শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

এমপি শাহরিয়ার ৫ বছরে বেড়েছে তিন গুন নগদ টাকা, স্ত্রীর আছে ১৭৫ ভরি স্বর্ন

ডিসেম্বর ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী: রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বছরে তিনগুন বেড়েছে নগদ টাকা, স্ত্রীর নামে স্বর্ণ ১৭৫ ভরি।তিনি ১০ বছর অর্থাৎ ২০১৪ সালের ১৪ জানুয়ারি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।২০০৮ সালে শাহরিয়ার আলম প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।এবার চতুর্থবারের মত নৌকার টিকিট নিয়ে প্রার্থী হয়েছেন তিনি।শাহরিয়ার আলমের হলফনামা অনুযায়ী, ২০০৮ সালে তার বার্ষিক আয় ছিল ৯৭ লাখ ৭৩ হাজার ৯৪৯ টাকা।এর পর ১০ বছরে অর্থাৎ ২০১৮ সালে তার বার্ষিক আয় বেড়ে দাঁড়ায় ৩ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৩৮৮ টাকা।আর গত পাঁচ বছরে অর্থাৎ ২০২৩ সালে এসে তার বার্ষিক আয় আড়াই গুনেরও বেশী বেড়ে হয়েছে ৭ কোটি ৯২ লাখ ৯১ হাজার ২৫৪ টাকা।এছাড়াও তার হাতে নগদ টাকাও বেড়েছে তিন গুণের বেশি। ২০০৮ সালে শাহরিয়ারের...

জামিন পেয়েও বাড়ী ফেরা হলোনা, লাশ হলেন হাসপাতালে

ডিসেম্বর ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী: নাটোরের এক যুবদল নেতাকে নাশকতার মামলায় পুলিশ গ্রেপ্তার করেছিল।এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে ভর্তির পর তিনি জামিনও পেয়েছিলেন।তবে তার আর বাড়ি ফেরা হয়নি।হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।মারা যাওয়া এই ব্যক্তির নাম এ কে আজাদ শহীদ ওরফে সোহেল রানা (৪০)।নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন তিনি।রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন।পরে তার মরদেহ বাড়ি নিয়ে গেছেন স্বজনেরা।সোহেল রানা হাতিয়ান্দহ ইউনিয়নের ছোট হাতিদহ গ্রামের বাসিন্দা ছিলেন।নাটোর জেলা কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার জানান, নাশকতার মামলায় পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করে।আদালত গত ২১ নভেম্বর সোহেলকে নাটোর জেলা কারাগারে পাঠান। পরে ২৯ নভেম্বর তিনি কারাগারে অসুস্থ...

রাজশাহীর এমপি প্রার্থীর ৬ প্রার্থী স্বশিক্ষিত, ৪জন ৮ম শ্রেনী পাশ

ডিসেম্বর ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৬০ জন প্রার্থী।যাছাই-বাছাইয়ে টিকেছেন ৩৮ জন।২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন থেকে ৩৮ জন প্রার্থীর হলফনামা প্রকাশ করেছে রাজশাহীর রিটার্নিং অফিসার।প্রার্থীদের হলফনামায় দেখা যায়, ৬ জন প্রার্থী স্বশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞান সম্পন্ন।আর ৪ প্রার্থী অষ্টম শ্রেণি পাস।এসএসসি পাস করেছেন ৩ জন, এইচএসসি পাস ৬ জন ও অনার্স পাস করেছেন ১৯ জন প্রার্থী।হলফনামায় শিক্ষাগত যোগ্যতার যে বিবরণী দিয়েছেন, তাতে এসব তথ্য পাওয়া গেছে।হলফনামায় দেখা গেছে, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ন্যাশনাল পিপপলস পার্টির (এনপিপি) প্রার্থী নুরুন্নেসা এসএসসি পাস।পেশায় গৃহিণী এই প্রার্থী কৃষি খাত থেকে বার্ষিক আয় করেন এক লাখ টাকা।বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের...

আত্মগোপনে থাকা রিজভীর রাজশাহীতে ঝটিকা মিছিল

ডিসেম্বর ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- আত্মগোপনে থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হটাত করে রাজশাহীতে ঝটিকা মিছিল করেছন।৬ ডিসেম্বর বুধবার  কাক ডাকা ভোরে রাজশাহী নগরীর উপকণ্ঠ তেরখাদিয়া-সিটি বাইপাস রোডে মিছিলটি বের করেন।একতরফা নির্বাচন জনগণ হতে দেবে না হুঁশিয়ারি দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারো একটি পাতানো নির্বাচনের পথ ধরে এগোচ্ছে।তারা ভেবেছে ১৪ ও ১৮ সালের মতো সাজানো নির্বাচন করে পার পেয়ে যাবে।কিন্তু তা এবার হতে দেওয়া হবে না।সরকারের নীল নকশার এই নির্বাচন জনগণ যেকোনো মূল্যে রুখে দেবে।ভোটারবিহীন নির্বাচনের পরিকল্পনা জনগণ গুঁড়িয়ে দেবে।বুধবার সকাল সাড়ে ৬টায় রাজশাহীর তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনের সড়কে ঝটিকা মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী এসব কথা বলেন। তিনি আরো...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

ডিসেম্বর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: গত (৬ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, বেলপুকুর থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে ।যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

জনগনকে ঠকিয়ে অঢেল সম্পদের মালিক রাজশাহীর ৬ এমপি

ডিসেম্বর ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর সবকটি সংসদীয় আসনের বর্তমান এমপিদের আয় বেড়েছে কয়েকগুণ,আঙ্গুল ফুলে হয়েছেন কলাগাছ।আয় বৃদ্ধির হারে সবচেয়ে এগিয়ে রয়েছেন সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার।দ্বাদশ সংসদ নির্বাচনে নিজেদের দেওয়া হলফনামা এবং ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দেওয়া হলফনামা সূত্রে এ তথ্যের পরিসংখ্যানে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে।হলফনামার তথ্য সূত্র বলছে, সম্পদ বেড়েছে রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর।২০১৮ সালে ফারুক চৌধুরীর নিজ নামে নগদ টাকা দেখিয়েছিলেন ৯০ লাখ ৯৫ হাজার ৬০২ টাকা।নির্ভরশীলদের নামে কোন টাকা ছিল না।স্ত্রীর নামে ছিলো ৩৩ লাখ ৯৭ হাজার ১১৪ টাকা ছিলো।২০২৩ সালে এসে স্ত্রীর নগদ টাকা কমে হয়েছে ১১ লাখ ৩১ হাজার ১১৪ টাকা।তবে বেড়েছে নির্ভরশীলদের নামে। শূন্য থেকে...

রাজশাহী নগর ভবন সামনে ২ টি ককটেল বিস্ফোরণ

ডিসেম্বর ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী নগর ভবন সামনে ১ ঘন্টার  ব্যবধানে ২ টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে।মঙ্গলবার রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।তবে এতে কেউ হতাহত হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে প্রথম ককটেলটি বিস্ফোরণ হয় রাজশাহী নগর ভবনের গেটের সামনে।এরপর ১০:৪০ মিনিটের দিকে আবারো আরেকটি ককটেল বিস্ফোরণ হয় একই স্থানে।খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে পরিদর্শন করে।নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

ডিসেম্বর ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: গত (৫ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৬.১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহীর ডিবি কর্তৃক ১ কেজি হেরোইন-সহ গ্রেফতার-১

ডিসেম্বর ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ০৩ ডিসেম্বর ২০২৩ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী সরকারী বালু ঘাট হতে বিকাল ০৫:১০ টায় একজন মাদক ব্যবসায়ীকে ০১ (এক) কেজি হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: সাব্বির রহমান সাকিম (২২)।সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মো: আব্দুল করিম, এসআই (নিরস্ত্র) মো: নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ গত ০৩ ডিসেম্বর ২০২৩ খ্রি. বিকাল ০৫:০০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী সরকারী বালু ঘাটের পানি উন্নয়ন বোর্ডের ড্রিপ মেশিনের...

দীর্ঘ ৫ মাস পর সৌদি থেকে দেশে ফিরেছে প্রবাসীর মরদেহ

ডিসেম্বর ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- মৃত্যুর দীর্ঘ ০৫ মাস পর সৌদি থেকে এপিবিএন এবং ব্র‍্যাকের সহযোগিতায় দেশে ফিরেছে মো: হানিফ নামের একজন প্রবাসীর মৃতদেহ।গতকাল সন্ধ্যায় তার লাশ দেশে ফিরলে আজ সকালে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।এয়ারপোর্ট এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গতকাল রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের (BG340) যোগে দেশে ফিরেছেন রিক্রুটিং এজেন্সি অপশন ম্যানপাওয়ার ওভারাসীজ (আরএল ১৩৮৪) এর মাধ্যমে সৌদি গিয়ে নির্যাতনে মৃত হানিফ এর মরদেহ।ব্র্যাক ও এপিবিএন এর যৌথ সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দীর্ঘ ৫ মাস পর দেশে ফিরেছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আব্দুল মোতালেব এর ছেলে মো: হানিফ (৩৪)।আজ সকালে বিমানবন্দর থেকে লাশ গ্রহণ করেন তার পরিবার। অতিরিক্ত পুলিশ...