বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
এপ্রিল ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা আটপাড়া উপজেলার দূওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে গত রবিবার রাত সাড়ে আটটার দিকে পারিবারিক জেরে আপন ভাতিজার পিটুনিতে চাচা কাওছার ইমরান বাবুল (৫৫) নামে একজন আওয়ামীলীগ নেতা নিহত হয়েছে।তিনি উপজেলার তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
অভিযুক্ত বাপ্পি (২২) নিহতের ছোটভাই কামরুজ্জামান কামালের ছেলে। কামরুজ্জামান কামাল প্রায় আড়াইমাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনিও দূওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।আটপাড়া থানার ওসি আসরাফ হোসেন নিহত ঘটনার তথ্য নিম্চিত করেছেন।স্থানীয়রা ও পুলিশ জানায়,চাচা বাবুলের সাথে ভাতিজা বাপ্পীর পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে গত রবিবার রাতে বাড়িতে চাচা বাবুলকে পিটিয়ে গুরুতর আহত করে ভাতিজা বাপ্পী। পরে ঘটনাস্থলেই মারা যান আওয়ামী লীগের এই নেতা।
আটপাড়া...
এপ্রিল ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের উজানি পাড়া (১১এপ্রিল) শুক্রবার ভোরে বসত ঘর আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।১১ এপ্রিল শুক্রবার ভোরে প্রতিবেশীর লোকজন আঃ কাদির ও কাকন মিয়া নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে দেখতে পায় আবু কালাম (৪৫) এর ঘরে আগুনের লেলিহান।তখন আগুন নিভানোর জন্য তাদের ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে যে যার মত পারে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজনসহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বসতঘরসহ ঘরে থাকা মালামাল সব কিছু পুড়ে ছাই হয়ে যায়,ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৫লক্ষ টাকা।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বাড়ির মালিক আবু কালাম (৪৫) ও তার ভাই তৌহিদ মিয়ার (৩৫) মাকে রেখে জীবিকার তাগিদে ঢাকা গার্মেন্টসে চাকরি করে গত দুই বছর আগে...
এপ্রিল ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনায় চাঁদা না দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।শুক্রবার বিকেলে নেত্রকোনা সদর উপজেলার হাটখলা বাজারে মৌগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রেনু মিয়া ও তার লোকজনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়।
আবুল কালাম আজাদ রেনু মিয়া নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি।আর ভুক্তভোগী মাওলানা আনিসুর রহমান একই ইউনিয়নের হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বড় গরদী বাগানবাড়ী মসজিদের ইমাম।হেফাজত নেতার বাড়িতে হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে হাটখলা বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন-হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আবদুল কাইয়ুম, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির...
এপ্রিল ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণার মদনে আজিজুল ইসলাম (২২) ও রিমা আক্তার (১৯) নামের স্বামীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার বিকেলে উপজেলার বাঁশরী কান্দাপাড়ার নিজ বাড়ির পিছন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়৷ আজিজুল ইসলাম বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে। তারই স্ত্রী রিমা আক্তার একই উপজেলার ইমদাদপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ৭ মাস আগে প্রেমের সম্পর্ক করে আজিজুল ইসলাম বিয়ে করেন রিমা আক্তারকে। পরে দুই জনেই চট্টগ্রামে পোশাক শ্রমিকের কাজ নেয়। এবার পরিবারের লোকজনের সাথে ঈদ করতে বাড়িতে আসে। আজ বুধবার চট্টগ্রাম যাওয়ার জন্য বাসের টিকিটেও সংগ্রহ করে। রাতে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। কিন্তু বিকেলে বাড়ির পিছনে রেইনট্রি গাছে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশী লোকজন।পরে...
এপ্রিল ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুড়া গ্রামের চাঞ্চল্যকর আনোয়ারুল ইসলাম আনোয়ার (২৫) হত্যাকান্ডের দায়ে মোঃ রাজা মিয়া (২২)নামক একজনকে ফাঁসি মামলার অপর তিন আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।আজ সোমবার (৮এপ্রিল) বিকাল ৪টার দিকে নেত্রকোনার জেলা জজ মোঃ হাফিজুর রহমান আসামীদের উপস্থিতিত্বে এই রায় প্রদান করেন।মামলার সংক্ষিপ্ত বিবরনে প্রকাশ,জেলার মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুড়া গ্রামের মোঃ ফজলুল করিমের পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার এর সাথে তারই প্রতিবেশী মোঃ ফয়েজ উদ্দিনের পুত্র রাজা মিয়ার পূর্ব শত্রুতা ও মামলা মোকাদ্দমা চলে আসছিল।
এরই জের ধরে বিগত ২০০৯ সালের ২১ জুন বিকাল ৫ টার দিকে আনোয়ারুল ইসলাম আনোয়ার আসরের নামাজ আদায়ের জন্য তার বসত বাড়ীর সামনের পুকুর পাড়ে অজু করছিল।এ সময় রাজা মিয়া ধারালো অস্ত্র নিয়ে...
এপ্রিল ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মদনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ওজিবুর রহমান (৩২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তার ওজিবুর রহমান নেত্রকোনার আটপাড়া উপজেলার চাড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।আজ বুধবার সকালে ময়মনসিংহ র্যাব-১৪, কিশোরগঞ্জ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো.আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব জানায়, গত বছরের ২৫ অক্টোবর প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন জসিম উদ্দিন ওরফে কালা মিয়া (৪৫)।রাতে বাড়ি না ফেরায় সকালে তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন।দুপুরে তারা খবর পান মদন উপজেলার বারড়ী বাজারে কালা মিয়ার ব্যবহৃত অটোরিকশাটি পড়ে আছে।
পরে...
এপ্রিল ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণা হাওর অধ্যুষিত জেলার বোরো ফসল রক্ষার ডুবন্ত বাধঁ নির্মাণে নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হলেও থেমে নেই দুর্নীতি।চলছে বাধঁ নির্মাণ কাজে হরিলুট ৭০,পার্সেন্ট কাজ শেষ হয়েছে দাবী করছেন কৃষকগণ। সরজমিনে গিয়ে দেখা যায় হাওরে আগাম বন্যার কবল থেকে ৪১ হাজার হেক্টর বোরো ফসল রক্ষা বাধেঁর জন্য ১১৯টি স্কিমের ১৪৭ কিলোমিটার ডুবন্ত বাধঁ সংস্কার কাজে নানা অনিয়মে কৃষক ও হাওর পারের মানুষের মাঝে তদন্তের দাবি উঠেছে।
পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কর্মকর্তাদের যোগসাজসে বাধঁ নির্মাণ প্রজেক্ট শুরুতেই পিআইসিদের নামের তালিকায় অনিয়ম দেখা দিয়েছে। পিআইসিদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে।নেত্রকোণা জেলায় ১৯১ বাধঁ সংস্কার কাজ চলছে।এরমধ্যে খালিয়াজুরী উপজেলায়...
মার্চ ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- সংস্কার চলমান প্রক্রিয়া।সংস্কার চলমান রেখেই নির্বাচন দেওয়া সম্ভব।নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ফিরিয়ে আনতে হবে।তাই দ্রুত নির্বাচন দেন।বুধবার বিকেলে নেত্রকোনায় এক ইফতার মাহফিলে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী। শহরের পুরাতন কালেক্টরেট মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
তিনি বলেন, যারা বিএনপিকে রাজনীতি থেকে সরানো করার চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে।বিএনপি’র নেতা-কর্মীরা নিজের জীবন বাজি রেখে রাজনীতি করেছে, নির্যাতনের শিকার হয়েছে।তাদেরকে কিন্তু মানুষ এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ড্যানী বলেন, দেশের সর্বস্তরের জনগণ আপনাদের সমর্থন দিয়েছে। সেই সমর্থন প্রত্যাহার করার সময় চলে...
মার্চ ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার খালিয়াজুরীতে পুকুরে ডুবে সুনু মিয়া (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।তবে সুনু মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।আজ বুধবার সকালে উপজেলা সদরের উত্তরহাটি এলাকার একটি পুকুরের পানিতে ভাসামান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।এরআগে মঙ্গলবার সকালে বাড়ির পাশের ওই পুকুরে গোসলে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন।খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।সুনু মিয়া খালিয়াজুরী উপজেলা সদরের উত্তরহাটী এলাকার ধলাই মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশের ওই পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন সুনু মিয়া।খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি।পরে বুধবার সাকলে পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।খালিয়াজুরী থানার...
মার্চ ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার কলমাকান্দায় ব্যবসায়ী মিলন মিয়াকে গলা কেটে হত্যার দায়ে একজনকে মৃত্যুদন্ড অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুর রহমান আসামীদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী হলেন কলমাকান্দা উপজেলার কালাইকান্দি মোঃ মজিবুর রহমানের পুত্র মোঃ শাহজাহান মিয়া আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী হলেন হরিনাকুন্ড গ্রামের মনসুর আলীর পুত্র আবুল বাশার ওরফে বাদশা মিয়া।
মামলার সংক্ষিপ্ত বিবরনীতে প্রকাশ, কলমাকান্দা উপজেলার কালাইকাম্দি গ্রামের কালাচাঁন মিয়ার পুত্র কাপড়ের দোকান, টেইলার্স, বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মিলন মিয়া ও তারই পার্শ্ববর্তী দোকানদার একই গ্রামের মজিবুর রহমানের পুত্র বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী...