শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ট্রেন নিরাপত্তার চোখ অন্ধ নিবিঘ্নে ঘটছে নাশকতা, চলছে টিকিট বানিজ্য

এপ্রিল ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:-নতুন নতুন রেলপথ, আনকোরা কোচ, অনলাইন টিকিট ও আইকনিক স্টেশনের মতো অবকাঠামো উন্নয়নে সাড়া ফেললেও নিরাপত্তা প্রশ্নে প্রযুক্তির ধারেকাছেও যেতে পারছেনা বাংলাদেশ রেলওয়ে।যার ফলে রেলের নিরাপত্তায় এখনও চলছে ‘মান্ধাতা আমলের।এখনও রেলস্টেশন ও ট্রেনের কোচের মধ্যেকার নিরাপত্তাও জনবল নির্ভর।যার কারনেই মাঝেমধ্যেই রেল খাতে বড় ধরনের নাশকতাকাণ্ড ঘটিয়েও পার পেয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও রাজনৈতিক সহিংসতার রোষানলে পড়েছিল পুরো রেলপথ।চলন্ত ট্রেনে আগুন,কোচের ভেতরে আগুন, রেলপথ উপড়ে ফেলা, স্লিপার ও স্লিপারের নাট বল্টু খুলে ফেলার মতো কাণ্ড ঘটিয়ে চলেছিল দুর্বৃত্তরা।নাশকতার আশংকায় সর্বদা আশংকিত ছিলো ট্রেন যাত্রীরা।সেই সময় নাশকতা ঠেকাতে তড়িঘড়ি করে কিছু স্টেশন ও কোচের ভেতর ক্লোজ সার্কিট (সিসি)...

চন্দ্রিমা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এপ্রিল ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মো: জাকির হোসেন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মো: আমিরুল ইসলামের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: জাকির হোসেনের বিরুদ্ধে একটি মামলায় ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাজা গ্রেফতারি পরোয়ানা আরএমপি'র চন্দ্রিমা থানায় মুলতবি ছিল।জাকির হোসেনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা পুলিশ।গতকাল রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি জাকির হোসেন তার বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের দিকনির্দেশনায় এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুক...

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার: ১

এপ্রিল ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ২৩ এপ্রিল ২০২৪ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ক্যানেলপাড়া গ্রাম হতে রাত ০৩:০০ টায় একজন মাদককারবারিকে ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম মো: এজাজুল হক ঝাবু (২৮)।মো: এজাজুল হক ঝাবু রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক গ্রামের মৃত: আব্দুল লতিফের পুত্র। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: ইনামুল হক ও ফোর্স-সহ ২৩ এপ্রিল ২০২৪ খ্রি. রাত ০২:৩০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা কলেজ মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ক্যানেলপাড়া গ্রামস্থ জনৈক মো: মিজানুর রহমান (৪৫), পিতা-মৃত: ঝড়–মন্ডলের পদ্মা নদীসংলগ্ন...

বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

এপ্রিল ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৯টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৬ এপ্রিল ২০২৪  খ্রিস্টাব্দ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক আয়োজিত ৪৬ তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট কোর্সে পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা কেন্দ্রসমূহ হলো সরকারি...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮ ও মাদকদ্রব্য উদ্ধার

এপ্রিল ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২৩ এপ্রিল ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৮ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৯ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-৩ জন, শাহমখদুম থানা-৪ জন, পবা থানা-৫ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৪৮.৭০ গ্রাম হেরোইন, ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

প্রখর রৌদ্রতাপে বেঁকে যাচ্ছে রেলপথ, গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

এপ্রিল ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- প্রখর রৌদ্রের তীব্র গরমে রেললাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে–এ শঙ্কায় ট্রেনের গতি কমানোর নির্দেশনা দিয়েছে বাংদেশ রেলওয়ে কতৃপক্ষ।যেসব সেকশন পুরোনো ও ঝুঁকিপূর্ণ, সেখানে রেললাইনের তাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি হলে ৪০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।সংস্থাটির পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, সারাদেশে নয়, বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্থানীয়ভাবে গতি কমানো হবে।উর্ধতন উপসহকারী প্রকৌশলী পথ (পিডব্লিউআই) রেললাইনের তাপ পরিমাপ করবেন।তাপমাত্রা ঐ এলাকায় ৫০ ডিগ্রির বেশি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ট্রেনের গতি কমানোর নির্দেশ দেবে।একই তথ্য জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলামও। তাপমাত্রা...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

এপ্রিল ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২১ এপ্রিল ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল, ৯.৮ গ্রাম হেরোইন, ৩৫০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

এপ্রিল ২১, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২০ এপ্রিল ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৬ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, পবা থানা-১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২ বোতল ফেন্সিডিল, ৩৩.৫ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

বেলপুকুর থানার অভিযানে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ২০, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে অভিযান পরিচালন করে ৪ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি'র বেলপুকুর থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মো: সাইফুল ইসলাম (২৯) রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর এলাকার মো: রুহুল আমিনের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১০ টায় আরএমপি মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়-এর সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম বেলপুকুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বেলপুকুর থানার বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে এক ব্যক্তি মটর সাইকেলে করে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাবে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার অফিসার...

কাটাখালী থানার অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এপ্রিল ২০, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী জেলার পুঠিয়া থানার বেলাল দহ মাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মো: শামিম আলী (৩০) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার গুয়াবাসিনা এলাকার মো: গফফার আলীর ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, আসামি শামিম আলীর বিরুদ্ধে আরএমপি'র কাটাখালী থানায় রাজশাহী আদালতের যৌতুক নিরোধ আইনের একটি মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল।আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাটাখালী থানা পুলিশ।গতকাল ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,...