শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার ফল: রাঙ্গামাটি সেমিতে

জুন ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার দুটি খেলা অনুষ্টিত হয়েছে।গতকাল শুক্রবার (৭ জুন) অনুষ্টিত খেলায় রাঙ্গাামাটি জেলা ৪-০ স্বাগতিক রাজশাহী জেলাকে হারিয়ে সেমিতে উঠেছে।বিজয়ী দলের পক্ষে সুইচিং মারমা ও পাইনুমা মারমা ২টি করে গোল করেন। দিনের অন্য খেলায় জামালপুর জেলা ১-০ গোলে নারায়নগঞ্জ জেলাকে হারায়।বিজয়ী দলের মাইমা আক্তার জয়সুচক গোলটি করেন।আজকের খেলায় মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ,ময়মনসিংহ ও দিনাজপুর জেলা অংশ নেবে।রেফারীর দায়িত্ব পালন করেন সোহানা ও খাদিজা।তাদের সহযোগিতা করেন আলেয়া, শাহীন শ্রাবন্তী, উর্মি বর্মন, খাদিজা, মাহফুজা রাহাত ও আখিমুনি। IPCS News : Dhaka : বাবুল : রাাজশাহী। ...

র‌্যাব-৫ এর অভিযান হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক-১

জুন ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্প হেরোইনসহ ১জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটককৃত হলেন চাঁপাই নবাবগঞ্জ জেলার কোদালকাটি ভাটপাড়ার মোঃ রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ শাহানাজ বেগম (৪৮)।আটকের সময় তার নিকট থেকে ৪শত গ্রাম হেরোইন ও নগত ১৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। গত শুক্রবার (৭জুন) দিনগত রাত সাড়ে ৮টায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে চাঁপাই নবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ রাজশাহী জানান। IPCS News : Dhaka : বাবুল : রাাজশাহী। ...

নগরীতে মাসব্যাপী বৃক্ষায়ন কর্মসূচির উদ্বোধন

জুন ০৬, ২০২৪

নিউজ ডেস্কঃ রাাজশাহী:- রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় দ্যা স্মাইলিং ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির ‘বৃক্ষায়ন’ এর উদ্বোধন করা হয়েছে।রাজশাহীর মুক্তমঞ্চ সংলগ্ন বট বৃক্ষের নিচে আসন গ্রহন করেন।গত বুধবার(৫জুন) দুপুরে নগরীর লালনশাহ পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে প্রায় নগরীতে মাসব্যাপী চার হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম, চীফ কমিউনিটি অফিসার আজিজুল ইসলাম, ফাহাদ একাডেমী ফর বায়োলজীর পরিচালক ডঃ ফাহাদ ইবনে মাহফুজ, রূপসী বাংলা মহিলা সংস্থার ডিরেক্টর মোঃ ইমরান হোসেন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ১৪ নং ওয়ার্ড...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৯ ও মাদকদ্রব্য উদ্ধার

জুন ০৬, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (৫ জুন ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, শাহমখদুম থানা-১৫ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে। যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৬ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৮ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২৪.২ গ্রাম হেরোইন ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাাজশাহী। ...

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

জুন ০৬, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মোসা: পারুল বেগম (৪২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মান্দারী গ্রামের মো: হানিফের স্ত্রী।বর্তমানে সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ফুলতলী এলাকায় বসবাস করে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা...

ঈদের আগে-পরে ১০ দিন রেলওয়ে কর্ম-কর্তাদের ছুট বাতিল, ডিউটি বাধ্যতা মূলক

মে ২৯, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ঈদের সময় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে বেশ কয়েকটি কর্মপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।এরমধ্যে নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে।আসন্ন ঈদ উল আযহার আগে ও পরে যাত্রী নিরাপত্তা,ও যাত্রী সেবা নিশ্চিতে ট্রেনের শিডিউল বিপর্য় রোধে পশ্চিম রেল কি কি পদক্ষেপ গ্রহন করেছেন, এমন প্রশ্নের জবাবে পশ্চিম রেলের মহাব্যস্থাপক অসীম কুমার তালুকদার বলেন,মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে 'ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলনে' বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের...

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

মে ২৯, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- আজ বুধবার (২৯ মে ২০২৪) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।এ দিবস উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আরএমপি সদর দপ্তরে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস ২০২৪।শান্তিরক্ষী দিবস ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় ছিল “Fit for the future, building better together” রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: মাসুদুর রহমান ভূঞা, বিপিএম, প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,...

আরএমপি ডিবি’র অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার; দুই অপহরণকারী গ্রেপ্তার

মে ২৯, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকা হতে এক ব্যক্তিকে অপহরণ করার ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।এসময় আসামিদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুরের মো: বরজাহান আলীর ছেলে মো: আকাশ আলী শিমুল (২৫) ও একই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সাব্বির আহমেদ মুন্না (২৬)।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা গ্রামের নুরনবী অন্তর নামের এক ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে নগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকায় বসবাস করেন।গত ২৮ মে ২০২৪ দুপুর সাড়ে ১২ টায় আসামি আকাশ, সাব্বিরসহ কয়েকজন ভিকটিম নুরনবী ও তার স্ত্রীর বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগ তুলে মারপিট করে। এরপর নুরনবীকে ভয়ভীতি দেখিয়ে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

মে ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২৭ মে ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানা-৩ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-২ জন ও শাহমখদুম থানা-২ জনকে আটক করে। যার মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাাজশাহী। ...

রাজশাহী কলেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্যাপন

মে ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ রাাজশাহী:- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁব মননশীল ও সৃষ্টিশীল কর্মের দ্বারা বিশ্বমানবতার মলিনতা ও দীনতা ঘুচিয়ে শুচিশুভ্র বিশ্ববোধ জাগ্রত করেছেন।অপর দিকে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি।তিনি বাঙালি জাতীয়তাবাদ, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার কবি।তাঁদের বিচিত্র সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছে।অগ্নিবীণা সাহিত্য পরিষদ, বাংলা বিভাগের উদ্যোগে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার (২৬মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিবস উদ্যাপন করা হয়েছে।সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রবীন্দ্র-নজরুল জয়ন্তী এর আনুষ্ঠানিকতা শুরু হয়।রাজশাহী কলেজ অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০ টায় শুরু হয় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক...