বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গণঅভ্যুত্থানের আগে বিশ্ববিদ্যালয়গুলো মাস্তানদের নিয়ন্ত্রণে ছিলো

নভেম্বর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- গণঅভ্যুত্থানের আগে বিশ্ববিদ্যালয়গুলো মাস্তানদের নিয়ন্ত্রণে ছিলো।তখন হলগুলো অত্যাচারের স্থান ছিলো বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সমাজবিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদ। বুধবার দুপুরে নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত নেত্রকোণা বিশ্ববিদ্যালয়) এ 'কেমন বিশ্ববিদ্যালয় চাই'শীর্ষক এক আলোচনা সভা শেষে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, চলমান পরিস্থিতিতে সকল জাতি গোষ্ঠীর মানুষকে নিয়ে একটি সুন্দর দেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রগামী ভূমিকা রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমের সভাপতিত্বে এই আলোচনা সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মোঃ নূরুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মি, পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আহসান উদ্দিন...

মদনে হেফাজত ইসলামের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত

নভেম্বর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা  মদন উপজেলায় হেফাজত ইসলামের বাংলাদেশ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শাহী মসজিদে নেত্রকোনা জেলা আহবায়ক মাওলানা আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সঞ্চালনায় ছিলেন নেত্রকোনা জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব, মাওলানা মাজারুল ইসলাম। এ সময় মদন উপজেলা কমিটি গঠনের মধ্যে দিয়ে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী ও এগিয়ে নেয়ার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করা হয়। এ সময় সভায় বক্তব্য রাখেন,জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা নাজমুল ইসলাম, মদন উপজেলা হেফাজতে প্রধান উপদেষ্টা, মাওলানা মাসুম ইয়ার চৌধুরী। পরে মদন উপজেলার নতুন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা হেফাজতের আহবায়ক মাওলানা আবুল কাসেম। নবগঠিত কমিটির...

মোহনগঞ্জে জাল টাকা ও অস্ত্রসহ আটক- ২

নভেম্বর ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ শিউলী (৪০) ও মদিনা আকন্দ (১৮) কে আটক করেছে যৌথবাহিনী। শনিবার রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে পৌর শহরের কাজিয়াটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মোহনগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের লে. মোঃ মাহমুদুল হাসান মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কাজিয়াটি গ্রামের ফয়সাল মাদক ব্যবসায়ী আটক করার জন্য অভিযান পরিচালনা করলে উপস্থিতি টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়। পরে ২ ঘন্টা অভিযান চালিয়ে দুইজন মহিলাসহ ২ হাজার জাল টাকা, ৪টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রামদা, ৩টি ছুরি, ৫টি চাকু, ১৬টি মোবাইল ফোন, ৪টি সিম ও নগদ ৩০হাজার ৭শ টাকা পাওয়া যায়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত শিউলী কাজিয়াটি গ্রামের আহমদ আলীর মেয়ে এবং মদিনা আকন্দ কাজিয়াটি গ্রামের ছাবেত...

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

নভেম্বর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনা মদন উপজেলার ৩নং মদন ইউনিয়নের কাপাসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশাল জনসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় মদন ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে কাপাসাটিয়া গ্রামবাসীর উদ্যোগে ও জাফর ইকবালের সভাপতিত্বে মদন ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি ফয়েজ আহমেদ পুতুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউপি (ইউপি)চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম (ভুলু), সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক...

মদনে লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

অক্টোবর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা তান্ডব ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে নেত্রকোণার মদনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে আইডিয়াল স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদন উপজেলা শাখা এই আলোচনা সভা আয়োজন করে।মদন উপজেলা শাখার আমির মোঃ অলিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নেত্রকোণা জেলা শাখার জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইফুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদের শুরা সদস্য মাও.রুহুল আমিন,উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), প্রেসক্লাব'র সাধারণ সম্পাদক জাকির হোসেন তাং উজ্জ্বল,পৌর সভাপতি সাইদুর রহমান,জামায়াত নেতা সাজেদুল...

মদনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অক্টোবর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- সারাদেশের ন্যায় নেত্রকোনার মদন উপজেলায় জাতীয়তাবাদী বিএনপি' যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।২৭ অক্টোবর রবিবার সকালে উপজেলা ও পৌরসভার যুবদলের নেতৃবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন,দুপুরে র‍্যালি ও আলোচনা সভা ও দোয়া  মিলাদ মাহফিলের মাধ্যমে দিবসটিকে উদযাপন করে।উপজেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান হাসান চন্দন সাধারণ সম্পাদক আব্দুল কাদির। উক্ত সভায় উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেলের সভাপতিত্বে ও পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক...

মদনে জিয়া সাইবার ফোর্স এর রকি সভাপতি নির্বাচিত

অক্টোবর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোণার মদন উপজেলার ছাত্রনেতা মোঃ ফারুক আহমেদ রকি মদন উপজেলা জিয়া সাইবার ফোর্স এর প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়েছেন।গত মঙ্গলবার (২২ অক্টোবর) নেত্রকোনা জেলা জিয়া সাইবার ফোর্স কমিটির সভাপতি হুমায়ূন আহমেদ অর্ক সাধারণ সম্পাদক চঞ্চল খান ইমন স্বাক্ষরিত ৫১ সদস্য আংশিক কমিটিতে তিনি সভাপতি নির্বাচিত হন।মোঃ ফারুক আহমেদ রকি মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে আখাশ্রী গ্রামে জন্ম গ্রহণ করেন।দীর্ঘ এক দশকেরও বেশি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতির সাথে জড়িত রয়েছেন।১৮ ডিসেম্বর ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিস্ফোরক মামলা গেপ্তার হয়ে ১মাস ১৬ দিন জেল কেটে বের হন।পরে আবার ২৮ অক্টোবর ২০২৩ সালে বিএনপির মহাসমাবেশ এ যোগ দিতে গিয়ে ২৭ অক্টোবর রাতে ঢাকা মগবাজার এলাকার থেকে গেপ্তার হন তিনি দীর্ঘ ৩মাস জেল কেটেও হাল...

কোন বোর্ডের কত পাসের হার

অক্টোবর ১৬, ২০২৪

রাজশাহী প্রতিনিধি:- ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।জানা যায়, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯.২১ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৩২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৮৫ শতাংশ,  রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.১৫ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫.৩৯ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭.৫৬ শতাংশ, ময়মনসিংহ যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.২২ শতাংশ।এ ছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী...

মদনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অক্টোবর ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগান কে সামনে রেখে নেত্রকোণা মদন উপজেলা চত্বর হতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়নের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদে এসে শেষ হয়।পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। এ সময় সভায় উপস্থিত ছিলেন, মদন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার উজ্জ্বল,সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক মোঃ মোশাররফ হোসেন বাবুল, মোঃ নিজাম...

মনোহরদীর রামপুরে, বি,এন,পির অফিস উদ্ভোদন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

অক্টোবর ১৩, ২০২৪

নরসিংদির মনোহরদী উপজেলার খিদির পুর ইউনিয়নের মোঃ তাজুল ইসলাম বাদল : মনোহরদী নরসিংদী প্রতিনিধি। নরসিংদির মনোহরদী উপজেলার খিদির পুর  ইউনিয়নের রামপুর বাজারে ১২ইঅক্টোবর ২০২৪ ইং রোজ শনিবার  বিকাল ৪ টায় নান্দনিক পরিবেশে  বনাঢ্য  আয়োজনে  হাজারো নেতা কর্মী দের উপস্থিতিতে খ,ম, কামরুল ইসলাম ( সাবেক, নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদ সম্পাদক। নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক। ও জেলা যুব দলের সন্মানিত সদস্য এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নরসিংদী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক  ছাত্র নেতাদের উপস্থিতি ও মনোহরদী উপজেলা সহ খিদিরপুর ইউনিয়নের বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বি,এন,পির অঙ্গ সংগঠনের  নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মোঃ আবুল কালাম আজাদ ( সাবেক, সভাপতি খিদির পুর ইউনিয়ন বি, এন, পি)  বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লা ( সাবেক সাধারণ সম্পাদক খিদির...