রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর উদ্যোগে আরএমপি পুলিশ লাইন্স মাঠে শুরু হলো কমিশনার কাপ ফুটবল, ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৩।২৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ বিকেল ৪:০০ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে কমিশনার কাপ ফুটবল, ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।পুলিশ কমিশনার বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি সুস্থ্য থাকার জন্য নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করতে হবে।বাংলাদেশ পুলিশের ফুটবল,ভলিবল, হ্যান্ডবল ও ক্রিকেট...
সেপ্টেম্বর ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৩ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৮ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৬ জন, রাজপাড়া থানা-৫ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে।যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১১.১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
সেপ্টেম্বর ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে এমটিএফই অ্যপের মাধ্যমে প্রতারণার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে রাজশাহীর আদালতে মামলা হলেও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে রাজশাহীর মূল হোতা ও তাদের সহযোগীরা বলে অভিযোগ উঠেছে।এদের মধ্যে রয়েছে এমটিএফই এর রাজশাহী বিভাগীও প্রধান রাজশাহী রাজপাড়া এলাকার ডালুর ছেলে সবুজ ও তার স্ত্রী সিইও আশা মনি ও তাদের অন্যতম সহযোগী এমটিএফই এর সিইও রাজপাড়া এলাকার খোকোনের ছেলে আব্দুর রহমান বিপ্লব ও তার স্ত্রী সিইও সুমি।জানা গেছে, এমটিএফই অ্যাপে বিনিয়োগ নিয়ে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হলে ২৩ জুলাই আইনজীবী জহুরুল ইসলাম রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন।এতে ‘এমটিএফই’ ছাড়াও ‘আলটিমা উইলেট’ অ্যাপের মাধ্যমে প্রতারণার কথা উল্লেখ করা হয়।আদালতের বিচারক জিয়াউর রহমান আরজিটি মামলা হিসেবে রেকর্ড করার জন্য নগরের রাজপাড়া...
সেপ্টেম্বর ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: আরএমপি ও জেলা পুলিশ, রাজশাহী’র উদ্যোগে মঞ্চায়িত হলো সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্টে সপরিবারে হত্যার নির্মম ঘটনার উপর নির্মিত বাংলাদেশ পুলিশ থিয়েটারের সাড়া জাগানো নাটক ‘অভিশপ্ত আগস্ট’।আজ ২২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০০ টায় জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীতে এ নাটকের ১৩০তম মঞ্চায়ন হয়।দর্শক নন্দিত এ নাটকটি প্রদর্শনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার, রাজশাহী ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী জেলার পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম।নাটকটি ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বিভিন্ন ঘটনাবলীসহ ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের...
সেপ্টেম্বর ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২২ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৮ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-৭ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-২ জন ও দামকুড়া থানা-৪ জনকে আটক করে।
যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ১২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।
...
সেপ্টেম্বর ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (২৩/০৯/২০২৩ খ্রি.) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, তানোর থানা ০৫ জন, মোহনপুর থানা ০৩ জন, বাগমারা থানা ০১ জন, দুর্গাপুর থানা ০১ জন, চারঘাট থানা ০১ জন ও বাঘা থানা ০১ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৪ জনকে মাদকদ্রব্য-সহ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩০০ লিটার দেশিয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।
...
সেপ্টেম্বর ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- চার বছরে শনাক্ত পাঁচগুণ★নেপথ্যে লোক লজ্জা-অসচেতনতা★রাজশাহীতেও সেন্টার স্থাপনের উদ্যোগ: রাজশাহীতে নীরবে বাড়ছে মরণব্যাধি এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা।শুধু রাজশাহীই নয়, প্রাণঘাতী এইচআইভি বা এইডস ভাইরাস আশঙ্কাজনক ভাবে ছড়িয়ে পড়ছে উত্তরের অনেক জেলা গুলোতেও।এইডস নিয়ে কাজ করা একাধিক বেসরকারি সংস্থার (এনজিও) তথ্যমতে, ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শুধুমাত্র রাজশাহীতে এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচগুণ ! স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শরীরে এই ভাইরাসের উপস্থিতি অনেকেই টের পাচ্ছেন না।জানার আগেই তা ছড়িয়ে পড়ছে আরেকজনের শরীরে।কেউ জেনেও গোপন রাখছেন সামাজিক নিগ্রহের ভয়ে।আবার এই ভাইরাসের চিকিৎসাসেবা চালু হলেও তা এখনো অনেকেরই অজানা।এতেই মূলত উদ্বেগ বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, প্রাণঘাতী এইচআইভি নিরাময়ে...
সেপ্টেম্বর ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- করে এই মুক্তা,সাব্বির, শুভ।যাদের মন্ত্রীর অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যাবে না।স্বয়ং রাজশাহীর চারঘাট থানার অফিসার ইনচার্জের বক্তব্যে "টিক অবদ্যা রাজশাহী জেলা"।থানা কম্পাউন্ডে নিজের বিশ্রামকক্ষে কারাগারে থাকা এক ‘মাদক মামলার আসামীর’ স্ত্রীর সঙ্গে রাজশাহীর চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলমের মুখোমুখি আলাপের একটি অডিও ক্লিপ সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।ওই গৃহবধুর কাছে সাত লাখ টাকা ঘুষ দাবি ছাড়াও সেখানে ওসি বলেছেন, নির্বাচন করতে মন্ত্রী (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) আমাকে গাইবান্ধা থেকে চারঘাট থানায় নিয়ে এসেছেন।শুধু তাই নয়, নির্বাচনের আগে মুক্তা, সাব্বির, শুভকে গ্রেপ্তার করা যাবে না।দাবিকৃত ঘুষের টাকা দিলে নির্বাচনের পর মন্ত্রীকে বলে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে বলেও ওই অডিওতে বলতে শুনা গেছে ওসি মাহবুবুলকে।
তিনি...
সেপ্টেম্বর ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় স্কুল মাদারাসা ও কারিগরি উপ-অঞ্চল ও চাঁপা অঞ্চল পর্যায়ের দুইদিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।চুড়ান্ত পর্বের খেলায় ছাত্র ফুটবলে পাবনা,ছাত্রী ফুটবলে চাঁপাইনবাবগঞ্জ, ছাত্র হ্যান্ডবলে চাঁপাইনবাবগঞ্জ, ছাত্রী হ্যান্ডবলে নঁওগা, ছাত্র কাবাডিতে বগুড়া,ছাত্রী কাকবাডিতে জয়পুরহাট ,দাবা বালকে রাজশাহী, বালিকাতে রাজশাহী ও দাবা মধ্যমে জুয়পুরহাট জেলা চ্যাম্পিয়ন হয়েছে।চুড়ান্ত খেলা শেষে গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজয়ী ও বিজীতদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম।এর আগে তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অংশ গ্রহন করতে হবে তাহলে শরীর...
সেপ্টেম্বর ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর হিমাগারগুলোতে এখনো বিপুল পরিমাণ আলু মজুত রয়েছে।কিন্তু এর প্রভাব বাজারে নেই।ভোক্তাদের অভিযোগ, আরও বেশি দামের আশায় হিমাগার থেকে চাহিদামতো আলু বাজারে ছাড়ছে না ব্যবসায়ী সিন্ডিকেট।ফলে আলু উৎপাদনে উদ্বৃত্ত জেলা রাজশাহীতেও এখন খুরচা বাজারে ক্রেতাদের আলু কিনতে হচ্ছে ৫০ টাকা কেজিদরে।হিমাগার ফটক থেকে আড়ত ও পাইকারের মোকাম ঘুরে খুচরা বাজারে পৌঁছতেই কেজিতে দ্বিগুণ হয়ে যাচ্ছে আলুর দাম।এদিকে, আলুর দাম নিয়ন্ত্রণে হিমাগার ছাড়াও পাইকারি ও খুচরা বাজারে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।গত বুধবার রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারের দুটি আড়ত ও দুটি হিমাগারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পৃথক টিম।
এ সময় হিমাগারের আলু ছাড়ের মূল্য চালানি রসিদ না থাকায় বায়া বাজারের...