শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ৯টি মামলার অভিযোগপত্র দাখিল, শেখ হাসিনাসহ আসামি ৫২৯

সেপ্টেম্বর ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহীতে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুটি হত্যাসহ মোট ৯টি মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।মামলা গুলো তদন্ত করেছে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।এসব মামলায় অভিযুক্ত হয়েছেন মোট ৫২৯ জন।সম্প্রতি কয়েকদিনে মামলাগুলোর অভিযোগপত্র দাখিল হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক।৩ আগস্ট বুধবার দুপুরে তিনি বলেন, কয়েকদিন ধরেই একটা-দুটো করে মামলার চার্জশিট পাচ্ছি।তবে আজ কোনো চার্জশিট আসেনি।কয়েকদিনে মোট ৯টি মামলার চার্জশিট এসেছে।সংশ্লিষ্ট আদালতে সেগুলো দাখিল করা হয়েছে। জুলাই আন্দোলনে রাজশাহীতে দুজন শহীদ হন।এ ঘটনায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, রাজশাহীর সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জনকে আসামি...

ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলা ছাত্রদল নেতাকে বহিস্কারের দাবিতে উত্তাল রাবি ছাত্রীরা

সেপ্টেম্বর ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলা ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে বহিষ্কারের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়।বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিলনকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন জুলাই-৩৬ হলের ছাত্রীরা।এ সময় তারা ‘ইভটিজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, নারীদের বুলিং করে, প্রশাসন কী করে ? ইভটিজারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ বলে নানা স্লোগান দিতে থাকেন।বিক্ষোভ থেকে ছাত্রীরা ছাত্রদল আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার, মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা চাইওয়ার শর্ত দেন। এছাড়া সাইবার বুলিং সেল গঠন, ফেসবুকে যাবতীয় অশালীন মন্তব্যের জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা।ছাত্রদল নেতাআনিসুর রহমান মিলন বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হল শাখা ছাত্রদলের...

দিনাজপুরে জীবন মহল বিনোদন কেন্দ্রে তাণ্ডব

সেপ্টেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর জেলা সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে বিরল উপজেলার কাঞ্চন মোড়সংলগ্ন জীবন মহল বিনোদন কেন্দ্রে ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।সরেজমিন দেখা যায়, প্রধান ফটক তালাবদ্ধ।দর্শনার্থী নেই, কর্মচারীদের মধ্যে হতাশা।ভেতরে সর্বত্র ধ্বংসস্তূপ ভাঙা মূর্তি, উল্টে দেওয়া শিশুদের ট্রেন, ছড়িয়ে-ছিটিয়ে থাকা চেয়ার। দরবার শরিফে অগ্নিসংযোগে পুড়ে গেছে ধর্মীয় বই, ওষুধ ও অন্যান্য সামগ্রী।ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী জামে মসজিদও।দুটি মাইক্রোবাস, ৫ জন সংবাদকর্মীর মোটরসাইকেল, টিকিট কাউন্টার, রিসোর্টের কক্ষ, পিকনিক স্পটের টেবিল, সিসি ক্যামেরা ও ১৫টি টেলিভিশনসহ বিপুল সম্পদ ভাঙচুরের শিকার হয়। বিনোদন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মজিবুর রহমান জানান, ২০০৪ সালে আনোয়ার চৌধুরী জীবন ছয় একর...

নবাবগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায় বৈচিত্র আনার উদ্যোগ

সেপ্টেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইসলামিক রিলিফ-কানাডার অর্থায়নে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে পরিচালিত (সার্পোট) প্রকল্পের আওতায় বসতবাড়ীতে জলবায়ু সহনশীল সমন্বিত মডেল খামার কার্যক্রম চলছে।এরই ধারাবাহিকতায় (৩১ আগস্ট রবিবার ২০২৫) নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের শেরনগর উত্তরপাড়া স্বনির্ভর দলের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান।তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশকে সময়োপযোগী এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে সারা বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর।বসতবাড়ীতে জলবায়ু সহনশীল সমন্বিত মডেল খামার একটি সময়োপযোগী পদক্ষেপ, যা ঝুঁকিপূর্ণ...

আরএমপি ডিবি’র অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-১

আগস্ট ৩১, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: মেহেদী হাসান (৩২) রাজশাহী জেলার বাঘা থানার খাগড়াবাড়িয়া এলাকার মো: আ: রাজ্জাকের ছেলে।বর্তমানে সে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার বাসিন্দা।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার)-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার কাজলা এলাকায় এক বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই রিমন...

পশ্চিমাঞ্চলের মত পূর্বাঞ্চল রেলে পন্টেজ চার্জের ভিত্তিতে ট্রেনে ভাড়া বাড়াতে যাচ্ছে রেল

আগস্ট ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে কৌশল অবলম্বন করে পন্টেজ চার্জ বা মাশুল আরোপের মাধ্যমে ট্রেনের ভাড়াতে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ে।এতে করে ট্রেন ভ্রমণকারীদের উপর চাপ বাড়বে।এসংক্রান্ত একটি প্রস্তাব সম্প্রতি রেল ভবনে পাঠানো হয়েছে।এটি এখন যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। নাম প্রকাশ না করে রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান, সর্বশেষ ৯ বছর আগে ট্রেনে ভাড়া বাড়ানো হয়।গত সরকার একাধিকবার ভাড়া বাড়ানোর উদ্যোগ নিলেও জনরোষের আশঙ্কায় তা থেকে সরে আসে রেলওয়ে।কিন্তু এবার রেলওয়ে কৌশল অবলম্বন করে সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে পন্টেজ চার্জ বা মাশুল আরোপের মাধ্যমে ট্রেনে ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে। পন্টেজ চার্জ কি:- পন্টেজ চার্জ হচ্ছে রেলপথের মধ্যে কোনো সেতু বা সমজাতীয় অবকাঠামো পড়লে ভাড়ার সঙ্গে নির্ধারণ করা বাড়তি মাশুল।সে ক্ষেত্রে...

রাজশাহীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আগস্ট ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী নগরীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে সামিউল আলিম জয় (২৮) নামের এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যার।জয় জেলার চারঘাট উপজেলার নন্দনগাছী গ্রামের জালালের ছেলে।রাজশাহীর দুর্গাপুর উপজেলা কুহাড় এলাকা থেকে রবিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।সোমবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র‌্যাব জানায়, সামিউল আলিম জয় পরিবার নিয়ে গত চার বছর ধরে নগরীর সাধুরমোড় এলাকার একটি বাড়িতে বসবাস করছিলেন।একই বাসায় পাশাপাশি ইউনিয়ে থাকতো ভিকটিম কিশোরী।এই সুবাদে জয়ের সঙ্গে ভিকটিম কিশোরীর সম্পর্ক গড়ে উঠে। এ অবস্থায় গত ১৫ জুন বাড়িতে কেউ না থাকায় বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ করে জয়।পরে বিভিন্ন সময় বিভিন্নস্থানে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ধর্ষণ করে।সর্বশেষ গত ১২ আগস্ট ধর্ষণ  করা হয়।তবে...

শুধু লাভের জন্যই নয়, পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: বিভাগীয় কমিশনার

আগস্ট ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি বলেছেন, বাণিজ্যিকভাবে মাছ চাষ লাভজনক হলেও আমাদের পরিবেশ, ধর্মীয় ও সাংস্কৃতিক চিন্তার বাইরে যাওয়া যাবে না।আমাদের প্রকৃতি উপযোগী মাছ উৎপাদন করতে হবে।শুধু লাভের জন্য নয়, পরিবেশ সংরক্ষণ করেই মাছ উৎপাদন করতে হবে।জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে গতকাল রবিবার (২৪ আগস্ট) রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তর আয়োজিত মৎস্যভবনের সম্মেলনকক্ষে ‘মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খোন্দকার আজিম আহমেদ বলেন, আমাদের প্রাকৃতিক পরিবেশ কী কী মাছ উৎপাদনের উপযোগী তা ভালোভাবে বুঝতে হবে।মৎস্যখাদ্যে বা পশুখাদ্যে ক্ষতিকর হরমোন মেশানোর ফলে বিভিন্ন রোগবালাই সৃষ্টি হলে সকলের জন্য তাক্ষতির কারণ হবে।এসময় মাছের রোগবালাই দমনে প্যাথলজি...

৯ম সিতো-রিউ কারাতে ওপেন চ্যাম্পিয়ানশীপ সিতো-রিউ কারাতে রাজশাহীর সাফল্য

আগস্ট ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ঢাকায় অনুষ্ঠিত ৯ম সিতো-রিউ কারাতে ওপেন চ্যাম্পিয়ানশীপ মিরপুর ইনডোর স্টেয়ামে অনুষ্ঠিত হয়।উক্ত চ্যাম্পিয়ানশীপে সারা দেশ থেকে প্রায় ১ হাজারেরও বেশী ছেলে-মেয়ে অংশ গ্রহন করে।বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন রাজশাহী প্রধান কার্যালয় থেকে ১৫জন খেলোয়াড়, একজন কোচ ও আটজন রেফারি অংশগ্রহন করে।চ্যাম্পিয়নশিপে মোট ৫টি স্বর্ণ, ৯টি রৌপ্য, ১১টি ব্রােঞ্জ পদক অর্জন করে।পদকপ্রাপ্তরা হলো, মোসাঃ মাদিহা চৌধুরী- ৩টি স্বর্ণ পদক পেয়ে সেরা পুরস্কারে ভূসিত হয়।ইয়াসিন আলী-১টি রৌপ্য ও ১ টি ব্রােঞ্জ।মোঃ অর্ণব হোসেন-১টি রৌপ্য ও ১ টি ব্রােঞ্জ।মোঃ অরণ্য-১টি স্বর্ণ ও ১টি রৌপ্য।মোঃ হাসান আজমাইন-২টি ব্রােঞ্জ। মোঃ তোফাজ্জেল হোসেন-১টি রৌপ্য ও ১ টি ব্রােঞ্জ।নিশাত নাওয়াল স্বচ্ছ -১টি রৌপ্য ও ১ টি ব্রােঞ্জ।মোঃ আবিদ ফয়সাল তালুকদার-১টি রৌপ্য।মোঃ তামান্না ইয়াসমিন...

রেলপথে বালু পরিবহনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

আগস্ট ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ভৌগলিক বৈশিষ্ট্যের কারণে প্রাকৃতিক বালু ও পাথরে সমৃদ্ধ জেলা পঞ্চগড়।সীমান্তঘেঁষা ছোট-বড় নদনদী বয়ে চলা এ অঞ্চলের সমতল ভূমিতে খনিজসম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ট্রাকযোগে এই সম্পদ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করলেও সম্প্রতি রেলপথে বালু পরিবহনের সুযোগ সৃষ্টি হওয়ায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।তবে সম্ভাবনার এই দ্বার খুলতে না খুলতেই রেল বিভাগে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।ব্যবসায়ীরা বলছেন, মালবাহী ট্রেনে বালু পরিবহনের ট্যারিফ অনুমোদনের জন্য সংশ্লিষ্ট রেল কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ আর্থিক সুবিধা দিতে হচ্ছে।ব্যবসায়ীদের তথ্যমতে, একটি দশ চাকার ট্রাকে ১০-১৫ হাজার টাকার বালু ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁ, বগুড়ায় পরিবহনে ব্যয় হয় প্রায়...