শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভিআইপি আসনে ফের খালেদা, মাঠে জামায়াতও প্রস্তুত

নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় রাজনৈতিক মাঠে সরব আলোচনা শুরু হয়েছে। বিএনপি প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই জেলার রাজনীতিতে নতুন উত্তাপ দেখা দিয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বগুড়া বরাবরই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। তবে এবার সেই ঘাঁটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে জামায়াতে ইসলামী।বগুড়া-৭ আসনটি গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত। দলীয়ভাবে এটি বিএনপির ‘ভিআইপি আসন’ হিসেবে পরিচিত, কারণ এখান থেকেই একাধিক বার প্রার্থী হয়েছেন খালেদা জিয়া। যদিও তিনি কখনো এ আসনের সাংসদ হিসেবে দায়িত্ব নেননি, প্রতিবারই আসনটি ছেড়ে দিয়েছেন উপনির্বাচনের জন্য। তবু স্থানীয় নেতাকর্মীরা এই আসনকে জিয়া পরিবারের উত্তরাধিকার বলেই মনে করেন। স্বাধীনতার পর থেকে মূল নির্বাচন...

আফগান যুবরা সিরিজে ফেরালো সমতা ফয়সাল খানের সেঞ্চুরী

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ফয়সাল খানের শতক ও মাহবুব খানের অর্ধ শতকে সহজ জয়ে আফগান যুবরা সিরিজে ফেরালো সমতা।৫ ম্যাচে সিরিজের ১ম ওয়ান্ডেতে বগুড়ায় হারে আফগান যুবরা।গতকাল বুধবার (৫নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ফয়সাল খানের শতক ও মাহবুব খানের অপরাজিত অর্ধ শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ কওে ২৭৫ রান।ফয়সাল খান ২টি ছক্ক ও ১৪ টি বাউন্ডারির কওে ১০৫ বলে তুলে ১০০ রান।মাহবুব খান ৬৮ রানে অপরাজিত থাকে।বাংলাদেশের আজিজুল হাকিম তামিম ৪১ ও আল ফাহাদ ৫২ রানে ২টি করে উইকেট নেন।বাংলাদেশের যুবরা ২৭৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৭৩ রানেই থেমে যায়।ফলে আফগান ১০২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে।বাংলাদেশের কালাম ৭১ ও রিজান হোসাইন ৫২ রান করে। আফগানের বায়তুল্লাহ শাহীন ৪০ রানে ৪টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং...

ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ফল

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- একদিন বিরতী পর আবারো শুরু হয়েছে ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট জোন-সি রাজশাহী ভেণ্যু অঞ্চলের খেলা।গতকাল বুধবার (৫নভেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত খেলায় সফররত দিনাজপুর নারী হকি দল ৫-০ গোলে জযপুরহাট জেলা নারী হকি দলকে হারায়।বিজয়ী দলের পক্ষে জামিলা ২,মাইশা,দিপিকা ও আনিকা ১টি করে গোল করে।দিনের অন্য খেলায় স্বাগতিক রাজশাহী ৩-০ গোলে সফররত রংপুর জেলা নারী হকি দলকে হারায়।আজকের খেলায় স্বাগতিক রাজশাহী, দিনাজপুর, জয়পুরহাট ও ঠাকুরগাঁও জেলা নারী হকি দল অংশ নেবে। IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী্। ...

খাদ্যের মান ও পুষ্টি বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্লাজমা প্রযুক্তি ব্যবহার করে খাদ্যের মান উন্নয়ন এবং এতে মাইক্রোনিউট্রিয়েন্ট বা ক্ষুদ্র পুষ্টি উপাদান বৃদ্ধিতে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে।বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের গবেষণা দল ‘প্লাজমা বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগার’-এ পরিচালিত গবেষণায় এই সাফল্য অর্জন করে।গবেষণায় এ প্রযুক্তি ব্যবহার করে ফসলের মাইক্রোনিউট্রিয়েন্টের পরিমাণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধিতে সুফল পেয়েছেন।গবেষণার নেতৃত্ব দেন জীববিজ্ঞান ইনস্টিটিউটের পিএইচডি গবেষক মামুনুর রশিদ, এবং তত্ত্বাবধান করেন ল্যাব পরিচালক অধ্যাপক মামুনুর রশিদ তালুকদার। গবেষণার ফলাফলে দেখা গেছে, প্লাজমা প্রক্রিয়াকরণের মাধ্যমে ধানের জিঙ্কের পরিমাণ ৫৯ শতাংশ, আলুতে ২০৪ শতাংশ এবং বেগুনে ৮৮ শতাংশ...

পিনাকী ভট্টাচার্যের বাড়ির দরজায় আগুন দেওয়ার অভিযোগ; পুলিশ তদন্তে

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ ফ্রান্সে বসবাসকারী ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি দরজায় আগুন লাগানোর অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন ‘শ্যামাপাখি’ নামের বাড়ির প্রবেশদ্বারে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার বিবরণ দেয়ার পাশাপাশি তিনি পরিবারের নিরাপত্তার দাবি জানান এবং দায়ীদের ধরার আহ্বান জানান। পোস্টে তিনি বলেন, বাড়িতে তাঁর বৃদ্ধা মা থাকেন—এ ধরনের আক্রমণের সাহস কার হয় তা জনগণ বিচার করবে। তিনি ক্ষোভভরা ভাষায় জানিয়েছেন, এ ঘটনার উদ্দেশ্য রাজনৈতিক, তবে তাকে কোনোভাবে স্তব্ধ করা যাবে না।স্থানীয়দের কিছুজনের ধারণা, দুই যুবক মাদক সেবন করে চলে যাওয়ার সময় দরজায় পত্রখানি বা অন্য কোনো উপকরণ ফেললে...

ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টেফল

নভেম্বর ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট জোন-সি রাজশাহী ভেণ্যু অঞ্চলের খেলা গতকাল সোমবরা (৩নভেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত হয়।১ম খেলায় সফররত ঠাকুরগাও জেলা নারী হকি দল ২-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলা নারী হকি দলকে হারায়।বিজয়ী দলের পক্ষে রেখা ও রিতু ১টি করে গোল করে।ঠাকুরগাও এর লিপা ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়। দিনের অন্য খেলায় দিনাজপুর জেলা নারী হকি দল ২-০ গোলে রংপুর জেলা নারী হকি দলকে হারায়।বিজয়ী দলের পক্ষে আনিকা একাই ২টি গোল করে।দিনাজপুর জেলার আন্নিকা ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়।আজ বিরতী।কাল মঙ্গলবার জয়পুরহাট, দিনাজপুর জেলা, স্বাগতিক রাজশাহী ও রংপুর জেলা অংশ নেবে। IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী। ...

নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল: রাজশাহী বিভাগে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়ে আইজিপি

নভেম্বর ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহীতে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিলশেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ আয়োজনে এ সভা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, নির্বাচন কমিশনই নির্বাচনের মূল দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের...

হিলি স্টেশনে মিথ্যা ঘোষণায় ৫৮০৫ কেজির ভায়াগ্রা চালান বাজেয়াপ্ত ও জরিমানা

অক্টোবর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ চায়না ক্লে পাউডার ঘোষণায় ভারত থেকে আমদানি করা ৫ হাজার ৮০৫ কেজি সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা) আটক করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভায়াগ্রা চালান হিসেবে চিহ্নিত।রংপুর কাস্টমস এক্সাইস ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন হিলি স্থলবন্দরে এই বিপুল পরিমাণ ওষুধের কাঁচামাল জব্দ করেছিলেন কাস্টমস কর্মকর্তারা।উজালা পেইন্ট নামের আমদানিকারক প্রতিষ্ঠানকে এরইমধ্যে ২ কোটি ৯৪ লাখ টাকা শুল্ক-করসহ জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় চালানটি (ওষুধের কাঁচামাল) রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) ভ্যাট বিভাগের এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, আমদানি করা চায়না ক্লে’র মধ্যে বিশেষ কায়দায় আমদানি হয়েছে ঘোষণা বহির্ভূত ওষুধের কাঁচামাল। তাও...

নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক কারাগারে

অক্টোবর ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী নার্স বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।অভিযুক্ত  চিকিৎসকের নাম আহসান হাবিব (২৯)।তাঁর বাড়ি নওগাঁ।তিনি রাজশাহীতেই থাকেন।গত ৮ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনাটি ঘটে। এমবিবিএস চিকিৎসক আহসান হাবিব ওই প্রতিষ্ঠানটির আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।ভুক্তভোগী নার্স (২৫) অন্য একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত।বিয়ের প্রলোভন দেখিয়ে চিকিৎসক আহসান হাবিব তাঁকে আল-আরাফাহ ক্লিনিকে নিজের চেম্বারে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে তাঁর অভিযোগ।এজাহারের বর্ণনা অনুযায়ী, দুবছর আগে ওই নার্স...

রাজশাহীতে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর ভিডিও পোস্টদাতা ফাইজা আটক

অক্টোবর ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল।গ্রেপ্তারকৃতের নাম শেখ মিফতা ফাইজা (১৯)।সে নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে। জানা যায়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতঃ কটূক্তিমূলক বক্তব্য দেয় এবং শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দেয়। পরবর্তীতে সে ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ...