বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

সেপ্টেম্বর ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৫(পাঁচ) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ হতে ৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০২১ সালের ডিগ্রী পাশ ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী আগামী ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ হতে ৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত পরীক্ষার দিনসমূহে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১) এর (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শনের উদ্দেশ্যে ৪ (চার) জনের অধিক একত্রে...

আজ রুয়েট ছাত্রলীগের সম্মেলন: আলোচনায় বিতর্কিত ও কোটা সংস্কার আন্দোলনকারীরাও

সেপ্টেম্বর ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী ব্যুরো:- প্রায় ৭ বছর পর আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।বিশ্ববিদ্যালয়টিতে নতুন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিতব্য সম্মেলনের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করেছে শাখা ছাত্রলীগ।মঙ্গলবার সকাল ১০টায় রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়াম চত্ত্বরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।এদিকে রুয়েট ছাত্রলীগের শীর্ষ পদ পেতে প্রত্যাশী নেতা-কর্মীরা কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সম্ভাব্য  নেতাদের কাছে দৌঁড়ঝাপ অব্যাহত রেখেছে।সবাই নিজেদের সাধ্যমত চালিয়ে যাচ্ছে লোবিং।নেতৃত্বে আসতে বিশ্ববিদ্যালয়ের এমন কিছু পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতার নাম এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে; যাদের...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

সেপ্টেম্বর ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১৮ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও কর্ণহার থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৪ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৬ গ্রাম হেরোইন, ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩ ও মাদকদ্রব্য উদ্ধার

সেপ্টেম্বর ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১৭ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-৪ জন, শাহমখদুম থানা-১ জন ও পবা থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka :  : রাজশাহী। ...

জাতীর ঘাড়ে পাথরের মত বসে থাকা স্বৈরশাসকদের পতনের শপথ:

সেপ্টেম্বর ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ১৭ বছর ধরে জাতীর ঘাড়ে পাথরের মত পা চাপা দিয়ে থাকা স্বৈরশাসক দূনীতিবাজ লুটেরা ভোট চোর সরকারকে নামানোর আহবান জানিয়ে রাত আটটায় রাজশাহী নগরীর ঈদগাহ ময়দান সংলগ্ন রাস্তায় স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের রাজশাহী বিভাগীয় রোডমার্চ শেষ হলো।গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে বগুড়া থেকে বিশাল পথ পাড়ি দিয়ে সন্ধ্যায় পৌছে রোডমার্চের বহর।দুপুরের পর থেকেই নেমে আসে নগরীর ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় মানুষের ঢল।বগুড়া থেকে শত শত গাড়ির বহর নিয়ে একশো কিলোমিটারের বেশী পথ পাড়ি দিতে গিয়ে রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষের অভিনন্দনে অভিভূত হন রোডমার্চে অংশগ্রহনকারীরা।রাজশাহীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাবিশ্বে উপেক্ষিত সরকারকে আর সময় দেয়া যায়না।তাদের পাপের ভার পূর্ন হয়ে গেছে। এরা আবারো ক্ষমতায় টিকে থাকার জন্য নানা রকম...

রামেবি’র ৬ কর্মকর্তাসহ ১২ জনকে অব্যাহতি

সেপ্টেম্বর ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের(রামেবি) চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত ৬ জন কর্মকর্তাসহ ১২ জনকে অব্যহতি দেওয়া হয়েছে।বাকি ছয়জন ৬টি অনুষদের ডিন।১৩ সেপ্টেম্বর শনিবার ১২ জনকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসির এক অফিস আদেশ জারি করেন রেজিষ্ট্রার আনোয়ারুল কাদের।যদিও রেজিস্ট্রার আনোয়ারুল কাদের নিজেও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা।৬ জনের নিয়োগ বাতিল করা হলেও রেজিস্ট্রার আনোয়ারুল কাদেরসহ চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আরও চারজন কর্মকর্তা এখনো বহাল।এদিকে, ১২ জনকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি একই সঙ্গে রামেবির ১৩টি পদের জন্য ১৩ জন কর্মকর্তাকে স্থায়ী নিয়োগের জন্য শনিবার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় পত্রিকায়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনোয়ারুল কাদের স্বাক্ষরিত এ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। রামেবি...

রাজশাহীতে গৃহবধূর কাছে ৭ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ওসি ক্লোজড

সেপ্টেম্বর ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গৃহবধূর কাছে ৭ লাখ টাকা ঘুষ দাবির অডিও ভাইরালের পর রাজশাহী জেলার চারঘাট থানার ওসি মাহবুবুল আলম প্রত্যাহার করা হয়েছে।১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধার পর ওসির ঘুষ দাবির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।এর পর রাতেই তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ জারি করেন পুলিশ সুপার সাইফুর রহমান।রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া সেলের মুখপাত্র রফিকুল আলম বলেন, প্রাথমিক তদন্ত করে শনিবার রাতেই চারঘাট থানার ওসি মাহবুবুল আলম প্রত্যাহার করা হয়েছে।তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলছে।তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তি সিদ্ধান্ত গ্রহন করা হবে।গত ১৩ সেপ্টেম্বর দুপুরে নিজের কোয়ার্টারে শয়নকক্ষে ডেকে নিয়ে সাহারা বেগম (২৮) নামের ওই গৃহবধূর কাছে ৭ লাখ টাকা ঘুষ দাবি করেন চারঘাট থানার ওসি মাহবুবুল আলম। এ...

বাংলাদেশ জাতীয় স্কুল, ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সেপ্টেম্বর ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুইদিনব্যাপী বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাস ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ফুটবল, দাবা, হ্যান্ডবল, সাঁতার, ও কাবাডিসহ ৫টি ইভেন্টের ছেলেমেয়েদের খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আহমেদ।এর আগে তিনি বলেন বর্তমান সরকার খেলাধুলায় অগ্রধিকার দিয়েছে কাজেই সবাইকে খেলাধুলায় উন্নতি করার জন্য এগিয়ে আসতে হবে তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণী...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

সেপ্টেম্বর ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১৬ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন,  পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৫ গ্রাম হেরোইন ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

আরএমপি’র পৃথক অভিযানে মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার উদ্ধার; গ্রেফতার ৫

সেপ্টেম্বর ১৬, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে।আরএমপি’র ডিবি পুলিশ ২৯ লিটার দেশী মদ ও ১ বোতল কেরু মদসহ ৪ ব্যক্তিকে ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।আরএমপি’র ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত আসামিরা হলেন পবা থানার নওহাটা হালদার পাড়ার শ্রী বিশ্বনাথ হালদারের ছেলে শ্রী দিলিপ কুমার হালদার(৪৮), একই থানার শ্রীপুরের মো: কাজেম সরকারের ছেলে মো: হাসেম আলী (৩৮), নওহাটা বাজারের মৃত আলহাজ্ব কাজীম উদ্দিনের ছেলে মো: কামরুল হাসান (৪৫) এবং শাহ্মখদুম থানার নওদাপাড়ার মৃত ডা: আব্দুর রহমানের ছেলে মো: আতাউর রহমান (৪৫)।কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত আসামি হলেন মো: রাকিব আলী (২৩)।সে...