব রাজারামপুর এলাকায় ঢেপা নদী দিয়ে লাশ ভেসে যেতে দেখে স্থানীয়রা মৃত ব্যক্তির স্বজনদের খবর দিলে মৃতের স্বজনেরা লাশ উদ্ধার...

মদনে আগুনে পুড়ে তিন পরিবার নিঃস্ব।

সেপ্টেম্বর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- প্রতিনিধিঃ মদনে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার।মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।অগ্নিকান্ডে সব হারিয়ে দিশেহারা তিন পরিবার।শুধু ঘরই নয় আগুনে পুড়ে ছাই হয়েছে ধান চাউল সহ প্রয়োজনীয় আসবাবপত্র।এতে প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতি-গ্রস্তদের।স্থানীয় সূত্রে জানা যায় গত মঙ্গলবার রাতে সাইদুল ভূঁইয়ার ঘরে আগুন লাগে একে একে বাড়ির আরও দুই ঘরে আগুন ছড়িয়ে পড়ে।এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসলেও পুড়ে ছাঁই হয়ে যায় তিনটি ঘরের আসবাবপত্র।এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন অসহায় ৩ পরিবার।আগুনের সুত্রপাত হয়েছে গোয়াল ঘরে মশা তাড়ানোর আগুন থেকে।ক্ষতিগ্রস্ত আঙ্গুরা আক্তার,বলেন, আগুনে আমাদের সবকিছু পুড়ে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

সেপ্টেম্বর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (৬ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-৪ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-৩ জনকে আটক করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে ১০০ ইয়াবা ও ৩৬ গ্রাম হেরোইন উদ্ধার; গ্রেফতার ২

সেপ্টেম্বর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে ১০০ ইয়াবা ও ৩৬ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।এছাড়াও আসামিদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ২৪ হাজার দুইশত টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন মোসা: রোজী বেগম (৪৫) ও মোসা:সালমা খাতুন (২৩)।রোজী বেগম রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার মৃত আব্দুল মান্নানের মেয়ে ও সালমা একই এলাকার মো: শাহ আলমের মেয়ে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০০ টায় আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভূষন বানার্জী’র সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, এসআই মো: ইমরান হোসেন ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউিট করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের...

আজকের নামাজের সময়সূচিঃ ২০২৩

সেপ্টেম্বর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ “নিষিদ্ধ মাসের পরিবর্তে নিষিদ্ধ মাস ও সমস্ত নিষিদ্ধ বিষয় পরস্পর সমান ; অতঃপর যে কেহ তোমাদের প্রতি অত্যাচার করে, তাহলে সে তোমাদের প্রতি যেরূপ অত্যাচার করবে তোমরা ও তার প্রতি সেরূপ অত্যাচার কর এবং আল্লাহকে ভয় কর ও জেনে রাখ যে, আল্লাহ সংযমশীলদের সঙ্গী”। আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-১৯৪। আজ বৃহস্পতিবার, ২১ সফর, ১৪৪৫ হিজরিঃ ২৩ ভাদ্র, ১৪৩০ বাংলাঃ ৭ সেপ্টেম্বার, ২০২৩ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ ফজর — ভোরঃ ০৪ : ২৫ এ এম. যোহর —দুপুরঃ ১১ : ৫৭ পি এম. আছর — বিকেলঃ ০৪ : ২৫ পি এম মাগরিব — সন্ধ্যাঃ ০৬ : ১১ পি এম. ঈশা — রাতঃ ০৭ : ২৭ পি এম. সূর্যোদয়ঃ ০৫ : ৪২ এ এম. সূর্যাস্তঃ ০৬ : ১১ পি এম. IPCS News : Dhaka :  ...